নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশিক ইশতিয়াক

আমি হৃদয় খুঁড়ে শত্রুতা জাগাতে ভালবাসি। শেষ বিকালে ঝলসে উঠা ছুরির ফলায় পাই সোনালি ডানার চিলের উপমা।

আশিক ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

দেয়াল সভ্যতায় গোপন চিরহরিৎ

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:০২

"Trees are the earth's endless effort to speak

to the listening heaven."



দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগেই

দেয়াল হয়েছে কাঙ্খিত ঠিকানা

ঘর বলতে চিনেছি চিরদিন

চার দেয়ালে আনাগনা।



দেয়াল ভরাট দূরত্বের গানে

ছন্দে কোন স্পন্দন খোঁজে না

তার অবিচল সূত্রই এমন

শূন্য ছাড়া উত্তর মিলে না।



দেয়ালে ঘুমাও, দেয়ালে জাগো

স্বপ্নগুলো দেয়ালে পূরণ

যেটুকু রঙ সুখস্মৃতির মত

ঝাপসা করুণ শ্যাওলা যাপন।



আলাদা বাসনায় দেয়াল তুলে

একই অসুখী বিবরণ

হাঁপিয়ে গেলে দেয়ালেই খোঁজা

মেকি মুক্তির সাঁটা বিজ্ঞাপন।



এমনই সভ্যতায় রোপিত

এই নাছোড়বান্দা প্রাণ

যেন দেয়াল গহিনে দন্ডিত

এক বৃক্ষ, সুনসান।



রুখে সমস্ত কংক্রিট কৌশলে

এখানেই অস্তিত্ব খুঁড়ি শিকড়ের টানে

কোথায় কেন কী মোক্ষের সন্ধানে

সদুত্তর শুধু গোপন চিরহরিৎ জানে।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

গেন্দু মিয়া বলেছেন: ভালো

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার ১ম লাইক +

৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৩৪

হারাতে দিও বলেছেন: "Trees are the earth's endless effort to speak
to the listening heaven."এর সত্যিকার রবীন্দ্রনাথের করা বাংলা অনুবাদ কি হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.