| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রেনের ঝকঝক শব্দে,
বগির লাস্টের দিকে একদল ছেলে ৩৮ তম বিসিএসের পড়াগুলো নিজেদের মধ্যে আওড়ে নিচ্ছে।
পারলে ভালো না পারলে বলতেছে, বেটা তুই এটা পারিস না?!?! যে পারছে না সে বেচারা পচাঁনি খেয়ে বাংলা ৫ এর মত মুখ করে ফেলছে। প্রতিটা ছেলের মুখেই দেশের ১ম সারির সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে এক ছেলে তার বেলা বোসের বাপের ভাব, দাম্ভিকতার কথা বলে দুঃখ প্রকাশের কথা যেই না বলে ফেলল, আর সেই ছেলেকে পায় কে!!
বেচারা!!
আশেপাশে মানুষগুলা খুব বিরক্ত হচ্ছে আর বলতেছে, 'কি লাগাইছে এতো রাইতে।' কিন্তু এই ছেলেগুলা এমনি অনেক রাতের পর রাত নজরুল, রবীন্দ্রনাথের নাটক উপন্যাসের নায়ক নায়িকার নাম মনে করতে করতে হয়তো নিজেদের নায়ক আর তার নায়িকার কথা মনে করে পড়ায় একটু ঝিমুনি আসলে টনিক নিয়ে নেয়ার চেষ্টা করেছে।
আসলেই সরকারি চাকরি, বিসিএস, ব্যাংকে চাকরির জন্য এতো খাটুনি দেখে শরতচন্দ্র ঠিকই বলেছেন, স্বয়ং মা স্বরসতী দেবী, ভাগ্য দেবী বর না দিয়ে যে কিভাবে লুকায়ে থাকে তা ভাব্বার বিষয়।
তবে 'বর্তমান' যুগে সব থেকে বড় কথা হচ্ছে,
বেঁচে থাক সবার জন্য আজীবন নিশ্চিন্ত, ভাব দেখানোর মত, সর্বোচ্চ মর্যাদার সরকারি চাকরির চিন্তা। বাপ মায়ের মুখ উজ্জ্বল হোক।
বেঁচে থাক বেলা বোসেদের বাপেদের মনের আশা!!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
বিসিএস, অমানুষ তৈরির প্রসেস