নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখি মানুষের ব্লগ

ফড়িং আর প্রজাপতি

কি জানি !! নিজের সম্পর্কে কেউ কিভাবে জানতে পারে??

ফড়িং আর প্রজাপতি › বিস্তারিত পোস্টঃ

ফড়িং এর গল্প

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২



প্রজাপতির ফোন ব্যস্ত। ফড়িং কল দিলো, অনেকবার দিলো। মাঝে মাঝে অনেক প্রশ্নের উত্তর একটাই হয়।



গোসল করেছো? 'হ্যাঁ'



ভাত খেয়েছো? 'হ্যাঁ'



ঘুমিয়েছো? 'হ্যাঁ'



মন ভালো? 'হ্যাঁ'



পড়া শেষ? 'হ্যাঁ'



ফড়িং এর অনেক প্রশ্ন। উত্তর একটাই- আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে...ব্লা ব্লা ব্লা।



ম্যাসেজের পর ম্যাসেজ যায়, সাড়া নেই। রাত একটা বাজে। একটা মানে অনেক রাত। ফড়িং এর ও। তবু মধ্যরাতেই দুই ফিতার স্যান্ডেল পায়ে বের হলো। গন্তব্য প্রজাপতির ঘর। ফড়িং এর বাবা-মা ঘুম। ফড়িং এর আশেপাশে সবাই ঘুম। শুধু ওর ঘুম নেই চিন্তায়। প্রজাপতি ঘুমায়নি, কেন ঘুমালো না?







প্রজাপতি রোজ সকালে দেরী করে ওঠে। রাতে কল আসে। অন্য কারো কল, ফড়িং এর না। এই অন্য কাউকে ফড়িং এর বিষের মতো লাগে, আজও লাগে। এই অন্য কেউয়ের নাম দিলাম ছাড়পোকা। প্রজাপতিকে ছাড়পোকা ছাড়ছে না, ফড়িং ছাড়াতে পারছে না। প্রজাপতির ফোনে আঠার মতো লেগে আছে ছাড়পোকা। ফড়িং এর ফোনের উত্তর সেই একই আসে বারবার। ইচ্ছে করে ফোনে ভেতর ঢুকে গিয়ে ছাড়পোকার দুই গালে দুটো চড় দিয়ে আসে সে।



প্রজাপতির বাসায় প্রায় পৌঁছে গেছে, এমন সময় কল ঢুকলো প্রজাপতির ফোনে।



'কী ব্যাপার ফড়িং? তুমি ঘুমাওনি এখনও?'



কথা বললো না ফড়িং। লাইন কেটে দিলো। আর অনেক প্রশ্নের উত্তর ওর লাগবে না। প্রজাপতিকে ছাড়পোকার চেয়ে হাজারগুণ বেশী চেনে ও। ছাড়পোকাটা আসলে কে, এই প্রশ্নের উত্তরে ও হয়তো অনেক কথা বলবে। কিন্তু কণ্ঠের সেই ভয়, ধরা পড়ে যাবার শংকা কীভাবে লুকাবে ফড়িং এর কাছে?



প্রজাপতির ঘরের দেয়ালের ঠিক উল্টোপাশে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে ফড়িং এর।



ফড়িং কাঁদছে, ঠিক পাশে শুয়ে প্রজাপতি কি ওর কান্না শুনতে পায়?



মাঝের দেয়ালটা আজ অনেক বড়। একটা পথ আজ অনেক লম্বা.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.