| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্ক বারান্দায় বসে আছে । রকিং চেয়ারে দুলুনিটা বিপদজনক গতি পাচ্ছে মাঝে মাঝেই ।সব সময়ের মিস্টি বন্ধু সিগারেটটাও বড় বিস্বাদ লাগছে । সিগারেট ধরা হাতটা কাপছে মাঝে মাঝে ।
অর্পার কান্নার শব্দ কানে আসছে । উফ !! কেনো যে মেয়েটার উপর রাগ হলাম !! নিজের উপর বিরক্তি বোধটা ধিরে ধিরে গাঢ় হচ্ছে । অর্পার উপর তো রাগ আসে না, আজ কেনো যে আসল !! কেনো যে কড়া কতা গুলো শুনালাম !! না শুনালে কি হত !! সিগারেট টা এশ ট্রে তে চিপে পিশে দিতে চায় অর্ক । সব রাগ যেনো ওই সিগারেটের উপর ঝারতে চায় ...
বারান্দা থেকে উঠে ঘরে যায় অর্ক। বিছানায় উপুর হয়ে কাদছে অর্পা। মাথা ভর্তি এলোমেলো চুল গুলো পিঠে গড়াগড়ি খাচ্ছে । কান্নার দমকে কেপে কেপে উঠছে থেকে থেকে ... ইশ , মেয়েটাকে কথা গুলো না বললে কি হত ?? মাথার পাশে গিয়ে বসে অর্ক ।
এই অর্পু , তাকা না এদিকে ...
দেখ না আমার দিকে ...
এই দেখ আমি কান ধরছি , আর কোনো দিন বকা দেবো না ...
অর্পার মাথায় হাত বুলায় অর্ক ... চুল গুলো এলোমেলো করে দেয় ।
এই অর্পু , দেখ না এদিকে ... মাথা টা নিজের দিকে টানে অর্ক ।
অর্পা জোর করে মাথা ঘুরিয়ে নেয় ...
এ বাবা , আমি স্যরি তো রে ... তাকা না এদিকে ... আর কোনো দিন বকব না ... সত্যি সত্যি সত্যি ... তিন সত্যি ... দানে দানে তিন দানের মত তিন সত্যি ...
অর্পা মুখ ঘুরিয়ে উঠে বসে ...
এ পাগলি , আমার লক্ষ্মী পাগলি , তাকা না এদিকে ... দেখ আমি কান ধরছি...
অর্পা তাও তাকায় না...
হঠাত অর্ক চিৎকার করে ওঠে , ওমা তেলাপোকা কেন তোর পাশে ...
অর্পা এক লাফে অর্কের বুকে এসে লুকায় ... এদিক ওদিক ভয়ার্ত চোখে তাকায় তেলাপোকার খোজে... একটু পর বুঝতে পারে কি ঘটে গেছে ... অর্কের বুক থেকে সরে যেতে চায় ... কিন্তু ততক্ষনে অর্কের বাহু বন্দি হয়ে পরেছে যে ...
এই পাগলি, আমার কথায় কাদতে আছে রে ... আমিতো পাগল জানিস না... এই যে এতো রোদ , মাথা টা একটু গরম হয়ে গেছিলো... আমাকে জানিস না তুই । আমি কি তোকে কস্ট দিতে চাই রে পাগলি ?? স্যরি রে ...আর কখনো বকবো না তোকে ... প্রমিয ... এই দেখ কান ধরলাম ... অর্ক দু হাতে কান ধরে ...
অর্পা আর দূরে সরে যেতে চেষ্টা করে না ... আরেকটু ঘন হয়ে আসে অর্কের বুকে...
©somewhere in net ltd.