| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাই হোক,অনেক জল্পনা কল্পনা,এ কথা ও কথা সহ অনেক কিছুই শুনছি।এবার আমি একটু বলি।সেটা হচ্ছে এই যে,মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রতিবছর ফাঁস হয় এটা সর্বজনবিদীত।কিন্তু এ বছর সেটা অনেক হয়েছে।আমার ধারণা মতে,এবার মেডিকেল পরীক্ষার ৪৫০-৫০০ সিট থাকবে এইসব প্রশ্ন পাওয়া ছেলে-মেয়েদের হাতে।এবং এবার কালোহাতের আশীর্বাদপুষ্ট অন্তত পক্ষে ৩০০জন ছাত-ছাত্রী মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হবেন।তাদের জন্য শুভ কামনা।কারণ আপনারা সত্যই প্রমান করলেন,উন্নতি করতে লেখাপড়া লাগেনা।লাগে শুধু মাত্র জোর।জোর যার,মুল্লুক তার কথাটা শুধু শুনেছিলাম এখন দেখছি।
আমার কপাল খারাপ এজন্যে আমি টাকা দিয়ে প্রশ্ন কিনতে পারিনি।কিন্তু,সত্যি কি আমার কপাল খারাপ?? নাকি অন্য কিছু? আচ্ছা,স্বাধীনতার ৪৫ বছর গেলোনা??শেখ মুজিব কি তবে এই স্বপ্ন দেখিয়েছিলেন?? স্বাধীন দেশে ছাত্র প্রশ্ন কিনবে টাকা দিয়ে??একজন বাপের টাকায় সরকারীতেও পরবে,বেসরকারীতেও পড়বে?? আর যে ছেলের বাবার টাকা নেই সে?? তার লেখাপড়া নেই??তার জীবন কি জীবন নয়?? তার জীবনের দাম নেই?? ভেসে এসেছে সে??নাকি শেখ মুজিব বলেছিলেন,দেশ স্বাধীন করছি যেনো দেশের চোর দেশকেই চুরি করে সেজন্যে??
আমার হাসি পায় জাতি,আমার হাসি পায়।আমার বাবার কপালের ঘাম আমাকে হাসায়।ভাবি,বাবাটা বড্ড বোকা।বেচারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে,তাও আবার বাংলাদেশে থেকে।হাহা।হাস্যকর না??
এদেশে টাকা আছে তো দাম আছে,নেই তো নেই।যে শালা দিনে আড়ৎদারী করে সেই শালাইতো রাতের আঁধারের কালোকারবারী।নাহলে তার ছেলে ৪লাখ টাকা কই পায় প্রশ্ন কেনার জন্যে??আরে তুই নিজে ডাক্তার,তোর টাকা আছে সেই টাকার জোরে তুই তোর ছেলেকেও ডাক্তার বানাবি??কেন?এতটাই অযোগ্য ছেলে তোর??আর হাজার হাজার ছেলের স্বপ্ন ভেঙ্গে এসব ছাগলের বাচ্চারাই ডাক্তার হবে।বা রে বা!বাহ!
আমি একেবারে মন থেকে চাই,এবারের ভর্তি পরীক্ষা বাতিল ঘোষণা করা হোক।আবার নেয়া হোক এই পরীক্ষা।কারণ এই পরীক্ষা,পরীক্ষা ছিলোনা।ছিলো প্রহসন।ছিলো আমাদেরকে ঠকানো।যে ছেলে জন্মের পর থেকে স্বপ্ন দেখে সেই ছেলে ডাক্তার হবে,যে ছেলের বাবা চিকিৎসার অভাবে মারা যায় সেই ছেলের স্বপ্ন ধূলিসাৎ করে ঘুষখোর,জালিয়াত বাপের ছেলে-মেয়েরা ডাক্তার হবে সেটা দেখবো আমরা?? কখনোই না।
©somewhere in net ltd.