নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই

আমার সর্ম্পকে বলতে হলে আমার কোন বিষয় গুলোকে তুলে ধরতে হবে তা ঠিক বুঝে উঠতে পারছি না। তবে সাধারণ ভাবে বলতে গেলে আমি এখনো এমন কেউ নই যে সকলের মাঝে নিজেকে তুলে ধরতে পারব। আমি পরির্বতনে বিশ্বাসী, আমি আমার পরির্বতন চাই,আমার সমাজের পরির্বতন চাই, আমার দেশের পরির

বিপ্লবী রিয়াজ

আমি রিয়াজ মোর্শেদ, বি.এ সম্মান (৪র্থ বর্ষ), ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ভালবাসি- গান করা, খেলাধূলা, বই পড়া এবং চিন্তা করা সহ আরো অনেক কিছু। বিজ্ঞান, দর্শন, সাহিত্য আমার চিন্তার জগতে আন্দোলন সৃষ্টি করে। আমি প্রগতিশীলতার পক্ষে।

বিপ্লবী রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

দেশে বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষাব্যবস্থা চাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

*সময় সংবাদে আজ একটা নিউজ দেখলাম যে- দেশে ১৫,০০০ টি কাওমি মাদরাসা জাতীয় পাঠ্যক্রমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনা খেয়ালে চলছে। এতে উপেক্ষিত হচ্ছে বাংলা ভাষার ব্যবহার। জাতীয় সঙ্গীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলন করাও হয় না এ সকল প্রতিষ্ঠানে। বিজ্ঞান, প্রযুক্তি, জীবন ও কর্মমুখী শিক্ষা দেয়া হচ্ছে না এসকল প্রতিষ্ঠানে। দেশপ্রেমের কোন চর্চা নেই*
এ সকল প্রতিষ্ঠানকে সরকারি নজরদারির আওতায় আনার পরামর্শ দিয়েছে বিশিষ্ট শিক্ষাবিদগণ। অন্যদিকে অধিকাংশ প্রগতিশীল ব্যক্তিরা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার দাবি জানাচ্ছে। কিন্তু আমার এই দেশেই প্রায় ৫০০০ ইংরেজী মাধ্যম স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় চলছে বীরবিক্রমে। এখানেও বাংলা ভাষা থাকছে উপেক্ষিত। হচ্ছে অপ-সংস্কৃতির চর্চা। চলছে বিশাল পরিসরে শিক্ষা বাণিজ্য। বাড়ছে শ্রেণি বৈষম্য। শিক্ষাব্যবস্থাক
ে কেন্দ্র করেই তৈরি হচ্ছে অনিবার্য অনৈক্য। এখানে দেশপ্রেম একেবারে উথলে পড়ছে। এত কিছুর পরেও আমাদের জাতির বিবেকেরা ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য তেমন কোন উচ্চবাচ্য করছেন না।
যদি মাদ্রাসাভিত্তিক শিক্ষাব্যবস্থা বন্ধ হতে হয় তবে ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান কেনো বন্ধ হবে না?
কারণ একটাই যা কর্তৃপক্ষ স্বীকার করতে পারবে না। তা হচ্ছে ইংরেজি মাধ্যম না থাকলে উচ্চবিত্ত শ্রেনির ছেলেমেয়েরা কোথায় পড়বে? আর এই সব প্রতিষ্ঠান বন্ধ করার দুঃসাহসও রাষ্ট্রের আছে কি? রাষ্ট্র কি পুঁজিবাদীর সেবক নয়? এই ব্যবস্থায় আইন কোন মতেই ধনী-গরিবের জন্য সমান দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে না।
আসুন সকলে মিলে একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য সোচ্চার হই। আর যদি কারো প্রশ্ন থাকে যে কোনো একমুখী শিক্ষা ব্যবস্থা জরুরি তাহলে প্রশ্ন করতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.