| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটিকিয়াং রুমান
লেখকের পূর্ব অনুমতি ব্যতীত কোন পোষ্ট বা পোষ্টের অংশ কপি করা অবৈধ বলে গণ্য হবে।
১৮৫৩ সালের অক্টোবর মাসে তুরস্কের নিয়ন্ত্রিত দারদানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিষ্টানদের রক্ষার অজুহাতে অটোমান সাম্রাজ্যের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে ক্রিমিয়ার যুদ্ধের সূচনা হয়। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা উসমানিয় বা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স এবং সারডিনিয়ার। ১৮৫৬ সাল পর্যন্ত এই ক্রিমিয়ার যুদ্ধ চলে।
রাশিয়া তুরস্কে আক্রমণ চালালে ব্রিটেন এবং ফ্রান্স তুরস্কের সাহায্যে এগিয়ে আসে। ১৮৫৪ সালের সেপ্টেম্বরে মিত্রশক্তি ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়ার সেভাস্তোপোল নৌ ঘাঁটিতে আক্রমণ চালায়। উদ্দেশ্য ছিল রাশিয়ার নৌ শক্তিকে অচল করে দেয়া। দুই মাসের মধ্যে তারা আলমা নদী, বালাকলাভা এবং ইনকারমান এই তিনটি যুদ্ধে জয় লাভ করে। বালাকলাভার যুদ্ধ খুবই সাহসী লড়াই বলে চিহ্নিত, কিন্তু লাইট ব্রিগেডের ৬৭০ জন অশ্বারোহী সৈনিক বিভ্রান্তিকর আদেশের কারণে ভুল করে সরাসরি রাশিয়ার গোলন্দাজ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। সারডিনিয়া মিত্রজোটে যোগ না দেয়া পর্যন্ত এই যুদ্ধ ১৮৫৫ সালের বসন্তকাল অবধি বন্ধ থাকে। এরপর মিত্রবাহিনী সেভাস্তোপোল দখল করে নেয়।
![]()
বর্তমান ক্রিমিয়ার ম্যাপ
যুদ্ধের চেয়ে রোগে ভুগেই এ যুদ্ধে বেশি সৈন্যের ক্ষতি হয়। ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসে বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল। অপ্রতুল চিকিৎসা সেবা ও সৈন্যদের দুরাবস্থার মধ্যে ৩৮ জন সেবিকাসহ সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাড়ান আধুনিক নার্সিং’এর অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি তাদের জন্য যথাযথ হাসপাতাল গড়ে তোলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিনের বেলা কাজ করে রাতে মোমবাতি হাতে আহতদের খোঁজ খবর নিতেন।
![]()
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
অস্ট্রিয়া আক্রমণ করতে পারে এই ভয়ে রাশিয়া সন্ধি প্রস্তাবে সম্মতি প্রদান করে। প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর ১৮৫৬ সালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। চুক্তির শর্ত অনুসারে রাশিয়াকে কিছু এলাকা তুরস্কের হাতে ছেড়ে দিতে হয়। অন্যান্য দেশের যুদ্ধ জাহাজের মতো রাশিয়ার যুদ্ধ জাহাজের ওপরও কৃষ্ণ সাগরে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তুরস্কের খ্রিষ্টানদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে মৈত্রী জোটের দেশগুলো।
ক্রিমিয়ার যুদ্ধকে বলা হয় প্রথম যুদ্ধ যার সংবাদ সে সময়ে প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়ছিল এবং সে যুদ্ধে ছবি তোলা হয়েছিল। ক্রিমিয়া এখন ইউক্রেনের অংশ আর সারডিনিয়া পরবর্তীতে ইটালির অংশ হয়ে যায়।
♦ ক্রিমিয়ার যুদ্ধের সময় ফটোগ্রাফার Roger Fenton কর্তৃক তোলা কয়েকটি ছবিঃ
![]()
যুদ্ধের একটি ক্যাম্প
![]()
যুদ্ধের আরেকটি ক্যাম্প
![]()
যুদ্ধে ব্যবহৃত কয়েকটি জাহাজ কোসাক সাগরের (বালাকলাভায়) তীরে নোঙ্গর অবস্থায়
![]()
অটোমান/তুর্কি কমান্ডার ইসমাইল পাশা (বসা অবস্থায়)
![]()
একটা আক্রমণ সফলভাবে সম্পন্ন করার পর কাউন্সিল বৈঠকে [ডান থেকে] লর্ড র্যাগলেন (ব্রিটিশ বাহিনী), ওমর পাশা (অটোমান বাহিনী) এবং মারেকাল পেলিসিয়ার (ফরাসি বাহিনী)
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত
সমতল'এ এক কপি
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৮
চাটিকিয়াং রুমান বলেছেন: যুদ্ধ সংঘাতকে মোটেই পছন্দ করি না। কিন্তু ইতিহাস ঘাটতে গিয়ে টপিকটা ভালো লাগে বিধায় এটা নিয়ে লিখলাম। ![]()
শুভ রাত্রি।
২|
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৪২
অনির্বাণ রায়। বলেছেন: onek kisu jante parlam....
