| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় মাতৃভূমির জনগণ আর তোমাদের কলুষিত রাজনীতি চায় না। তোমাদের স্বার্থ সিদ্ধির জন্যই কি মক্তিযুদ্ধের লড়াতু
সৈনিকরা এ দেশ স্বাধীন করেছে? জনগণকে পাঠার বলি করার জন্যই কি তাদের এ রক্তস্লান?
কখনই না। তাদের স্বপ্নই ছিল এদেশের সাধারণ মানুষের একটু সুখ-একটু শান্তি!! কিন্তু হায়,
তোমাদের কলুষিত রাজনীতিই এদেশের শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষিসহ সব কিছুই আজ ধ্বংশের দ্বার প্রান্তে।
দেশ যখন হাটি-হাটি পা পা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে একটু মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে ঠিক এ সময় কতিপয় রাজনৈতিক দলগুলোর অদ্ক্ষতা, অদূরদর্শীতা আর ক্ষমতার মোহ তাদের অন্ধত্বের দিকে তাড়া করে চলেছে।
এদেশটা ধ্বংশ করার জন্যই কি তাদের রাজনীতি?? নাকি দেশটা ধ্বংশের জন্য তারা লীজ নিয়েছেন এ প্রশ্ন সাধারণ মানুষের ? একবার সাধারণ মানুষের জীবন যাত্রা বা ভবিষ্যত প্রজন্মের কথা কি ভেবে দেখেছেন, তারা কত কষ্টে আছে ? দয়া করে একবার ভাবুন! জাতির ক্লান্তিলগ্নে নিজ স্বার্থ বলি দিয়ে কি আপনারা দুটি বড় দল আলাপ-আলোচনার মাধ্যমে এদেশে একটু সুখ একটু শান্তি ফিরিয়ে আনতে পারবেন না? এটা দেখায় অপেক্ষা ------!!
©somewhere in net ltd.