নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য ।

মোঃ ছহিম উদ্দিন

আমি একজন স্বাধীনচেতা মানুষ, তাই আমি স্বাধীনভাবে কাজ করতে খুশী হই । আত্নকর্মসংস্থান আমার একান্ত পছন্দ । ভবিষ্যতে আমি তাই করতে চাই ।

মোঃ ছহিম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আত্নকর্মসংস্থান

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

বিশ্বাস মানুষকে করতেই হবে । নচেৎ এই পৃথিবী টিকে থাকবে না । বিশ্বাস করে দেখুন ঠকবেন না । আমরা মানুষ হয়ে যদি আরেকজন মানুষকে বিশ্বাস না করি তাহলে জীবকূল হেয় প্রতিপন্ন হয়ে যায় । আমার সাথে সাথে আপনারাও জানেন আমাদের এই দেশে অনেকমানুষ মূলধনের অভাবে মানবেতর জীবনযাপন করছে কিন্তু কেন এই হীন অবস্থা ? কখনও কি আমরা তা উৎঘাটন করতে চেস্টা করেছি? হ্যাঁ কেউ দেখেছে বিধায় সৃষ্টি হয়েছে বাংলাদেশে এই প্রথম ; ক্রাউডফান্ডিং ; প্লাটফর্ম । এমন উদ্যোগ যারা নিতে পারে তারা কত মহান এ কথা আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না ।
কিন্তু আমাদের হাত-পা ঘুটিয়ে এখন আর বসে থাকার সময় নেই । যে যেখানে আছেন সেই অবস্থান থেকেই সবাইকে ফান্ডিং এর জন্য সচেতন করতে হবে । ভুলে গেলে চলবে না যে , "একের বোঝা দশের লাঠি " । তাই আসুন সবাই মিলে জনগনকে বুঝাই । ফান্ড
গঠন করার জন্য বিনিয়োগ, অনুদান দেওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে । বিন্দু বিন্দু জলকনা থেকেই সাগরের সৃষ্টি । কত বেকার যুবক
যে মূলধনের অভাবে তিলে তিলে ধুকছে তার সমাধান আমরাই করতে পারি । জনগনের টাকায় যদি পদ্মাসেতু হতে পারে , তাহলে
আমরা কেন পারবনা ফান্ড গঠন করে আত্নকর্মসংস্থানের সৃষ্টি করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে । ক্রাউড ফান্ডিং এর ব্যপারে কমপক্ষে
একটি পোষ্ট লিখুন সপ্তাহে, মাসে প্রতিজনে । আশাকরি আমাদের আর পিছু ফিরে তাকাতে হবে না । ধন্যবাদ সবাইকে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০২

বিপরীত বাক বলেছেন: নিজের কবর নিজে খুঁড়তে পরামর্শ দিচ্ছেন ভাই?
নাকি সর্টকাটে বড়লোক হওয়ার জন্যে বিনাপুজির মত নতুন কোন ধান্দা আবিস্কার করেছেন!

২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: ভাল।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.