| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভায়োলিন বাজানো শিখতে চাই
শেখার জন্য উপযুক্ত কোন স্থান
এবং
কিনতে গেলে কেমন খরচ পরবে, কম বা বেশী
কেনার ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দেয়া উচিত ?
আসলে বিস্তারিত তথ্য পেলে উপকৃত হবো।
২|
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭
আকাশ_পাগলা বলেছেন: মুয়ীজ ভাই যা বলে দিছে, এখানেই সব আছে। এর বেশি কিছু বলার নাই।
আমি যখন শিখতে চাইছিলাম, আমাকেও মুয়ীজ ভাই সবচেয়ে বেশি হেল্প করছিল, আর উনার কথা ধরেই আমি এখন প্রায় ৪ মাস শিখছি।
আরও সহজে করার উপায় হল, সোজা মিরপুর ১০ এ ব্যাপটিস্ট মিশন চার্চ এ এসে পড়েন। এখানে সরাসরি ভর্তি হন। আপনার বাজেট অনুসারে টিচারকে টাকা দিয়ে যান। উনার থেকে টিউন করিয়ে কিনে নিন। ঝামেলা খতম।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৭
মুয়ীয মাহফুজ বলেছেন: কয়েকটা স্টেপে বর্ণনা করি-

১।ভায়োলিন কেনা-
দু প্রকার ভায়োলিন বাজারে পাওয়া যায়।
ক:চাইনিজ-সর্বনিম্ন সাড়ে ৫-সর্বোচ্চ৭ হাজার টাকা(কভার সহ)
খ:ইন্ডিয়ান বা ভারতীয় ভায়োলিন (সর্বনিম্ন ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা)(কভার সহ)
মূলত চাইনিজ ভায়োলিনটির সাউন্ড অনেক ভালো হয়। আর সাথে যে কভারটি দেয় সে কভারটিই শুধু ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হয়, তাই চাইনিজ ভায়োলিন কিনলে আসলে লস নেই,লাভ। আর ইন্ডিয়ানটার কভারটি নরমাল সুটকেস স্টাইলের যা কিনা টেকে কম আর বহন করা একটু ঝামেলা দায়ক।কিন্তু ইন্ডিয়ানটার দাম কম তাই শুরুর দিকে আমাদের মতো গরিবদের জন্য ভালোই
ভালো কথা সাথে একটা টিউনার কিনবেন:সম্ভবত ২০০(শিওর না)
প্রাপ্তিস্থান:
কিনবেন:সায়েন্স ল্যাবরেটরী পুলিশবক্সের পাশের মিউজিক শো রুমের কোনো একটা থেকে(মেলোডী থেকে কিনলে দাম বেশী রাখবে,বাট কোয়ালিটি গুড)তাই পকেটের স্বাস্হ্য ভাল না থাকলে অন্য শো রুম গুলো থেকে দরাদরি করে কিনবেন।
কেনার সময় ভায়োলিন বাজায় এমন কাউকে অবশ্যই সাথে নেবেন, আর যে ভায়োলিনটা চয়েস করেছেন সেটি কেনার আগে মাস্ট টিউন করে ও ব্রীজ সাইজ করে টেস্ট করতে হবে যে কন্ডিশন ইজ ওকে।ভায়োলিনের ছড়-টা একটু ভালোমতো দেখে ভালো কন্ডিশনের একটা নেবেন।
অবশ্যই একটা রজনের কৌটা কিনবেন-১৫০-২০০ টাকা নিবে বাইরেরটা কিনলে।ফিল্টার করা এবং বাইরের তো তাই দাম একটু বেশি।আরেকটা কাজ করতে পারেন,হার্ডওয়্যারের দোকান থেকে ২০-৩০ টাকা দিলে প্রায় আধাকেজি একদম পিওর রজন দেবে।বাসায় গিয়ে ঐগুলো জ্বাল দিলে ভায়োলিনের ছড়ে লাগানোর উপযোগী হয়ে উঠবে।
২।ভায়োলিন শেখা
দুই ভাবে শেখা যায়
১।ভারতীয় ক্লাসিক্যাল(এটও আবার দুপ্রকার : উত্তর ও দক্ষিন ভারতীয়)
২:ওয়েস্টার্ণ ক্লাসিক্যাল
কোনটা শিখবেন ডিসাইড করুন।
১মটার জন্য পার্সোনালি গুরু ধরতে পারেন, বা বাফা-তে ভর্তি হতে পারেন। আমার মতে প্রথমটার জন্য ১মটাই মানে গুরু ধরাই বেস্ট।
২য়টার জন্য বাংলাদেশে কোনো ভালো প্রতিস্ঠান নেই প্রায়। দু-একটিই আছে মোটামুটি ভালো শেখায়।
ক।ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল
মিরপুর ১০,সেনপাড়া পর্বতা,ব্যাপ্টিস্ট মিশন চার্চ
এখানে শুরু থেকেই স্টাফ নোটেশন স হ ওয়েস্টার্ণ ক্লাসিকে শিক্ষা দেয়া হয়।
খ।অলিয়স ফ্রসেজ
এই আরকি।