| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের স্কুল টা ছিল একেবারে রাস্তার পাশে। উঁচুনিঁচু মাটির রাস্তার ফাঁকে ফাঁকে কোথাও দু এক সারি আধ ভাঙা ইট মাথা বেরিয়ে আছে। চলাচলের জন্য পদ যুগলই ভরষা।মাঠে খেলতে খেলতে হঠাত কেউ একজন হয়ত চেচিয়ে বলত -চুপ! চুপ! আসতেছে.. সা্থে সাথে খেলা স্থগিত রেখে রাস্তার পাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়তাম। মিনিট দুয়েকের মধ্যে দেখা মিলত তার, এক খানা মটরসাইকেল
। যাকে গার্ড অব অনার দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি সারিবদ্ধ ভাবে। দেখা মাত্রই নিরাবতা ভেঙে হই হই করে ইঠতাম এক সাথে। তারপর ধূলায় নাক ডুবিয়ে ঘ্রাণ নিতাম পট্রেলের। আহ !! কিযে ভালো লাগত!অঁজপাড়াগাঁয়ের চিরচেনা আটপৌরে সব গন্ধের মাঝে একটু খানি যান্ত্রিক গন্ধ আমাদের এক নতুনত্বের স্বাদ দিত। এখন চলতে ফিরতে কত মটরসাইকেলেদেখি, কিন্তু হায়... সেই মন মাতানো ঘ্রাণ আর খুঁজে পাইনা।
২|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯
পিয়ালী পিয়া বলেছেন: আপনি নামে মলিন হলে ও অমলিন হয়ে থাকবেন আমার ব্লগ বাড়িতে, কারন এটি আমার পাওয়া প্রথম মন্তব্য !!! ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। পেট্রোল পোড়া গন্ধ শুঁকতে খুব ভাল লাগতো। সত্যিই অঁজপাড়াগাঁয়ের চিরচেনা আটপৌরে সব গন্ধের মাঝে একটু খানি যান্ত্রিক গন্ধ আমাদের এক নতুনত্বের স্বাদ দিত।