| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্রমণ করতে ভালো সবার লাগে। একেক জনের পদ্ধতি ভিন্ন রকম। কারো ট্রেকিং বা কারো আরামদায়ক ভ্রমণের প্রতি ঝোঁক। দুর্গম পার্বত্য অঞ্চলে ট্রেকিং করতে প্রয়োজন ফিটনেস, প্রয়োজন প্রস্তুতি।
অ্যাডভেঞ্চার ভ্রমণের জন্য ভ্রমণ বন্ধুদের নিয়ে ৫০ কিলোমিটার হাঁটার এক নতুন অভিজ্ঞতার অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে যাচ্ছি আমরা ক'জন। যারা হাঁটতে পারেন এবং চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক তারাও যোগ দিতে পারেন নির্দ্বিধায়।
শ্যামলী সিনেমা হলের সামনে থেকে সকাল ৬ টায় রওনা দিয়ে দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা বাজারে দুপুরের খাবার গ্রহণ করবো। শ্যামলী থেকে সিঙ্গাইর বাজারের দূরত্ব ২৫ কি.মি.। আমারা আবারো সন্ধার মধ্যে পুনরায় ২৫ কি.মি. ফিরে এসেত সম্পূর্ণ করবো মোট ৫০ কিলোমিটারের পথ।
ভবিষ্যতে কক্সবাজার-টেকনাফ পর্যন্ত হাঁটার ও পার্বত্য অঞ্চলে যারা নতুন যেতে চান তাদের প্রস্তুতি হিসেবে ৫০ কি.মি. একটি সুবর্ণ সুযোগ।
ভ্রমণের তারিখঃ ৬ নভেম্বর বৃহস্পতিবার।
সময়ঃ সকাল ৬টা – সন্ধ্যা ৬টা
ভ্রমণ রুটঃ শ্যামলী – সিঙ্গাইর বাজার – শ্যামলী।
বিস্তারিত ফেসবুক ইভেন্টের লিঙ্কঃ এখানে।
যারা যাবেন অনলাইনে নিবন্ধন লিঙ্কঃ এখানে।
নিবন্ধনের পর শারিরিকভাবে নির্বাচিতদের শুধুমাত্র নেয়া হবে।
©somewhere in net ltd.