| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই অভাগী, তুই অপয়া
বাবার সাথে রথ দেখতে ওপারে গিয়েছিলি
তুই বোকা, ভেবেছিলি কেউ তোকে কিছু বলবে না
একটি সিংগেল গুলি…………
তুই ক্ষ্যাত, তুই অশিক্ষিত
ফ্রক পড়েছিলি, জিন্স পড়িসনি।
তারকাটা ধরে রেখেছিল, অমিয়ও ছাড়েনি
লজ্জায় অপমানে মাথা নিচু করে ঝুলেছিলি
ষোল কোটি বাংলাদেশীর মাথা নিচু করে
তুই ঝুলেছিলি, তুই আসলে মরে বেচেই গেছিস
আমরা বেচে থেকে মরে গেছি।দাড়িয়ে থেকে ঝুলে আছি
মাথা নিচু করে………
©somewhere in net ltd.