| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এক বৃদ্ধ লোক সমুদ্র সৈকত ধরে হাঁটছিলেন।
একসময় দেখতে পেলেন যে একটা বাচ্চা ছেলে ক্রমাগত কী যেন
ছুঁড়ে ছুঁড়ে পানিতে ফেলছে। তিনি কাছে গিয়ে দেখলেন
যে ওগুলো মৃতপ্রায় স্টারফিশ
ভদ্রলোক জিজ্ঞেস করলেন,
- বাবা, তুমি কী করছো?
- যদি এই স্টারফিশগুলো এখনো সৈকতে পড়ে থাকে,
তাহলে সূর্য উঠলেই ওরা মারা যাবে!
- কিন্তু এখানে তো লক্ষ লক্ষ স্টারফিশ আছে!
তুমি যে কয়টাকেই ছুঁড়ে দাও কেন, তাতে এমন কিছুই আসবে-
যাবে না!
ছেলেটা তখন একটা স্টারফিশ
তুলে পানিতে ছুঁড়ে দিতে দিতে বললো,
- হয়তো সবার কাছে আসবে-যাবে না কিন্তু এর কাছে আসবে-
যাবে!
তারপর আরেকটা কুড়িয়ে নিয়ে বললো,
- এর কাছেও আসবে-যাবে!
** পরিবার-আত্মীয়-বন্ধু-জীবনসঙ্গী-আরো কত শত কাজের
মানুষ তোমায় রোজ ঘিরে রাখে! তোমার ভালোবাসাকে এত
এত মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দিলে হয়তো তোমার
কাছে তা কেবল সময়ের অপচয় বলেই মনে হবে, কিন্তু
যে মানুষটা রোজ তোমার ঘরে ফেরার প্রতীক্ষায় থাকে,
যে মানুষটা রোজ তোমার সুন্দর জীবনের প্রার্থনায় মগ্ন
থাকে, সেই মানুষটার জীবনে হয়তোবা তুমিই সময়! সেই
মানুষটার জীবনে হয়তোবা সময় মানেই ভালোবাসা! *
©somewhere in net ltd.