নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক দিয়ে যাই

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

নুরুজ্জামান মানিক

ঢাবি হতে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর । আগ্রহের বিষয় কবিতা-দর্শন-বিজ্ঞান । ১৯৯০'র দশকের শুরু থেকে বাংলাদেশের প্রথম শ্রেনীর জাতীয় দৈনিক, সাপ্তাহিক ,পাক্ষিক ও মাসিক সাময়িকী সমুহে প্রবন্ধ-উপসম্পাদকীয় নিবন্ধ-প্রতিবেদন-ফিচার লিখছি । লেখার বিষয় বিচিত্র -রাজনীতি ,অর্থনীতি,শিল্প-বানিজ্য ,কৃষি,বিজ্ঞান-প্রযুক্তি,তথ্য - প্রযুক্তি,মহাকাশ বিজ্ঞান -গবেষণা,পরিবেশ-প্রকৃতি,স্বাস্থ্য,শিল্প-সংস্কৃতি , ফ্যাশন-বিনোদন,ইন্টেরিয়র , ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ইত্যাদি।

নুরুজ্জামান মানিক › বিস্তারিত পোস্টঃ

আজ রাজনীতি সচেতন কবি ও মুসলিম সমাজের ঝড়োপাখী কবি বে-নজীর আহমেদ'র ২৬তম মৃত্যুবার্ষিকী

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৫

আজ রাজনীতি সচেতন কবি ও মুসলিম সমাজের ঝড়োপাখী হিসেবে অভিহিত কবি বেনজীর আহমেদ এর ২৬ তম মৃত্যুবার্ষিকী । ১৯৮৩ সালের ১২ ফেব্রুয়ারী রোজ শনিবার দিবাগত রাত ৯ টায় তিনি ইন্তেকাল করেন । পরদিন তাকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।



কবি বেনজীর আহমেদ জন্মগ্রহন করেন ১৯০৩ সালের ২৯ শে অক্টোবর বর্তমান নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া গ্রামে। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল সাহস ও উদারতা । তার জীবনী পর্যালোচনা করলে আমরা তাকে একাধারে একজন রাজনৈতিক কর্র্মী (সন্ত্রাসবাদী আন্দোলনের সাথে যুক্ত, বৃটিশ সরকার তাকে নির্বাসন দিয়েছিলেন ), সাংবাদিক এবং সর্বোপরি সাহিত্যিক হিসেবে । আমরা এখানে শুধু তার সাহিত্যকর্ম এর সাথে একটু পরিচিত হব ।



সাহিত্য ও রাজনীতি -দুটোর প্রতি সমান অনুরাগ -আসক্তি ছিল কিশোর বে-নজীরের । ছাত্রাবস্থায় থাকতে তার কবিতা পত্র- পত্রিকায় প্রকাশিত হতে থাকে । তবে যৌবনে তিনি কবিরূপে আত্বপ্রকাশ করেন ১৯৩২ সালে "বন্দীর বাশী"দিয়ে । বাংলার কাব্যাকাঁশে নবীন কবিকে অভিনন্দন জানান কবি কাজী নজরুল ইসলাম ও সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন । ( দেখুন , বে-নজীর আহমদ , আতাউর রহমান , বাএ, ঢাকা , পৃ ৫০ )।



বে-নজীরের "বন্দীর বাশী" তে নজরুলের বিদ্রোহী ও বিপ্লবী চেতনার প্রভাব পরিলক্ষিত হয়। স্বয়ং কবিও এটি স্বীকার করেছেন ( দেখুন , জামাল উদ্দীন মোল্লা : চেনা -অচেনার বেনজীর ও অন্যান্য )। "বাংলা সাহিত্যের ইতিবৃত্তে" নজরুল অনুসারী কবিরূপে বে-নজীর আহমদ কে চিহ্নিত করা হয়েছে (দেখুন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান , ২য় সংস্করন , ১৯৬৮ )।



কবি বে-নজীর আহমদ ছিলেন "জীবনের জন্য শিল্প" নীতিতে বিশ্বাসী । তাই তার প্রায় সব কবিতার বিষয় সমাজ-সমাজের অন্যায় অত্যাচার বিরদ্ধে রুখে দাড়াবার ডাক :



নহ তুমি হতবল, নত নীচ , হেয় ক্ষুদ্র । হীন ক্ষীদ্রমনা

বল ডাকি বজ্র ঘোষে মহাবিশ্বে আজি হতে চিরমুক্ত সবে

পদানত চিরদাস কেহ কারো হেথা আর নাহি কভু হবে ।

মানী হীনে ধনী দীনে ভেদ জাগা ঐ যত অসম বিভেদ

আজি হতে চিরতরে তারি মুলোচ্ছেদ । ( বন্দীর বাশী, পৃ ৩৪-৩৫ )



ফরাসী মনীষি রুশো'র "স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার , তবু সর্বত্রই সে শৃঙ্খলিত " ভাবসত্যের উপরেই তার "বন্দীর বাশী"র মুল বক্তব্য প্রতিষ্ঠিত ।



কবি বে-নজীর আহমদ এর বৈশাখী’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা "মৃত্যু কোথা বল "এর প্রকাশকাল আশ্বিন ১৩৪৩ দিয়ে তার কবি জীবনের দ্বিতীয় পর্যায়ের শুরু । এই সময়ে বাংলাদেশের দুটি ঘটনা বিশ্বযুদ্ধ এবং মনন্তর তার কবিতায় প্রভাব বিস্তার করেছে । ধংসকারী বিশ্বযুদ্ধের চিত্র এসেছে "আমার সাগরে জেগেছে উর্মি " কিংবা "মৃত্যুর নিশীথ শেষে " কবিতায় । কবি দারুনভাবে আহত হয়েছেন মনন্তর (চল্লিশ দশকের দুর্ভিক্ষ )এর আভিঘাতে। তার এই আহতচিত্তের প্রকাশ "কংকাল "কবিতায় ।



১৪ আগষ্ট ১৯৪৭ পাকস্তান প্রতিষ্ঠিত হয় । এখান থেকে তার কাব্যধারার তৃতীয় পর্যায়ের শুরু । অন্যান্যের মত এই সময়ে তার কবিতায় পাকিস্তান, কায়েদে আজম ইত্যাদি বিষয়ের প্রবেশ । অবশ্য, পাকিস্তান , জিন্নাহ নিয়ে গৌরব প্রকাশ করেননি এরকম কবি শিল্পী '৭১ পুর্বকালে বাংলাদেশে ছিল না বললেই চলে । ( দেখুন , বে-নজীর আহমদ , আতাউর রহমান , বাএ, ঢাকা , পৃ ৬১ )



বে-নজীর আহমদ অনেক কবিতা লিখলেও তার প্রকাশিত গ্রন্থ মাত্র ২ টি -বন্দীর বাশি আর বৈশাখী । উল্লেখ্যযোগ্য গদ্য ‘ইসলাম ও কমিউনিজম ’। তিনি বেশ কিছু গান ও গজল রচনা করেছেন । ১৯৬৪ সালে তিনি লাভ করেন বাংলা একাডেমী পুরস্কার আর ১৯৭৯ সালে একুশে পদক ।



মন্তব্য ২ টি রেটিং +৩/-১

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭

অনিশ্চিত বলেছেন: গুড পোস্ট। কিপ ইট আপ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৯

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.