| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সাধারণত সবুজ ঘন্টা মরিচ দেখে থাকি। কিন্তু এগুলো লাল,সবুজ,সাদা এবং বেগুনীও হয়ে থাকে।
২. Swan সারা জীবনে একটি swan কেই সঙ্গী হিসাবে বেছে নেয়। কোন কারণে যদি তার সঙ্গী মারা যায় তখন অপরটিও মারা যায় সঙ্গী হারানোর শোকে।
৩.সার্ক(shark) বছরে ১২ জন মানুষ হত্যা করে আর মানুষ ঘন্টায় ১১,৪১৭ টি সার্ক হত্যা করে।
৪.পৃথিবীর বেশির ভাগ মানুষ তার দৈনন্দিন কাজ সব ডান হাত দিয়ে করে থাকে। কিন্তু এর মাঝে কিছু মানুষ আছেন যারা তাদের প্রয়োজনীয় সব কাজ বাম হাত দিয়ে করে থাকে।এক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মানুষ বাঁ হাতি হয়ে থাকেন। কিন্তু এই বাঁ হাতি মানুষদের নিয়ে অনেক মজার কিছু তথ্য আছে। সে তথ্যগুলো অন্য এক পর্বে দেয়ার চেষ্টা করব।
৫.সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
৬.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।
৭.আয়ারল্যান্ডের এলিওয়ি ছোট্ট একটি দ্বীপ। দ্বীপের সবুজের মাঝে ছোট্ট একটি বাড়ি। বৃক্ষহীন এলাকা, উত্তাল বাতাস, সামুদ্রিক ঢেউ, জনমানবহীন এমন জায়গায় এটা আসলে একটি অস্থায়ী রিসোর্ট টাইপের বাড়ি। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও নির্জন বাড়ি।
মূলত দীর্ঘ ঠোঁটের পাফিন পাখি শিকারিরা মৌসুমে এ বাড়িটি থাকার জন্য ব্যবহার করেন। কারণ পাফিন পাখির প্রজননের জন্য দ্বীপটি রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
২|
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২
সাইফুর রহমান পায়েল বলেছেন: ক্যাপসিকাম কে ঘন্টা মরিচ বলে, এটা প্রথম জানলাম!
৩|
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫
ফাহিম পিকলু বলেছেন: ব্রাজিলে উৎপত্তি এ সবজি বা ফলটি বিশ্বের একেক জায়গায় একেক নামে পরিচিত। এটি গ্রীন পেপার,চিলি পেপার,সুইট পেপার নামেও পরিচিত। আর এর বাংলা নাম মিষ্টি মরিচ বা ঘন্টা মরিচ।
৪|
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
গেম চেঞ্জার বলেছেন: অনেক অজানা ব্যাপার জানা হলো। শুভকামনা। পোস্টে ভাললাগা রেখে গেলাম।
৫|
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
সুমন কর বলেছেন: তথ্যগুলোর উৎস পোস্টে দিলে ভালো হতো।
চমৎকার শেয়ার।
শুভ ব্লগিং..... ![]()
৬|
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। তবে , "মানুষ ঘন্টায় ১১,৪১৭ টি সার্ক হত্যা করে।" এটা ঠিক মনে হচ্ছে না। তাহলে বছরে দশ কোটির ওপরে শার্ক নিহত হবে। এতডিনে এদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবার কথা।
৭|
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
ফাহিম পিকলু বলেছেন: হাসান মাহবুব ভাই- তথ্যটি এখানে দেখে নিতে পারেন-
http://www.theguardian.com/environment/2013/mar/01/100-million-sharks-killed-each-year
৮|
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
ফাহিম পিকলু বলেছেন: সুমন কর ভাইয়া- পরবর্তী পোস্ট গুলোতে দিয়ে দিব।
৯|
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
ফাহিম পিকলু বলেছেন: গেম চেঞ্জার ভাইয়া- আপনাকে অনেক ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২
মানবী বলেছেন: বেল পেপার বা ক্যাপসিকাম কে ঘন্টা মরিচ বলে, এটা প্রথম জানলাম!
ধন্যবাদ ফাহিম পিকলু।