| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীদের নিরাপত্তা দিতে তৈরি হলো অ্যাপ্লিকেশন 'বাঁচাও'। অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ভারতের ব্যাঙ্গালুরুভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির প্রতিষ্ঠান চিন্ময়ী এসকে। অ্যানড্রয়েড, আইওএসসহ স্মার্টফোনের যেকোনো প্লাটফর্মেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।
কোনো নারী বিপদে পড়লে অ্যাপ্লিকেশনটি পরিচিতজনদের কাছে বার্তা পাঠানোর পাশাপাশি তার অবস্থানের তথ্যও জানাবে। একটি নির্দিষ্ট বোতামে চাপ দিলে স্বয়ংক্রীয়ভাবে বিপদ সংকেত পৌঁছে যাবে পাশের বিভিন্ন থানায়। হ্যান্ডসেটের অডিও এবং ভিডিও রেকর্ডিং সুবিধাও চালু হয়ে যাবে। পরবর্তী সময়ে অনুসন্ধানের জন্য এই রেকর্ড হওয়া অডিও এবং ভিডিও ক্লিপটি ব্যবহার করা যাবে।
কয়েক দিন আগেই একটি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটে ভারতে। আর তাই নারীদের নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করতেই 'বাঁচাও' তৈরি করা হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
শারমিন আক্তার শান্তা বলেছেন: আমাদের সামাজিক প্রতিরোধে এগিয়ে আসা উচিৎ
২|
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হুম । থানার লোকজনের উপর কোন ভরশা নেই। নিজেরাই নিজেদের রক্ষা করা শিখতে হবে
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
শারমিন আক্তার শান্তা বলেছেন: শুধু থানা নয় আমাদের সমাজের কারো উপরই ভরশা করা যাচ্ছেনা।
৩|
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মাক্স বলেছেন: থানার লোকজনকেও বিশ্বাস করা যাচ্ছে না আর একটা এপ?![]()
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
শারমিন আক্তার শান্তা বলেছেন:
৪|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
যাযাবরমন বলেছেন: আমিও আছি Click This Link
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আমাদের থানার লোকজনের যে speed মা-শা-আল্লাহ