নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসল নাম ব্যবহার করিনি,যেটা দেয়া সেটা আমার ছদ্মনাম।আমার আসল নাম না হয় অজানাই থাকলো সবার কাছে।লেখালেখি করার একটা প্রবল ইচ্ছেই আমাকে ব্লগের পাতায় টেনে নিয়ে এসেছে।মূলত কবিতা লিখি,সাথে অন্যান্য বিষয়েও টুকটাক লেখার চেষ্টা করি।কবি বলেই অনেকে ডাকে চেনা-জানার

অমায়িক হাসি

অমায়িক হাসি › বিস্তারিত পোস্টঃ

নাম-অমায়িক হাসি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

নামটা তোমার বড্ড বড়,
ছোটো করে দেই??
দিয়ে দেই কোনো কাব্যিক নাম??
লিখে দেই তোমার সব পরিচয়ে আমার দেয়া নাম??

নামটা তোমার বড্ড বড়,
অন্তরীকরন করে কমিয়ে দেই এক্ষুনি??
যে নামে হবে তুমি সবার কাছে পরিচিত-
হবে আমার রাজরানী-
দিয়ে দেই তেমন নাম এক্ষুনি?

তোমার কাজলে ঢাকা চোখের তারার মত,-
ছোটো করে দেই নাম??
ছোটো করে দেই মুক্তোদানার মতন??
অথবা কোন সুন্দর প্রজাপতির ছোট জীবনের মতন??

যে নামে ব্যাকরণ নেই,
থাকবেনা কোন শাব্দিকতা,
এমন একটা কাব্যিক নাম দেই??
শীতের শিশিরবিন্দুর মত,
রাতের জোনাকি পোকার মত,
অথবা বাতাসের বোবা কান্নার মত,
ছোটো করে দেই নামটি তোমার??

নামটা যে বড্ড বড়,
ছোটো করে দেই,প্রিয়তমা?
যে নামে শুধু আমি চিনে নেবো,
যে নামে ধরে শুধু আমি ডেকে যাবো,
পৃথিবীতে যে নাম আর দ্বিতীয়টি নেই,
ঠিক তেমন ছোটো একটা নাম এক্ষুনি দিয়ে দেই???

নেবে তুমি সেই নাম??
নাকি ছুঁড়ে ফেলে দেবে না দিয়ে দাম??
এমন কোনো কাব্যিক নাম,
যে নামে আর কেউ আসেনি এর আগে,
নেবে তুমি সেই নাম??
যে নামে শুধু আমি ডাকবো,জানবেনা আর কেউ।

কি নাম দেবো তমাকে আমি??
তুমি যদি সেই নাম নিয়ে না ভাবো,
সেই নামে তবে আর কাকে আমি ডাকবো??
নামহীন তুমি নও আমি জানি,
তবুও,দিয়ে দেই একটা নাম,যে নামে তুমি হবে আমার রাজরানী।
দিয়ে দেই ঠিক তেমন একটা নাম,এক্ষুনি??

[নাম-অমায়িক হাসি]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.