নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিয়াস ভাই

পিয়াস ভাই › বিস্তারিত পোস্টঃ

টেকি ভাইয়েরা সাহায্য করুন । উবুন্টু সেটআপে হার্ডডিস্ক সমস্যা ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

আসসালামু আলাইকুম । আমি WINDOWS 8 ব্যাবহার করতাম । বিভিন্ন ব্লগ ফোরামে উবুন্টু সম্পর্কে জেনে হটাত উবুন্টু ব্যাবহার করার ইচ্ছে হলো । তাই আমি একটা টিউটরিয়াল দেখে WINDOWS 8 এর পাশাপাশি উবুন্টু চালানোর জন্য উবুন্টু সাইট হতে উবুন্টু ১২.০৪ এর ISO ফাইল নামাই এবং ডিভিডিতে বার্ন করি । এরপর সেটা সেটআপ দিতে গেলে টিউটরিয়াল এর সাথে আমার ল্যাপটপ এর একটা পর্যায়ে মিলে না । অর্থাত্‍ যেভাবে বলা হয়েছে সেরকম পর্দা আসে না । তারপর কি যেন উল্টাপাল্টা টিপলাম এরপর থেকে আমার উবুন্টুও সেটআপ হচ্ছে না । আবার নতুন করে WINDOWS 8 ও সেটআপ নিচ্ছে না । বলছে ড্রাইভ ড্রাইভার মিসিং । এই মুহুর্তে আমি কিভাবে আবার নতুন করে WINDOWS 8 সেটআপ দিতে পারি ? এবং একি সাথে উবুন্টুও ব্যাবহার করতে পারি ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

মাজহারুল হুসাইন বলেছেন: সাধারনভাবে উইন্ডোজ ৮ কি চালু হয় ?

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

পিয়াস ভাই বলেছেন: মাজহারুল হুসাইন@ না ভাই চালু হয় না । কিছুই করা যায় না ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

মাজহারুল হুসাইন বলেছেন: জানালা-৮ আমি ব্যবহার করিনি । কিন্তু জানালা-৭ / এক্সপি এর মত ওএস রিকোভারির অপসন থাকার কথা ।

আমি উবুন্টু১০.০৪ ব্যবহার করি । তাতে জিপার্টেড নামের একটি সফটওয়্যার আছে । অথবা এখান থেকে ডাউনলোড করুন । এর টিউটোরিয়াল দেখতে পারেন ।

লাইভ সিডি/ইউএসবি এর মাধ্যমে বুট করে জিপার্টেড ব্যবহার করে হার্ড ডিস্কের পার্টিসন উদ্ধার করা যায় । আর না গেলে আপনার হার্ড ডিস্কের আশা মনে হয় ছাড়তে হবে ।

আপনার কাজ :

১। উইন্ডোজ-৮ এর সিডি থেকে বুট করে উইন্ডোজ রিকোভারি করার চেষ্টা করতে হবে ।

২। ব্যর্থ হলে জিপার্টেড ব্যবহার করে চেষ্টা করতে হবে ।

৩। ব্যর্থ হলে হার্ডডিস্ক নিয়ে দোকানে যান । ওয়ারেন্টি থাকলে ঠিক করে দিতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.