| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপ্লবী রিয়াজ
আমি রিয়াজ মোর্শেদ, বি.এ সম্মান (৪র্থ বর্ষ), ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ভালবাসি- গান করা, খেলাধূলা, বই পড়া এবং চিন্তা করা সহ আরো অনেক কিছু। বিজ্ঞান, দর্শন, সাহিত্য আমার চিন্তার জগতে আন্দোলন সৃষ্টি করে। আমি প্রগতিশীলতার পক্ষে।
*কবিতা বিলাস*
(ঋআজ মোর্শেদ)
সময় এখন কেবল ক্ষুধা মেটানোর
তুমি কি তা জানো না?
জানতে পারলেও অস্বীকার করো
এতে নিজের কোন অনুশোচনা বোধ আসবেনা।
থাকবে নির্ভার।
খুব নিশ্চিন্ত জীবনের স্বপ্ন আর উড়ু উড়ু মেটাফোর,
অর্থ বিহীন শব্দের অদ্ভুত বাক্যালংকার,
কিছু এরিস্টোক্রেটিক উঁচু মানের চিন্তার সাথে নিত্য দিন যাপন।
পাবলিক বাস, পায়ে হাঁটা রাস্তা, ফুটপাতের খাবার, পথ শিশুর নোংরা আচ্ছাদন কিংবা হাড় জিরজিরে শরীর
সবই তোমার কাব্যি করার উপকরণ।
তোমরা সুশীল তোমাদের কাছে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, মুক্ত চিন্তা, নাস্তিক্যবাদ খুব উঁচু মাপের আলোচনা।
আমার আকাশ দেখায় বাঁধ সাধেনা ওই বিশাল উড়োজাহাজটা,
আমি শুকনো ঘাসে পিঠ এলিয়ে ওটাকে দেখি,
ওটা আমার উপর দিয়ে চলে যায় তবুও আমি আহত হইনা।
কেনো হবো?
সেটা কি যুক্তিসঙ্গত?
বরং আমার চিন্তাটাই বাতুলতা।
কিন্তু তোমার মত সুশীলের কবিতা বিলাস কিংবা মত প্রকাশের স্বাধীনতা কোন বাতুলতা নয়।
২|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
প্রীতম রাজ বলেছেন: বন্ধুরা আমার নতুন ওয়েবসাইট http://www.Djpritommix.tk
সবাই একবার ভিসিট koro plz
৩|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কঠিন বাস্তববাদী কবিতা।
৪|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: যুক্তি কবিতা।
+++++
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
প্রীতম রাজ বলেছেন: বন্ধুরা আমার নতুন ওয়েবসাইট http://www.Djpritommix
.tk
www.Djpritommix.tk
www.Djpritommix.tk
সবাই একবার ভিসিট করে দেখ