নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাঝেই খুঁজি আমাকে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়।

এস.এম.মঈনুল ইসলাম

সাধারন একটা মানুষ।

এস.এম.মঈনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর মুখে শোনা এক প্রেমিকা আর ভালোবাসা নামক গুরুর গল্পে এক পাগল প্রেমিক।

১২ ই জুন, ২০১১ রাত ২:৫২



এই প্রেম শুরু ২০০৮ সালের দিকে আজ তা নিরুদ্দেশে...









প্রেমিকার কথাঃ-

আগে অনেক ভালো ছিলো ও । কখনো ওর এই স্বভাব আমার কাছে প্রকাশ করেনি।এখন আমাকে অনেক সন্দেহ করে।আমি কারো সাথে ফোন কথা বলতে পারবো না। কারো সাথে মিশতে পারবো না।মানে ছেলে বন্ধুদের সাথে।

আমি একটা মেয়ে বলে আমার কোন ছেলে বন্ধু থাকবে না,ও বলে এই কথা।

সব সময় আমাকে চোখে চোখে রাখে, আমি কি কর্‌ কোথায় যাই ,কার সাথে মিশি।

ও বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই এমন করি।

আমি ওকে অনেক বুঝাই তুমি বিনা কারনে আমাকে সন্দেহ করছো।সন্দেহ করার মতো আমি কিছুই আর করি নাই।

অনেক খারাপ লেগেছে গত বছর ২০ ডিসেম্বর থেকে এই বছর ৯ জুন পর্যন্ত

আমার সাথে ও এই ব্যবহার করেছে।

আমি ওকে আরো বলেছি তুমি পাগল হয়ে যাচ্ছ তুমি ডাক্তার দেখাও।

সন্দেহ করা তোমার এখন রোগ হয়ে দাড়িয়েছে।

আমি আর উপায় না দেখে তাই তোমার সাথে সম্পর্ক রাখলাম না।



প্রেমিকের কথাঃ-



আমি শুধু শুনলাম তোমার কথা। আজ জানতে চাই আমি কি এমন ছিলাম না তুমি আমাকে এমন করেছো।কি দোষ করেছিলাম আমি, আমার সাথে সম্পর্ক থাকার পড়েও তুমি কেন ওই পোলার সাথে টিএসসি তে গেলা ,উত্তর দাও!!

আজ আমি তোমাকে সন্দেহ করি কেন?

আজ আমি তোমার সাথে কাউকে কথা বলতে দিতে চাই না কেন তুমি বুঝনা ?? ভয়ে ,আমি অনেক ভয় পাই তোমাকে নিয়ে তুমি আবার যদি এমন করো।আমি একবার তোমাকে ক্ষমা করেছি আর না ।

কারন তুমি স্বীকার করেছো আমার ভুল হয়েছে,প্রথমবার তাই ক্ষমা করেছি। আর পারবো না তাই এমন করি।এটা কে তুমি কি পাগলামি বলবে?

২০০৮-২০১০ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত আমি ভালো ছিলাম, এখন আমি পাগল!!!

বিস্বাস একবার ভেঙ্গে দিয়েছো তুমি আমি আবার অর্জন করেছি।

তোমার কাছে তো আমার বেশি কিছু চাওয়ার ছিলো না।শুধু বলেছিলাম আমার প্রতি একটু টেক কেয়ার করবা আর যদি পার রাত ১২টার পরে ফোনে কারো সাথে কথা বলবা না।এইতো নাকি?

কিন্তু কালো তোমার ফোন ওয়েটিং ছিলো ৪৫ মিনিট।কার সাথে কথা বললে জানতে চাইলে নানান কথা।ঝুমার সাথে কথা বলেছি আর জীনাতের সাথে ।

আমার বিশ্বাস করতে কষ্ট হয় ১২টার পরে ও তার বান্ধবিদের সাথে কথা কয়।

এইটা নিয়েই আজ এত কিছু।

সামনে ওর পরিক্ষা এটাও কারন ছিল কিন্তু,

ও আমাকে বলে দিলো আর কোন সম্পর্ক নাই।





লাভগুরুর কথাঃ-

প্রেমিক ভাই আমারো মনে হয় আপনি কোন মানষিক সমস্যায় আছেন।

আমার মনে হয় আপনি আপনার প্রেমিকাকে আর ভালোবাসেনা।

যদি ভালো বাসতেন তাহলে এত সন্দেহ করতেন না। কিন্তু করছেন সন্দেহ।আমি বলি কি ভাই আর দরকার নাই।আজ দুজন আলাদা আছেন ভালো আছেন।

ভালো থাকবেন।ধন্যবাদ।





আমার মন্তব্যঃ-

যে মেয়ে তার বয় ফ্রেন্ড থাকার পরেও অন্য ছেলের সাথে ঘুরতে পারে।

সে কেমন ??



