নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটা কাল্পনিক ল্যাপটপ এর কনফিগ দরকার

১০ ই জুন, ২০১৩ রাত ৮:০৬

গত বছর ই ল্যাপটপ এর দরকার ছিল কিন্তু অন্য খাতে ব্যয় করি তাই সম্ভব হয় নাই । এইবার সম্ভাবনা আছে ।



যাই হোক ।



৮ জিবি মিনিমাম.. ১২ বা ১৬ জিবি যাব কিনা বুঝতে পারছি না কারন ৩ বছর বা ৪ বছর যদি ভাল সার্ভিস দেয় আর ল্যাপী কিনব না । ডিডিআর ৩ অবশ্যই



এইচপি ৪ বছর গিয়েছে ..তারপর ইন্তেকাল করেছে ।



গেইম খেলার উপযোগী কিন্তু অতটা গেমাব না, মানে আমি চাইনা এটি ভারি হোক রেম আর গ্রাফিক্স কার্ড আর কুলিং এর বেড়া জালে যেহেতু ওজন আমি বেশী বহন করতে অপরাগ ।



আগের এইচপি দ্রুত গরম হয়ে যেত তাই এইবার ল্যাপীর জন্য টার্গেট যত কম গরম হয় ।



প্রসেসর আপাতত ইন্টেল... এএমডি নিয়ে আইডিয়া নাই.. থাকলে জানান..কোর আই ৫ বা ৭ অবশ্যই । কারন ৩-৪ বছর আপগ্রেড হবে না এটার তাই এডভান্সড কিছু লাগবে ।



আমার কাজ হবে লাইট তবে ফাস্টার, কিন্তু হেবী কাভারেজ দিতে সক্ষম । ম্যাক টার্গেট এ ছিল কিন্তু আমার ক্রয়কৃত গেইম যখন সাপোর্ট এ নাই, আমিও নাই ;) হাহাহা ।



গ্রাফিক্স কার্ড নিয়ে কি বলব বুঝতে পারছি না । মূল কথা ২.৫ কেজীর উপর না উঠে ল্যাপী,, এনভিডিয়াই টার্গেট.. কিন্তু সম্ভবত রেডেওন কপালে পড়বে ।



কমপক্ষে ৫-৯ ঘন্টা ব্যাটারী বেকআপ লাগবে , না হলে ঐ ল্যাপীই আমি নিব না হাহাহা :)

এইচপির এই জ্বালায় শেষ করেছি আর নয় । জানি ৯ ঘন্টা সম্ভব না ২ কেজির ভিতর । তবুও টার্গেট এ রাখলাম । যদি কপাল গুনে ৮ বা ৯ সেল পেয়ে যাই ।



এখন আসি ব্র্যান্ড এর কথা, সনিকে বেস্টই বুঝি । তবে তাদের দাম বেশী এইবার রেপুটেশন এর দিকে তাকাই তাহলে লেনোভা ধামাকাই লাগল । মিডিওন নামে নতুন আরেকটা আছে কিন্তু এরা ৩.৫ কেজী ছাড়া আমার কনফিগ দিবে না ! যেটা সম্ভব না । এসার ফুজিতসু, আসুস কত কিছুই আছে । আর রয়ে ২ বছর গ্যারান্টি নাকি ৩ বছরের .. আমার ৩ বছর হলে ভাল হয় । যে জিনিস নষ্ট হবে কম সেটাই চিন্তা । আর ডেল এর জিনিসই ভারী ভারী লাগে :(



আর হার্ডডিস্ক ১৬ জিবি এসএসডি কি সাথে সাথে কোন বুস্ট দিবে ? ব্যবহার করি নাই ।

৭৫০ জিবি মিনিমাম সাটা হার্ডডিস্ক ।১টেরা হলৈ ভাল হয় তবে ওজন এর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে :(

যদিও আমি সব বেকআপ রাখি ডুয়েল ভাবে ভায়া রুটার হয়ে আরেকটা এক্সটারনাল হার্ডডিস্কে । তাই ডাটা হারানোর রিস্ক খুব কম ।



অপশনাল ... ব্লুরে ড্রাইভার রাখা কি + পয়েন্ট হবে ভবিষ্যতের জন্য ? নাকি বর্তমান ডিভিডিও ই ওকে ?



.... আর সখের বসে আমি ভিডিও এডিটিং করি এরজন্য ৮ জিবি রেম ওকে কিনা ? নাকি ১৬ জিবিতেই ঝুকতে হবে ?



... উন্নত হাইব্রিড টাচ ল্যাপীর দিকে আগানো কি উচিত হবে ?



... ৩ডি থাকলে সুবিধা হয়, গেমানোর জন্য । তো চশমা বিহীন কোন ৩ ডি স্ক্রীন থাকলে বেটার হয় ।....





ওজন ২.৫ কেজির বেশী না. ২ কেজি হলে ভাল হয় ।





বটম পয়েন্ট দাম :P এতক্ষন তো বকর বকর কল্পনাই করে গেলাম... দাম ১ এর উপর উঠবে না... আরও বহুত কিছু ব্লা ব্লা কিনতে হবে....

অর্ডার হবে অনলাইনে ... তাই পছন্দের মডেলকে খুজছি...

প্রথমে চিন্তা করেছিলাম তৈরী করাব, পড়ে দেখলাম দাম ডাবল হয়ে আসে :( যেটা কাম্য নয় । ডেস্কটপ আগামী বছর ইনশাল্লাহ নিজ হাতে আপগ্রেডাব নয়তো পরের বছর কিন্তু যখনই হয় নিজের হাতে । :)

হাতে সময় আছে এই বছরের শেষের দিকে হালাকু খান হতে পারে.. নির্ভর করে আর্থিক অবস্থার উপর । আমি ১ বছর ল্যাপী বিহীন চলছি :(



অফটপিক: পিএসপি সেকেন্ড হ্যান্ড কিনা কি ঠিক হবে ? লেটেস্ট পিএসপি বেটার হবে নাকি এর পুরনো ১ ধাপ পিছনের ভার্সনটি যেটাতে ওয়াইফাই আছে । কারন নতুন রিলিজ ভার্সনটি বডি অতটা ভাল না কিন্তু সস্তা আর ওয়াইফাই নাই । ডোরেমন শেষ করে.. এখন পিএসপির জন্য পাগল হয়ে গিয়েছে ! :(









_সঞ্চয় করুন, স্বপ্ন পূরণ করুন । ___

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.