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৮
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ অনির্বাণ দা।
৩|
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৬
জালিস মাহমুদ বলেছেন: চাটিকিয়াং কি খবর !!!
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৩
চাটিকিয়াং রুমান বলেছেন: ভালো আছি জালিস ভাই।
আপনিও ভালো থাকুন।
৪|
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৬
বাউন্ডুলে শিকু বলেছেন: এই যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ দিক্টা আমার মনে হয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর মানবতা আর সেবিকাবৃত্তিকে সম্মানের আসনে বসানোর প্রচেষ্টা কে ।
১৭ ই জুন, ২০১২ রাত ১:১৬
চাটিকিয়াং রুমান বলেছেন: আসলে তা নয়। ক্রিমিয়ার যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো- বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য আনয়ন। তবে তৎকালীন সমাজ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যেভাবে মানব সেবায় অবদান রেখেছিলেন সেটা নার্সিং পেশাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে।
৫|
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৯
আমার মন বলেছেন: ইতিহাস জানার আগ্রহ বরাবর আছে।
ধন্যবাদ।
১৭ ই জুন, ২০১২ রাত ১:১৭
চাটিকিয়াং রুমান বলেছেন: তোমাকেও ধন্যবাদ।
৬|
১৭ ই জুন, ২০১২ রাত ১:৪০
নরকের দেবদূত বলেছেন: দ্য লেডি উইথ দ্য ল্যাম্প
১৭ ই জুন, ২০১২ রাত ২:২২
চাটিকিয়াং রুমান বলেছেন: দ্য লেডি উইথ দ্য ল্যাম্পঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
৭|
১৭ ই জুন, ২০১২ রাত ১:৫১
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: পোষ্ট পড়ে অনেক কিছু জানলাম ।
ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
১৭ ই জুন, ২০১২ রাত ২:২২
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৮|
১৭ ই জুন, ২০১২ রাত ২:১৯
ভিয়েনাস বলেছেন: ঐতিহাসিক পোস্ট। ছবি গুলো দেখে ভালো লাগলো।এই যুদ্ধেই মনে হয় তুর্কিরা অস্ট্রিয়ার হয়ে যুদ্ধ করে।
পোস্টে প্লাস
১৭ ই জুন, ২০১২ রাত ২:২৫
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এই যুদ্ধে তুর্কিদের সাথে ছিল ফ্রান্স, ব্রিটেন; পরবর্তীতে সারডিনিয়া যুক্ত হয়।
৯|
১৭ ই জুন, ২০১২ সকাল ৮:১৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।
১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:৫০
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
১০|
১৭ ই জুন, ২০১২ সকাল ১০:২৭
শ।মসীর বলেছেন: জীবন মানেই যুদ্ধ যুদ্ধ খেলা.......
১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:৫১
চাটিকিয়াং রুমান বলেছেন: আসলেই! জীবন মানে যুদ্ধ যুদ্ধ খেলা!
