| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন আগে একটি ইংরেজী চ্যানেলে দেখলাম রান্না করা নিয়ে একটা রিয়েলিটি শো চলছে। কে সবচেয়ে কম সময়ে ঠিক রান্না করতে পারে সেটার পরীক্ষা চলছে। তার কিছুদিন পর দেখি, ভারতীয় একটি চ্যানেলে এই রকম একটা শো চলছে। এমনকি, ড্রেসও একই রকম। তার কিছুদিন পর দেখলাম নাচ নিয়ে একটা শো চলছে কোন এক ইংরেজী চ্যানেলে। তার কিছুদিন পর হিন্দি চ্যানেলে। তার কিছুদিন পর দেখলাম বাংলাদেশী একটা চ্যানেলেও সেই একই রকমের কিছু করার চেষ্ঠা করছে।
এক কথায় তারা যখন আমাদেরকে রান্না করাচ্ছে আমারা করছি। আর যখন নাচাচ্ছে তখন নাচতেছি। সারা পৃথিবী নাচছে। কেন? জানিনা..
এটা অনুসরনের কথা। আমার মনে হয় অনুসরণ করা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটা অংশ হয়ে দাড়িয়েছে, অথবা আমরা অনুসরণ করতে পছন্দ করি। নাকি আমাদের এটা আমাদের রক্তে ঢুকে গেছে।
রেজ্ এগ্যান্ষ্ট দি মেশিন-র একটা গানে শুনেছিলাম - They say jump, You say How High. আমরা কি তা-ই করছি।
©somewhere in net ltd.