| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন বৃষ্টি শুরু হয়, তখন কে কি বলেন?
১. প্রেমিকের মন্তব্য: "এমন-ও বাদল-ও দিনে......." ব্যাস, বৃষ্টি শুরু নানা মন্তব্য শুরু। আর যেই যেই কবিতায় "প্রিয়তমা" টাইপের শব্দ আছে, সেগুলো মনে করে করে প্রেমিকাকে এসএমএস করে পাঠানো শুরু। আর যদি প্রেমিকা না থাকে, তাহলে যাকে ভালো লাগে অথবা কোন একদিন ভালো লেগেছিলো এমন মেয়েদের এসএমএস করে পাঠানো শুরু।
২. কাজের ছেলের মন্তব্য: 'ইয়া আল্লাহ এখন তো বাজারে যাওয়ার কথা, এই সমায় বৃষ্টিটা দিলা, এখন ম্যাডাম বাজারে যাইতে কইছে, ..."
৩. স্টুডেন্ট এর মন্তব্য: আজকে ক্লাসে যাবো না।
৪. তরকারি বিক্রেতা: ভালোই হইলো তরকারি গুলো তাজা থাকবো।
৫. মোটরসাইকেল আরোহী: ধুত, বৃষ্টিটা আসার আর সময় পাইলো না, রেইনকোট তো আনি নাই। আবার কাদা ছিটবে।
৬. বাস ড্রাইভার: এই হেলপার ভাড়া কাটতে কোন তাড়া নাই, রাস্তায় জ্যাম আছে।
৭. সিএনজি চালক: রাস্তায় পানি আফা, ভাড়া বেশী দেওন লাগবো, নাইলে যামুনা।
৮. এলাকার পথচারী: এই টুকু বৃষ্টি না হইলেই পারতো। শুধু শুধু পুরা এলাকাটারে ভিজায়া কাদা কাদা বানা্য়া গেলো.....
৯. ধানমন্ডিয়ান: ওয়াও ইটস্ এ নাইছ ওয়েদার টু........
১০. কৃষক: আল্লাহ আমাগো কথা শুনছে।
১১. রাস্তার কন্টেকদার: যাক বৃষ্টি নামছে। কইতে পারমু, আমি কাজ ঠিকই করছিলাম, বৃষ্টিতে ভাইসা গেছে।
১২. আবহা্ওয়াবিদ: যাক আজকের পূবাভাশটা মিলছে।
ঝড় বা অন্য কিছু হলে সকল কথাগুলো চেন্জ হয়ে যেত। বৃষ্টি আমাদের জীবনে কল্যান বয়ে আনুক। এই আমাদের কামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০
ইলি বিডি বলেছেন: ধানমন্ডিয়ান: ওয়াও ইটস্ এ নাইছ ওয়েদার টু........ আজকের দিন।