নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিতান্তই অলস।মুখে যা প্রকাশ করতে পারি না তা লিখে প্রকাশ করতে পারলেও মনটা অনেক হাল্কা হয়। এই জন্যই আমার লেখা-লেখির ইচ্ছা,, আহামরি কিছু লিখতে পারি না কিন্তু লেখা যত দুর্বল-ই হোক না কেন তা মনের ভাব প্রকাশ করে বলে আমি মনে করি।।।

ফাহিম পিকলু

নতুন করে হোক না শুরু আবার

ফাহিম পিকলু › বিস্তারিত পোস্টঃ

ঠান্ডা কিছু পানীয়র রেসিপি

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

ঈদ কিংবা অনুষ্ঠানে অথবা অন্য কোন বিশেষ দিনের আপ্যায়নে শরবত তো চাই। তাই আজ নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা কিছু পানীয়র রেসিপি:

*কমলার পাঞ্চ-
উপকরণ :- চিনির সিরাপ আধা কাপ, কমলার রস ২ কাপ, লেবুর রস এক টেবিল চামচ, বিট লবণ দেড় চা চামচ,সোডা ৪ ক্যান।

*ঝাল-মিষ্টি আনারস-
উপকরণ :- আনারস টুকরা ২ কাপ,কাঁচা মরিচ পেস্ট আধা চা-চামচ,সাদা সরিষার পেস্ট আধা চা-চামচ,চিনি আধা কাপ,লবণ ১ চা-চামচ,বিট লবণ দেড় চা-চামচ।
প্রণালি:- সব উপকরণ ব্লেন্ড করে নিন। প্রচুর বরফ দিয়ে একদম ঠান্ডা পরিবেশন করুন।

*শসার শরবত-
উপকরণ:- শসা (জুলিয়ান কাট) দেড় কাপ,কাঁচা মরিচ পেস্ট আধা চা-চামচ,ধনেপাতা পেস্ট ২ চা-চামচ,পুদিনা পাতা পেস্ট ১ চা-চামচ,লেবুর রস ২ টেবিল চামচ,লেবুর রস ২ টেবিল চামচ,চিনি ১ চা-চামচ,লবণ ১চা চামচ,বিট লবণ দেড় চা-চামচ,জিরা টালা গুড়া ২ চা-চামচ।
প্রণালী:- সব উপকরণ ব্লেড করে নিন। বরফ দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।।

*বেলের শরবত-
উপকরণ:- বেলের পাল্প ২ কাপ, ক্রিম ১ কাপ,চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ, বিট লবণ আধা চা-চামচ।
প্রণালী: এক কাপ পানিতে বেলের পাল্প গুলে ছেঁকে নিন। সব উপকরণ ব্লেড করে নিন।এবার বরফ দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুণ।

*আঙুর পাঞ্চ-
উপকরণ:- চিনির সিরাপ আধা কাপ,আঙুর টুকরা ২ কাপ,পুদিনাপাতা ২ চা-চামচ, লেবুর রস ২ টেবল চামিচ, লেবুর টুকরা আধা কাপ,সোডা ৪ ক্যান।
প্রণালী:লেবুর টুকরা ছাড়া সব উপকরণ ব্লেড করে নিন। এবার গ্লাসে ঢেলে বরফ ও লেবুর টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।।

*ব্লু মোহিতো-
উপকরণ:- চিনির সিরাপ আধা কাপ,নীল ফুট কালার আধা চা-চামচ, পুদিনাপাতা ২ চা-চামচ,লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর টুকরা এক কাপ,সাদা রঙের সোডা জাতীয় পানীয় দেড় লিটার।
প্রণালী: চিনির সিরাপের সাথে নীল ফুড কালার মিশিয়ে নিন।লেবুর টুকরা গুলো ছাড়া বাকি সব উপকরণ এবার ব্লেড করে নিন।বরফ ও লেবুর টুকরা দিয়ে গ্লসে সাজিয়ে পরিবেশন করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.