নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকাকলা

ফরমালিন ছাড়াই পাকা।

পাকাকলা › বিস্তারিত পোস্টঃ

মানসিক চাপ কমাতে ছয়টি উপায়

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫০



১. লম্বা করে শ্বাস নিন নাক দিয়ে, কয়েক সেকেন্ড

ধরে রাখুন, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। প্রশ্বাসের

সময় তলপেট প্রসারিত করুন। চোখ বন্ধ করে এ

পদ্ধতি প্রয়োগ করুন, অনেকটা স্বস্তি অনুভব

করবেন। রক্তচাপ কমবে, পেশি বিশ্রাম পাবে, উদ্বেগ-

দুশ্চিন্তা প্রশমিত হবে।

২. মন ভালো করার অন্যতম কার্যকর উপায়

হচ্ছে প্রিয় গানে মগ্ন হওয়া। তা ক্লাসিক,

রবীন্দ্র, নজরুল, আধুনিক, ব্যান্ড বা সিনেমার

গান যেকোনো কিছুই হতে পারে।

৩. বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিন।

বেড়াতে যান বন্ধু বা আত্মীয়স্বজনের বাসায়।

স্থানের পরিবর্তন মনে ইতিবাচক প্রভাব ফেলে।

৪. সুনিদ্রা মানসিক চাপ কমিয়ে দেয়। ঘুম

না এলে গল্পের বই পড়তে পড়তে বা গান

শুনতে শুনতে ঘুমান। তবে চিকিৎসকের পরামর্শ

ছাড়া ইচ্ছেমতো ঘুমের ওষুধ খাবেন না।

৫. শুধু শরীর সুস্থ রাখাই নয়, ব্যায়াম মানসিক

চাপ কমাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

৬. মানসিক চাপে থাকলে অনেকেই ঝুঁকে পড়েন মাদকের

দিকে। এতে কোনো উপকারই হয় না বরং শারীরিক ও

মানসিক স্থায়ী ক্ষতি হয়। তাই ধূমপান ও

মাদককে ‘না’ বলুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.