১১|
১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:২১
মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল জেনে
১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:৫৪
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২|
১৭ ই জুন, ২০১২ রাত ১০:৩৭
মামুন হতভাগা বলেছেন: ইন্টারেস্টিং,শোকেসে থাকল
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ![]()
১৩|
১৭ ই জুন, ২০১২ রাত ১০:৩৯
ঘুমন্ত আমি বলেছেন: আমাদের পাঠ্যসুচিতে এই যুদ্ধটা নিয়ে প্রশ্ন ছিলো তখন পড়েছিলাম ।ভালো লিখেছেন ।
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ঘুমন্ত ভাই। আপনার ঘুম দীর্ঘজীবি হোক। ![]()
১৪|
১৭ ই জুন, ২০১২ রাত ১১:০৫
রাহি বলেছেন: মোবাইল থেকে পড়েছিলাম। এখন কমেন্ট করলাম। তথ্যবহুল পোষ্ট। বাট আরেকটু লং হলে ভালো হইত। ++
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৮
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ রাহি ভাই।
১৫|
১৭ ই জুন, ২০১২ রাত ১১:১২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তখন কি তলোয়ার দিয়ে যুদ্ধ হতো?
সুন্দর পোস্ট!
১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০
চাটিকিয়াং রুমান বলেছেন: তলোয়ারের ব্যবহার টুকটাক ছিল হয়তো। কারণ উসমানিয় বা তুর্কি বাহিনীর সৈন্যদের কাছে তলোয়ার দেখা যায় ক্রিমিয়ার যুদ্ধের সময়।
ধন্যবাদ আপনাকে।
১৬|
১৮ ই জুন, ২০১২ দুপুর ১:৫৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালোলাগা রইল ![]()
১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই।
১৭|
১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০২
জুন বলেছেন: আমাদের অনার্সের লাস্ট ক্লাসে স্যার জানতে চেয়েছিলেন তোমাদের কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি জানতে চেয়েছিলাম সহজ ভাষায় ক্রিমিয়ান যুদ্ধের কজ টা একটু বলেন। স্যার বল্লো এত কঠিন জিনিস তুমি সোজা ভাবে জানতে চাইছো শেষের দিন!
আসলেই অত্যন্ত জটিল এই বিষয়টি সহজ ভাষায় লেখার জন্য ধন্যবাদ রুম্মান ।
১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৯
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ![]()
১৮|
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৫
মাহমুদা সোনিয়া বলেছেন: ব্লগে ছিলাম না অনেকদিন। এসেই তোমার লেখা পড়তে আসলাম! চমৎকার!
০৫ ই জুলাই, ২০১২ রাত ২:৪৮
চাটিকিয়াং রুমান বলেছেন: ব্লগে এখন আমিও অনিয়মিত। আগের মত আসা হয় না সামুতে।
ধন্যবাদ আপু। ভালো থাকুন।
১৯|
০৩ রা জুলাই, ২০১২ দুপুর ১:২০
~মাইনাচ~ বলেছেন: ৯ম ভাল লাগা
০৫ ই জুলাই, ২০১২ রাত ২:৪৮
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২০|
০৬ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ভালো লাগে তোমার পোস্ট ! এবার ব্যতিক্রম নয় !
০৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৮
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ তিতির আপু।
২১|
০৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১২
শায়মা বলেছেন: আজকেও এত এত + দিলাম!!!![]()
০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:৫১
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ শায়মা আপু। ![]()
২২|
০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:২১
রাতুল_শাহ বলেছেন: অনেক কিছু জানানোর জন্য ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:৫১
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাতুল ভাই।
২৩|
০৮ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৪
কালীদাস বলেছেন: চমৎকার পোস্ট, অনেক ডিটেলস জানলাম ![]()
++++++++++
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ কালীদাস ভাই। ![]()
২৪|
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আপনি ভালোই লিখেন
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ বদ্দা।
২৫|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৫
শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট!
অনেক কিছু জানলাম। অনেক ভালো লাগলো।
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৬
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ শোশমিতা আপু।
২৬|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৫
রেজোওয়ানা বলেছেন: ক্রিমিয়ার যুদ্ধ নিয়ে নাইস পোস্ট,
ছবি গুলোও চমৎকার কালেকশন .....
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৬
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা আপু।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৩৭
শিশিরের বিন্দু বলেছেন: যুদ্ধ বিগ্রহ কোন কালেই আমার পছন্দ না, তবুও ইতিহাস জানানোয় তোমার ধন্যবাদ প্রাপ্য হয়েছে।
শুভ রাত্রি।