নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখি মানুষের ব্লগ

ফড়িং আর প্রজাপতি

কি জানি !! নিজের সম্পর্কে কেউ কিভাবে জানতে পারে??

ফড়িং আর প্রজাপতি › বিস্তারিত পোস্টঃ

মাদক

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭

ধোয়ায় ঘর আচ্ছন্ন।চার পাশে গাঢ় মেঘের মত ধোয়া উড়ে বেরাচ্ছে। মনে হচ্ছে নীল গীরিতে আছি।মেঘ গুলো ছুয়ে ছুয়ে যাচ্ছে।ধোয়াশায় নিজেকে অন্য রকম লাগছে।পাখি পাখি মনে হচ্ছে।লাফ দেব নাকি পাহার থেকে ?? নাহ,পাহারে নেই তো। বিছানাতেই আছি।রাত অনেক হয়েছে বোধ হয় , কোনো শব্দ নাই চারদিকে। শুধু টিক টক টিক টক করছে ঘড়িটা।

বোতলটা আবারো শুন্য হতে থাকে।গলা দিয়ে নেমে যেতে থাকে তরল আগুন।পুড়িয়ে দিতে থাকে ভিতরের সব।পুড়াক।মনটাকে না পুড়ানো পর্যন্ত থামা হবে না আজ।হাতের সিগারেটে জোরে জোরে টান পারে।ধোয়ার মেঘ আরো গাঢ় হয়।গাঢ় মেঘে গোল গোল বৃত্ত গুলো দেখে অলিম্পিকের পতাকার কথা মনে পরে।নাহ, আজ ভালো করে দৌড়াতে হবে।জিততে হবে সব রেস।কাউকে জিততে দেয়া যাবে না... কি আবল তাবল ভাবনা !! আমি কি মিলখা সিং?? আমি কিভাবে দৌড়াবো ?? আমি তো বিছানাতেই আছি।রাত অনেক হয়েছে বোধ হয় , কোনো শব্দ নাই আসেপাশে। শুধুই টিক টক টিক টক......

আবার হাতে ওঠে বোতল।কমতে থাকে তরল... আগুনের তীব্রতা টা থেকে থেকেই বৃদ্ধি পায়...... আর একনাগারে বেজে যায় ঘড়ি টা... টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক ...............।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.