| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকালের কথা। কোন এক উদ্বোধনী অনুষ্ঠানে গেলাম। যায়গা না ই বললাম। সেখানে একটি বক্তৃতা শুনলাম সবই ভালো লাগলো। হঠাত করেই শুরু হলো অন্য আরেকজনকে দোষ দেয়া। মজার ব্যাপার হলো যে ব্যাপারে বলার জন্য উনাকে মাইক্রোফোন দেয়া হয়েছিলো সে ব্যাপারে বললেন ২ মিনিট, আর বাকি ১৭-১৮ মিনিট অন্যকে দোষ দিলেন। আরো মজার ব্যাপার হলো, শ্রোতারা প্রথম ২ মিনিটের বক্তব্য শুনে তালি দিচ্ছিল। আর পরের ১৭-১৮ মিনিট সবাই চু্প ছিলো। আর আমার সেই বক্তা এতই বোকা যে সে বলেই যাচ্ছিল। আমি হাসলাম। আমার মনে হয় বাকী সবাই হেসেছে আমার মত করেই, মনে মনে।
©somewhere in net ltd.