আর যে ছেলে এটা জেনেও তার সাথে সম্পর্ক রাখে সে কেমন??





মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১১ রাত ২:৫৩

রাতমজুর বলেছেন: লাবগড়ু =p~

১২ ই জুন, ২০১১ সকাল ১১:১৫

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: তাই তো বলেছিলো।

২| ১২ ই জুন, ২০১১ রাত ৩:০২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: লাবগরুর প্রোগাম..রাতের বেলা কার্জনের মাঠে শুয়ে একদিন কি কুলক্ষণে শুনতেগিয়েছিলাম..সেইরাতরাই মাটি হয়ে গিয়েছিলো X((

১২ ই জুন, ২০১১ সকাল ১১:১৭

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: লা ব গরু !!

৩| ১২ ই জুন, ২০১১ রাত ৩:০৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মেয়ের জন্য আমার কোন বাণী নাই...
তবে ছেলের জন্য বাণী হচ্ছে..ওনাকে ম্যানহোলের পানি খাওয়ানো উচিত X(

১২ ই জুন, ২০১১ সকাল ১১:১৯

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: সহমত ছেলের ব্যাপারে।
কিন্তু মেয়ের ...

৪| ১২ ই জুন, ২০১১ রাত ৩:০৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: B:-)

১২ ই জুন, ২০১১ সকাল ১১:২৫

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: হুমম

৫| ১২ ই জুন, ২০১১ ভোর ৪:৪৯

পার্থ প্রতিম সরকার বলেছেন: লাভ গুরুর গুষ্টি বেচি X( X( X( X(

১২ ই জুন, ২০১১ সকাল ১১:২৬

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: সহমত।

৬| ১২ ই জুন, ২০১১ ভোর ৪:৫৪

ডিএইচ৫০০ বলেছেন: সে কি বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড ? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোন স্বীকৃত সম্পর্ক নয়। যদি হাজবেন্ড ওয়াইফ হয় তাহলে আলাদা ব্যাপার এবং তাকে পরকীয়া বলা যায়।

১২ ই জুন, ২০১১ সকাল ১১:৩১

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: ডিএইচ৫০০ বলেছেন: বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোন স্বীকৃত সম্পর্ক নয়।


মানতে পারলাম না আপনার কথা।

আপনার কথা মত প্রেম মানে কি পরকীয়া???


৭| ১২ ই জুন, ২০১১ ভোর ৬:১১

তন্ময়০১৩ বলেছেন: :P :P :P

১২ ই জুন, ২০১১ সকাল ১১:৩২

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: @্

৮| ১২ ই জুন, ২০১১ সকাল ১১:২৬

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ২ টাই আজাইরা। দরকার নাই ভাই তোদের প্রেম করার। অবশ্য বিশ্বাস এখন কাকে করা যায়। ছেলের দোষ কি করে দেই। আবার যাকে ভালোবাসবেন, তাকে বিশ্বাস করবেন না, এটা কেমন কথা। প্রেমিকাকেও কি করে দোষ দেই।

১২ ই জুন, ২০১১ সকাল ১১:৩৬

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ২ টাই আজাইরা।


দোষের কথা না এখানে ।

৯| ১২ ই জুন, ২০১১ দুপুর ১২:০৫

বাক স্বাধীনতা বলেছেন: প্রেমের গুষ্টী কিলাই।

১২ ই জুন, ২০১১ দুপুর ২:৫৮

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: প্রেমের কি গুষ্টি কিলানো যায় বন্ধু ??
যদি যাইতো তবে আমিও কিলাইতাম।

১০| ১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩২

এম এস হোসাইন বলেছেন: বাহ !
কি অদ্ভুত ব্যাপার ?

১৭ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৯

এস.এম.মঈনুল ইসলাম বলেছেন: জনাব অদ্ভুতের কি পাইলেন এখানে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.