নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসল নাম ব্যবহার করিনি,যেটা দেয়া সেটা আমার ছদ্মনাম।আমার আসল নাম না হয় অজানাই থাকলো সবার কাছে।লেখালেখি করার একটা প্রবল ইচ্ছেই আমাকে ব্লগের পাতায় টেনে নিয়ে এসেছে।মূলত কবিতা লিখি,সাথে অন্যান্য বিষয়েও টুকটাক লেখার চেষ্টা করি।কবি বলেই অনেকে ডাকে চেনা-জানার

অমায়িক হাসি

অমায়িক হাসি › বিস্তারিত পোস্টঃ

একজন ছাত্রের আত্মকথন

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আমাকে চেনো?
দু কাধে বয়ে নিয়ে চলি জীবনের ঘানি,
আসে সঙ্ঘাত আসে হানাহানি,
তবুও দু কাঁধে করে বয়ে নিয়ে চলি জীবনের ঘানি,
পশ্চাতে থাকে রোগ,থাকে শোক,
শেষে থাকি একা আমি।
আমায় চেনোনা নগরীর লোক???
আমি তোমাদের চিরচেনা,
আমি,,তোমাদেরই লোক,
নিয়ত আমাকে দেখ তোমরা,-
আমি ছাত্র।
দু কাঁধেনিয়ত বয়ে বেড়াই জীবনের ঘানি।
লেখা থাকে আমার উত্তরপত্রে সব বিদ্যার বুলি,
আওরাই আমি বাধা কবিতা ভরে নেই ফাঁকা খুলি,
দেখে চলি দিন,,চলে যাই দূরে শুধু বিদ্যার লালসায়,
আমি তোমাদের লোক,-
দু কাঁধে বয়ে চলি মোর জীবনের ঘানি,
শুধু দেখিনা নিজের ভবিষ্যত।
তবু আমি যে তোমাদের ভবিষ্যত???

আমি সৎ,আমি নিশ্চুপ,
আমি কড়া নেড়ে যাই হাসিমুখে,
জ্বেলে যাই নগরীতে গদ্যের ধুপ,
আমি অসীমকাল জরা ভেঙে দেখি নিজের হারানো সিন্ধু,
বুঝে দেখি যা বোঝেনা কেউ,,বোঝেনা কেউ একবিন্দু।

আমাকে চেনোনা???
আমি তোমাদেরি লোক,
দুকাঁধে করে বয়ে নিয়ে চলি জীবনের ঘানি।
হয় হানাহানি হয় যুদ্ধ,
হয় প্রেম থাকি রুদ্ধ,
নগরীর বুকে আমি অসহায়,-
আমি এক সাধারন ছাত্র।
বুঝি সব তবু অধিকার নেই চিৎকার করার।
মানি সব,,নেই কিছু বলার,
আমি তোমাদের লোক,
তোমাদের এক অতি পরিচিত ছাত্র।
দেখি জোছনা,দেখি চাঁদ,
দেখে দেখে আমি বানিয়ে চলি নিজের মৃত্যু ফাঁদ।
থাকে দুঃখ থাকে বেদনা,
তবু শিক্ষা কখন ভুলেও কেঁদোনা,
আমি কাঁদিনা,শুধু সয়ে যাই,-
সব শেষের পরেও আমি রয়ে যাই,-
ক্লান্ত অবশেষ।
আমাকে চেননা নগরীর লোক????
আমি সাধারন ছাত্র,
আমি সাধারন ছাত্র.,
আমি লিখে যাই নগরীর উপপাদ্য,
আর এঁকে যাই সব নষ্ট সম্পাদ্য,
আর নগরী করে আমার ব্যবচ্ছেদ,
আমি হই তার অসাড় যবনিকা,
হয়ে অসার অবশিষ্ট।
রয়ে যায় শুধু ধ্বংস এর বেশি কিছু নয়।
গতি হয় শেষ,,থাকেনা ভরবেগ,
থাকে অপলক রেটিনা,
আমার হৃদস্পন্দন নিয়ে নগরীর লোক ভাবেনা,
আমি লিমিটের ভগ্নাংশ হয়ে কেঁদে যাই সারাটাক্ষন।
প্রেমিকার ঘন এসিড দ্রবনে হয় আমার টাইট্রেশন।
আর দিন শেষে থেকে যায় অনেক সাজানো ডিপ্রেশন।
পুড়ে যায় দেহের ভিতরের কার্বোহাইড্রেট,
আমি হয়ে যাই তাই দিয়ে হঠাৎ ইন্টিগ্রেট,
পরীক্ষার যাতাকলে হই পিষ্ট,,হই অপুর্ব সংকেত।
আর মানুষের চোখে হয়ে যাই নিজেই নিজের অভেদ।
বিক্রিয়া শেষে পরিবর্তিত হই যখন যেভাবে চায়।
আমার কাধে জীবনের ঘানি দেখেই চেনা যায়,
চেননা আমায়???
নগরীর লোক??
আমি তোমাদের লোক।
আমি ছাত্র,
অতি সাধারন এক ছাত্র।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২

আল আমিন জিহাদ বলেছেন: কেমনে সম্ভব ভাই।। সত্যিই কবিতাটি পড়ে আমি বিস্মিত...

২| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আল আমিন জিহাদ বলেছেন: নিয়মিত লেখা পাব আশা রাখি। আপনার লেখা পড়ার লোভ আমি সামলাতে পারছিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.