নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রডোডেনড্রন

রডোডেনড্রন › বিস্তারিত পোস্টঃ

পথের বাঁধন

১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৬

পথের বাঁধন

রবীন্দ্রনাথ ঠাকুর



পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি,

আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।

রঙ্গিন নিমেষ ধুলার দুলাল

পরানে ছড়ায় আবীর গুলাল,

ওড়না ওড়ায় বর্ষার মেঘে

দিগঙ্গনার নৃত্য,

হঠাৎ আলোর ঝলকানি লেগে

ঝলমল করে চিত্ত।



নাই আমাদের কনকচাঁপার কুঞ্জ,

বনবীথিকায় কীর্ণ বকুলপুঞ্জ।

হঠাৎ কখন স্নধ্যাবেলায়

নামহারা ফুল গন্ধ এলায়,

প্রভাতবেলায় হেলাভরে করে

অরুনকিরণে তুচ্ছ

উদ্ধত যত শাখার শিখরে

রডোডেন্‌ড্রন্‌-গুচ্ছ।



নাই আমাদের সঞ্চিত ধনরত্ন ,

নাই রে ঘরের লালনললিত যত্ন।

পথপাশে পাখি পুচ্ছ নাচায়,

বন্ধন তারে করি না খাঁচায়,

ডানা-মেলে-দেওয়া মুক্তিপ্রিয়ের

কূজনে দুজনে তৃপ্ত।

আমরা চকিত অভাবনীয়ের

ক্বচিৎ-কিরণে দীপ্ত।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:০১

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: শুভকামনা

২৬ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৮

রডোডেনড্রন বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা
:) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.