নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম দিন

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

রাকিব হাসনাত সুমন

আমি সাধারন মানুষ। তাই আমার প্রফাইল কারো জন্য আকর্ষনীয় হবেনা।তাই আমার প্রোফাইল দেইখ্যা লাভ নাই। শুধু সময় নষ্ট। তবে নিজের যা আছে অর্থাৎ আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। গান শোনা আর আড্ডা দেয়া আর বেশ প্রিয়। বই পড়া তো রয়েছেই। এটা অবশ্য যতটা না পড়ার জন্য তারচেয়ে বেশি কাজে ফাকি দেয়ার জন্য। অফিসে যেতে না হলে কি যে ভালো লাগে..। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেড়িয়ে কর্মক্ষেত্রে নিজেকে প্রমান করার লড়াইয়ে রয়েছি বিরামহীন। সুখ, দু:খ, হাসি আর কান্না সব কিছুই এখন কাজের মধ্যে। সোনার চামচ তো দুরের কথা সাধারন চামচও হয়তো ছিলোনা পৃথিবীতে আবির্ভাব ক্ষনে তাই নিজের সঙ্গে নিজেকে লড়তে হচ্ছে প্রতিটি মূহুর্তে। যদি কোন দিন ভাগ্য সহায় হয়-এই প্রত্যাশায়। এভাবে বেঁচে থাকা। জীবন কাটানো। আর চাওয়া-পাওয়া এবং প্রত্যাশা ? প্রত্যাশার ঢালি খুব বড় নয়। সততা আর পরিশ্রমের ফল চাই ইইলোকেই। তাই বলে পরলোকে যে বিশ্বাস নেই তা নয় কিন্তু। অন্তত বিশ্বাস করলে ক্ষতি তো নেই। ধর্ম বিশ্বাসী বলে চাই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ..... যেখানে সব ধর্মের মানুষ নির্ভয়ে -নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করবে.. চাই সেই বাংলাদেশ যেখানে ধর্ম নিয়ে ব্যবসা বা রাজনীতি করে কেউ ধর্মকে ব্যক্তিগত বা গোষ্ঠীবদ্ধ অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেনা ....রাষ্ট্র হবে সবার প্রতি সমান দায়িত্বশীল। আর প্রাপ্তি? সে তো অনেক। অন্তত এদেশের অনেকের চেয়ে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ঘৃনা করি - যুদ্ধাপরাধী রাজাকার আলবদর মৌলবাদী জামায়াত শিবির ঘুষখোরদের। পছন্দ করি- সেই সব মানুষদের যারা স্বপ্ন দেখে এবং দেখাতে পারে। মনে ধারন করে সেই সব ইচ্ছে গুলো যেগুলো সাজাতে পারে আমাদের এবং সর্বোপরি লাল সবুজের এ দেশটি। যাদের হাসি দুর করে দিতে পারে বুকের ভিতর চেপে থাকা কষ্টগুলোকে। উপরের সব কিছুই বিক্ষিপ্ত ভাবনা। আমি কি.. কি চাই.. কেন চাই...প্রত্যাশা পূর্নতা না পেলে কি হবে... আর পেলেই বা কি লাভ .... এসবের কিছুই আমি জানিনা। শর্তাবলী --- এই ব্লগ শুধু সুস্থএবং মুক্ত মনের মানুষদের জন্য...যারা গণতন্ত্র, মানবতা এবং পরমতসহিষ্ণুতায় বিশ্বসী। অবশ্যই ধর্মান্ধ, দেশবিরোধী, মৌলবাদী ও যুদ্ধাপরাধী- বিশেষ করে একাত্তরের ঘাতক দালাল কিংবা তাদের উত্তরসুরীরা এখানে আসবেননা।

রাকিব হাসনাত সুমন › বিস্তারিত পোস্টঃ

15 আগষ্ট-রক্তাক্ত বাংলাদেশ-3

১৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:১৯

শহীদ কাদরীর কবিতা---



হন্তারকদের প্রতি



বাঘ কিংবা ভালুকের মতো নয়

বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙ্গরের দল নয়

না, কোনো উপমায় তাদের গ্রেফতার করা যাবেনা



তাদের পরনে ছিল ইউনিফর্ম

বুট, সৈনিকের টুপি

বঙ্গবন্ধুর সঙ্গে তাদের কথাও হয়েছিলো,

তারা ব্যবহার করছিল

এক্কেবারে খাটি বাঙ্গালীর মতো

বাংলা ভাষা। অস্বীকার করার উপায় নেই

ওরা মানুষের মতো দেখতে, এবং ওরা মানুষই

ওরা বাংলার মানুষ

এর চেয়ে ভয়াবহ কোন কথা আমি আর

শুনবোনা কোনদিন।



----------------------------------------

প্রিয় পাঠক - বুকে হাত দিয়ে বলুন তো বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা আর যাই হোক মানুষ বলে বিবেচিত হওয়ার কোন সুযোগ তাদের রয়েছে কি ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২২

অতিথি বলেছেন: তারা মানুষ না ... তারা আমাদের কেউ না ... বাঙালীও না বাংলাদেশীও না

২| ১৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৩০

অতিথি বলেছেন: কোন মানুষের পক্ষে কি হত্যা করা সম্ভব?? যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা তো মানুষ নয়ই, গোটা বাংলাদেশের শত্রু। ওরা জাতির পিতার হন্তারক। ওদের ক্ষমা নেই।

৩| ১৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৫৮

অতিথি বলেছেন: হুমম ...! কবি কিন্তু বলেছেন, "ওরা মানুষই ... ওরা বাংলার মানুষ" :-)

শহীদ কাদরী আমার প্রিয় কবিদের একজন।

৪| ১৬ ই আগস্ট, ২০০৬ রাত ১২:২৮

অতিথি বলেছেন: মানুষহত্যা মহাপাপ কিন্তুশেখ মুজিব হত্যার ব্যাপারটা আলাদা। দ্্বিধার মধ্যে আছি কেউ মুজিব বন্দনায় কাব্য রচনা করে আর কেউ মুজিকে হত্যা করা নিজ দায়িত্ব মনে করে (ডালিম তারমধ্যে একজন)। কার কথা বিশ্বাস করি।

৫| ১৬ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:৪৯

রাকিব হাসনাত সুমন বলেছেন: বিদ্রোহী - ধন্যবাদ, কবিতাটা ভালো করে পড়লেই বুঝবেন আমার মন্তব্যটি কেমন হয়েছে।
কেক------মন্তব্য করার জন্য ধন্যবাদ। কিন্তু দয়া করে আপনি নিজেই নিজের মন্তব্যটি পড়ে দেখবেন ? বঙ্গবন্ধুকে আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু কোন মানুষ কিন্তু আত্মস্বীকৃত খুনীর প্রতি সহানভূতি দেখাতে পারেনা।

৬| ১৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:২৪

অতিথি বলেছেন: মাংগির পো কেক চুদাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.