নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মজুমদারের হাড়ি

সাধারন একজন...

আল আমিন সজল

সাধারন একজন...

আল আমিন সজল › বিস্তারিত পোস্টঃ

বিচার করলেও জ্বালা আবার না করলেও জ্বালা... এ কোন যুগে আইলাম???

০৭ ই মে, ২০১৪ রাত ১২:৩৬

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গত ৫ মে সোমবার ভোর ৪টার দিকে শহরের উকিলপাড়া থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গাফফার ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাস-মিনিবাস শ্রমিকলীগের একজন স্থানীয় নেতা।

নিহত গাফফারের স্ত্রী রোকসানা খাতুন জানায়, গত ৪ মে রাত ১০টার দিকে দুই জন শ্রমিক গাফফার কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন জানান, ৫ মে ভোর ৪টার দিকে শহরের আরাপপুর উকিল পাড়া রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিচারের দাবীতে গত ৬ মে ঝিনাইদহ জেলা বাস-মনিবিাস শ্রমকি ইউনিয়নের সকাল-সন্ধা হরতাল পালন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও পৌরমেয়র জনাব সাইদুল করিম মিন্টু সহ ১৮ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দ্বায়ের করা হয়।



এদিকে আবার আজ ৭ মে সকাল থেকে ঝিনাইদহ জেলা ব্যাপি অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্বক হরতালের আহ্বান করেছে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন সমূহ। ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন সমূহের পক্ষ থেকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের সংবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহ বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও পৌরমেয়র জনাব সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে দ্বায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সমগ্র জেলা ব্যাপি সর্বাত্বক ভাবে এ হরতাল চলবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঝিনাইদহ পৌরসভার পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে আজ ৭ মে সকাল থেকে হরতালের সাথে এক যোগে পানি ও বিদ্যুৎ সুবিধা ব্যাতিত পৌরসভার সকল প্রকার নাগরিক সুবিধা স্থগিত রাথা হবে |



:((:((:((:((:((

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ রাত ৯:০৮

একজন ঘূণপোকা বলেছেন: সামুতে স্বাগতম ।


হ্যাপি ব্লগিং :)

২| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

আল আমিন সজল বলেছেন: ধন্যবাদ আপনাকে... @একজন ঘূণপোকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.