| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানিম রিক্সায় করে ভার্সিটি যাচ্ছিলো।চিরায়ত চেহারার যুবক তানিম।মাথায় ঝাকড়া চুল কানে হেড ফোন দিয়ে এক মনে গান শুনছে আর এক দৃস্টে সামনে তাকিয়ে আছে দৃস্টিতে উদভ্রান্ত ভাবটা প্রবল।ক্যাম্পাসে যেতে ইচ্ছে করছে না।তার পরেও যেতে হচ্ছে।কি নাকি কুইয আছে। ক্যাম্পাসের কাছা কাছি এসে গেছে প্রায়। মোড়টা ঘুরলেই ক্যাম্পাস, হঠাত তানিম মাথা তুলল।পাশের রিক্সাটা প্রায় ক্রস করেই ফেলেছে। রিক্সায় বসা ত্রোপা এক দৃস্টে তাকিয়ে আছে তানিমের দিকে। তানিমের বুকটা হঠাত ছ্যাত করে উঠল। শুন্যতার আবেশ ঘিরে ধরে তানিম কে। মনের মাঝে কি সব যেনো ছোটা ছুটি করে এপাশ থেকে ওপাশ।
ত্রোপা আর তানিম , প্রায় তিন বছর থেকে রিলেশন করেছে। তানিমের বন্ধুরা মাঝে মাঝেই বলত অনেক কাপল দেখেছে এদের মত এত কিউট কাপল দেখে নি।এত সুন্দর আন্ডাস্ট্যান্ডিং আসলেই এখনকার ছেলে মেয়েদের মাঝে দেখা যায় না।রুপকথার কল্পিত স্বর্গীয় প্রেম বলতে যা বুঝায় তাই আরকি।
কথিত আছে রুপকথার সমাপ্তি নাকি সুখের বাসরে হয় না, সেটার প্রমান দিতেই যেনো রুপকথার শেষ অধ্যায় এসে দাড়ালো তানিম আর ত্রোপার জীবনে।ত্রোপা ধিরে ধিরে বদলে যেতে লাগল।আগের মত সেই ভালোবাসাটা খুজে নিতে চাইলো তানিম ত্রোপার মাঝে। প্রবল বাতাসে বার বার ভেসে গেলো ভালোবাসার ছোট্ট নৌকা। তীরে ফেরার শত চেস্টা বিফলে যতে লাগল। ত্রোপা কিভাবে যেনো সম্পুর্ন বদলে গেলো । আগে যেসব গান ত্রোপাকে আবেগের সাগরে টুকর খড়ের মত ভাসিয়ে নিয়ে যেতো সেগুলো আজ ত্রোপার বিরক্তি উতপাদন করতে শুরু করল। যে ছবি গুলোর মাঝে নিজেকে আর তানিম কে নিয়ে হারানোর ইচ্ছে হত আজ সে সব ছবিতে ধুলো জমতে দেয় ত্রোপা।তানিমের চেনা ত্রোপা কিভাবে যেনো বদলে গেলো বুঝতে পারে না তানিম।
কে যেনো স্ট্যাটাস দেয় "মানুষ মরে গেলে পচে যায় , বেচে থাকলে বদলায়, কারনে অকারনে বদলায় " এটা দেখে তানিম বুঝতে পারে ত্রোপা আর সে ত্রোপা নেই,বদলে নিয়েছে নিজেকে।তানিমের জন্য আর ত্রোপার মনে জায়গা হয় না।সেখানে ঠাই পায় অন্য কেউ। তানিম কিছু বলে না।শুধু দেখে যায়। মানুষের বদলে যাওয়া যে এত সহজ বুঝতে পারে তানিম, শুধু বুঝতে পারে না কিভাবে সম্ভব।
তানিম রোজ রাতে ত্রোপার জন্য চিঠি লিখে,পুরোনো অভ্যাস,পুরোনো স্মৃতি গুলোর সাথে আকড়ে থাকে তানিমের অস্তিত্বকে।তানিম এখন আর ভালোবাসার ছন্দ সাজায় না সেই চিঠিতে। সেখানে আশ্রয় নেয় না নতুন কোনো স্বপ্ন।সেখানে ডানা মেলে না নতুন কোনো কবিতা।মুখরিত হয়না সেই চিঠি কোনো হাসির গল্পে। সেখানে ঘর বাধে রাতের আধার আকাশ।সে আকাশে উড়ে বেরায় দুঃখ।
তানিম রাতের জানালায় বসে পুরোনো স্মৃতির মাঝে খুজে বেরায় ত্রোপাকে।ঠান্ডা বাতাসে হাত পা হিম হয়ে যায়। কেউ বলে না শীতের পোষাক পরে নিতে। মেঘের দূর পথ ভেঙ্গে কেউ এসে ছুয়ে দেয়না শিশির হয়ে।কেউ ভোরের আলো দেখবে বলে সারা রাত পার করে দেয়না ...
হয়ত দেয়।হয়ত অন্য কারও সাথে.....
©somewhere in net ltd.