নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে আমি শ্রেষ্ঠ জীবের দলভুক্ত, বিধাতার অসীম কৃপায় আজও নিঃশ্বাস নেই প্রাণ ভরে। আমি মহাকলের যাত্রী, আমি শিক্ষানবীস . . .

রাইসুল খান

বড় সাধের আর অসীম পাওয়া এই মানব জনম, ‘মানুষ’ আমি! এইতো আমার জন্যে বড় গর্বের পরিচয়।

রাইসুল খান › বিস্তারিত পোস্টঃ

তুলনা করার যোগ্যতাও দিন দিন হারিয়ে ফেলছি!

২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৫

আমার মনে হচ্ছে আমরা তুলনা করার যোগ্যতাও দিন দিন হারিয়ে ফেলছি!
আমি সাধারণত ব্লগে লিখি না, কারণ আমার সেই জন্যে যথেষ্ট যোগ্যতা নেই, সুতরাং আমি ব্লগে সবার লেখা পড়তেই সাধারণত আসি। কিন্তু আজকে একটা কথা খুব দুঃখের সাথে খেয়াল করছি যারাই ভারতের চন্দ্রাভিযান নিয়ে লিখেছেন তারা সাবাই আমাদের দেশের বিজ্ঞানীদের জ্ঞানের বর্ণনা দিচ্ছেন - গোস্তের মধ্যে আল্লাহ্ নাম, চাঁদে সাইদির ছবি এই সব বলে। আমি অবাক হচ্ছি এই ভেবে (যদিও সবাই জানে যে এই কথাগুলো আমাদের বিজ্ঞানীদের কোনো রিসার্চ রেজাল্ট না) এই দুটো ব্যপার কি তুলনা করার যোগ্য?

কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি!

আমরা এখনো অনেক কিছুই করতে পারি নি, একথা তো সত্য কিন্তু এগুলো নিয়ে গঠন মূলক সমালোচনা আমরা বিজ্ঞ ব্লগারদের থেকে আশা করি।

ইদানিং একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে, যাই হোক না কেন? সাথে ধর্মীও (বিশেষ করে ইসলাম) ব্যপারটা একটু জুড়ে দিলেই মনে হয় প্রগতিশীল কাতারে উঠে আসালাম!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: লিখুক না, সমস্যা কি?
আপনিও তো লিখলেন।

২| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮

রানার ব্লগ বলেছেন: আপনার শেষ কথা দিয়ে শুরু করি । ধর্মীয় ট্যাগ লাগাতে ইসলাম কে কেন ব্যবহার করা হয় এটাই আপনার আক্ষেপ । কারন দেশ বাংলাদেশ যার অধিকাংশ মুসলিম তাই । যদি দেশ খানা ভারত হতো তাইলে সনাতন ধর্ম কে ট্যাগ করা হতো । ভারতীয়রা কি পরিমানে ধর্ম নিয়ে হা হা হি হি করে কল্পনাও করতে পারবে না ।

আমাদের দেশের বিজ্ঞানীদের এই জন্য উপহাস করা হচ্ছে কারন তারা বিজ্ঞান নিয়ে বেশি না ভেবে তোইল্গগ্যান নিয়ে ভেবে বিসিএস নামক পদার্থে প্রবেশ করে গরু হয়ে যায় । তাই ।

মাংসে আল্লার নাম চাদে সায়দির ছবি দেখা টা হাস্যকর বিষয় । এটা নিয়ে ট্রল হতে পারে বিশ্বাসযোগ্য হতে পারে না কিন্তু কিছু মানুষ যখন ইহা বিশ্বাস করে হুক্কা হুয়া ডাকে স্বাভাবিক ভাবে আলোচনার বস্তু হয়ে যাবে।

আপনি গোস্ত আর চাদে দেখছেন । ভারতীয় গাধা গরুরা আম জাম কলা কাঠাল মাছ মাংসে ত্রিশুল দেখে বেহুস হচ্ছে। এখন তো শুনছি চাদে গিয়ে নাকি শিব / ব্রহ্মার আকৃতি দেখে ফেলেছে চন্দ্রযান বিক্রম। ভাবুন একবার। আর মহাকাশে গেরুয়া রঙ তো এরা প্রতিদিন দেখে ।

৩| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩০

আমি নই বলেছেন: কাদের ব্যাপারে কি বলছেন? ওনারা উন্নত মস্তিস্কের মানুষ, ওনাদের ব্যাপারে কিছু বলা ঠিক নয়। =p~ =p~=p~=p~

ওনারা এতই বিজ্ঞান মনস্ক যে তুলনা দেবার সময় সব সময় সহজ-সরল মানুষের করা আজগুবি কান্ডের তুলনাটাই দেয়। ওনাদের মস্তিস্ক এতই উন্নত যে তুলনা করলে যে সমানে সমানে করতে হয় সেইটা বোঝার ক্ষমতাও নাই।

উপরে একজন মন্তব্য করেছেন, যিনি নিজেও এই ধরনের বিশাল সাইন্টিফিক তুলনা করে একটা পোষ্ট দিয়েছেন। =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.