নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো মন

আমি নিজে কি বলবো?? লোকে বলে আমি নাকি ভালো মানুষ।

হারানো মন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলন ঃ অযাচিত পর্যালোচনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

আজ একটা হিন্দি মুভি দেখলাম, পরেশ রাওয়াল অভিনীত “ওহ মাই গড" সেখানে পরেশ নাস্তিকের ভূমিকায় অভিনয় করেছেন, যে ভগবান মানে না এবং বিশ্বাস করে যে ভগবান বলে কিছুই নাই। মুভিতে দেখালো, ভারতের জনগণ এতে খুবই ক্ষেপে গেছে, আদালত থেকে পরেশ বের হতেই তাঁর মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে হিন্দুরা অনেক বেশি ধর্মপ্রাণ। তারা এক অবিশ্বাসীকে ছেড়ে দেয়নি যদিও পরেশ ভগবান নিয়ে কটূক্তি করেনি।



আমাদের দেশেও ইদানীং অবিশ্বাসীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। ব্লগের মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে তারা অনেক কিছুই বলছেন যা আসলে কোনো ধর্মের দিক থেকেই কাম্য নয়। যে কারও মতপ্রকাশের স্বাধীনতা থাকতে পারে কিন্তু তা অবশ্যই সীমা লঙ্ঘন করে নয়, কারো বিশ্বাসে চরম ভাবে আঘাত দিয়ে নয়। আমার মতে, এখনকার বাবা মায়েরাই এসবের জন্য দায়ী, কারণ তারা সন্তানদের উপযুক্ত ধর্মীয় শিক্ষা দেন না। অতি আধুনিক এসব বাবা মা মনে করেন ধর্মীয় শিক্ষা তাদের সন্তানদের জীবন যুদ্ধে পিছিয়ে দেবে।



থাবা বাবা নামে আমাদের দেশেও এক অবিশ্বাসী ছিল, সে যে শুধু অবিশ্বাসী তা নয়, সে রীতিমত ইসলাম ধর্ম নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অতি অশ্লীল ভাষায় ব্লগ লিখত ২০১০ সাল থেকে। সম্প্রতি তাকে খুন করা হয়। কে বা কারা এবং কেন তাকে খুন করল সেটা আমার লেখার বিষয় নয়, এ বিষয়ে এই কদিনে ফেসবুক, ব্লগে যা লিখা হয়েছে সেটা দিয়ে উপন্যাস হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে আরো আগে আমরা নামধারী মুসলমানরা এই বিষয়ে সচেতন হলাম না কেন?? আমাদের দেশে তো নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষ নিয়ে কিছু বললেই মৌলবাদী হয়ে যায়, জঙ্গি হয়ে যায়। সমস্যা কি তাহলে আমাদের মধেই নয়?? আমরা তো আসলে গণতান্ত্রিক, বাক স্বাধীন অসাম্প্রদায়িক দেশ (যদিও এদেশের ৮০ ভাগ মুসলমান), তবুও শুনতে হয় এখানে সংখ্যালঘুরা নির্যাতিত!!!



পবিত্র কোরানে আছে,



সুরায়ে মায়েদা (আয়াত৩৩) এ আল্লাহ বলেন, (ইসলামকে অস্বিকার ভিন্ন কথা, কিন্তু) যারা আল্লাহ ও রাসুলের বিরোদ্ধে বিদ্রোহ করবে, যুদ্ধ ঘোষণা করবে, (মুসলিমদের সমাজে) তাদের শাস্তি হলো, মৃত্যুদণ্ড, অথবা সূলদণ্ড, অথবা বিপরীতভাবে হাতপা কর্তন অথবা দেশান্তর করা। এটা হলো তাদের কৃত অপকর্মের ইহকালীন সাজা, পরকালে তো যন্ত্রনাদায়ক শাস্তি আছেই।



“আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালবাসে- হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্টী।" [সূরা মুজাদালাহ ২২]



আমি বলছিনা যে তাকে যেভাবে খুন করা হয়েছে তা ঠিক আছে, না, এভাবে খুন আমি সমর্থন করিনা। ইসলামও সমর্থন করে না। যথাযথ ভাবে তাঁর বিচার করা দরকার ছিল যেটা হয়েছে “ইনোসেন্স অব মুসলিম” র নির্মাতার। আমাদের উচিত ছিল তাকেও বিচারের মুখোমুখি করা। কিন্তু এখানে দেখা যাচ্ছে থাবা বাবা কে শহীদের মর্যাদায় ভূষিত করা হচ্ছে। এই আবেগী বাঙ্গালীরা জানে শহীদের মর্যাদা??



আন্দোলন শুরু হয়েছিল রাজাকারদের ফাঁসির দাবি নিয়ে। পরে হয়েছে জামাত বিরোধী, তার ও পরে হয়ে গেল ইসলাম বিরোধী। কিন্তু কেন?? ইসলাম এবং জামাত তো এক নয়। তবে ইসলামের উপর সরাসরি আঘাত কেন?? এগুলো কিসের লক্ষণ?? রাজাকার দের ফাঁসি চাওয়ার মধ্যে আস্তিকতা-নাস্তিকতা, ধর্ম নিয়ে টানাটানি কেন?? কোথাকার জল কোথায় গড়াচ্ছে?? আজ কেন আমরা সাধারণ দাড়িওয়ালা মুসলমানেরা নিরাপত্তা হীনতায় ভুগি?? দাড়ি শিবিরের প্রতীক হয়ে গেল কিভাবে?? এটাতো নবীর সুন্নত, এটায় শিবিরের ট্যাগ লাগিয়ে দেয়া হল কেন?? আমিও চাই রাজাকার দের সরবোচ্চ শাস্তি হোক, জামাত-শিবির নিষিদ্ধ হোক। কারন তারাই ইসলামের ভাবমূর্তি বিনষ্ট করছে। কিন্তু রাজনীতির চালে রাজাকারদের নামেমাত্র সাজা দেয়া হল। যে দলগুলি এখন রাজাকার দের বিরুদ্ধে তারাও একসময় এই রাজাকারদের ঘাড়ে চেপেই ক্ষমতায় গিয়েছিল, তখন জামাত রাজাকার ছিল না? তাদের কাছে আমরা তো নিরপেক্ষ আচরণ আশা করতেই পারি না। আসলে পুরো ব্যাপারটাই রাজনীতির নোংরা খেলা। এই কয়দিনে অনেক কিছুই দেখলাম, সামনের দিনগুলিতে আরো যে কি দেখব...



অনেকেই হয়ত ভাববেন আমি জামাতী, রাজাকার, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমার পরিবার ঘোর জামাত বিরোধী। আমরা তাবলীগ করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.