| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
প্রতিদিনের মত আজও বেড়িয়েছে তারা সঙ্গে এক থলে
সদা জাগ্রত চোখ দুটি যে দাপাচ্ছে কলোরলে।
মুখের হাসি বোঝতে দেয়্না কত যে দুঃখে তারা
দেইনি কখনো আমরা মানুষ তাদের দুঃখে সাড়া।
কতদিন যে অনাহারে আছে দিচ্ছে সাক্ষী দেহ
টইটই করে ঘুরছে তারা দেইনি আমরা স্নেহ।
পথশিশু বলে ঘেষতে দেইনি আমাদের চারপাশে
ঘেন্নায় নাড়ি উল্টায় যদি আমাদের কাছে আসে।
পশুর দৃষ্টিতে আমরা মানুষ চেয়েছি তাদের দিকে
পশুত্ব কাকে বলে পশু আমাদের দেখে শিখে।
আমরা থেকেছি অনেক সুখে রেখে তাদের নিচে
থালার খাবার ডাস্টবিনে রেখে চাইনিকো কভু পিছে।
ফেলেছি আমরা খেয়েছে তারা হয়ত পেয়েছি মজা
ভাবিনি কখনো হয়তো একদিন হতে পারে এর সাজা।
আর পারছিনা এতসব দেখে তাইতো যাচ্ছি সরে
তুচ্ছ আমি তবু বারে বারে যাচ্ছি তাদের তরে।
(আমার ছোট ভাই রাহিম...দুষ্টের শিরোমনি, তার মাথা থেকে এতো সুন্দর কবিতা বের হল, আমি তো হতবাক )
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫২
শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল । নিয়মিত লিখতে বলুন !