নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল ছোয়া

মুক্ত বিহঙ্গ

সাইফুল সোহেল

আমার পৃথিবী গড়বো আমার মতো করে, সব জরাজীর্ণ দুর করে সাবাইকে একই কাতারে আসার আহবান থাকবে

সাইফুল সোহেল › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে মন ভরে দিতে হবে সব শিশুর

১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫১

লিওনেল মেসিকে একবার ছুঁয়ে দেওয়া! সাগরের অতলে লুকোনো মণিমুক্তা পাওয়ার চেয়ে কিছু কম কি। প্রতিদিন কত মানুষের প্রার্থনায়ই হয়তো ঘুরেফিরে আসে একবার ওই হাতে হাত মেলানোর আকাঙ্ক্ষা। খুদে এক মেসিভক্তের জীবনের লক্ষ্যই হয়তো ছিল স্বপ্নের নায়ক মেসির সঙ্গে শুধু একবার করমর্দন। সেই মেসিকে হাতের কাছে পাবে জেনে হয়তো আগের কয়টি রাত ঘুমই আসেনি ছোট্ট দু চোখে। অথচ মেসি কী করলেন, ছোট্ট সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাত অগ্রাহ্য করে চলে গেলেন!



বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের টানেলে দুই দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে সারি বেঁধে দাঁড়িয়ে ছিল মাসকটেরা (খেলোয়াড়দের সঙ্গে মাঠে ঢোকা ছোট শিশুর দল)। এদেরই একজন এগিয়ে এসে মেসির দিকে হাত বাড়িয়ে দেয়। কিন্তু মেসি তার বদলে হাত মেলান পাশে দাঁড়িয়ে থাকা ম্যাচ কর্মকর্তার সঙ্গে। ভাঙা মন নিয়ে ছেলেটি ফিরে যায়।



এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ইউটিউব, ফেসবুকে। সবাই অবাক। গোটা পৃথিবী যেই মেসিকে চেনে তাঁর তো এমনটা করার কথা নয়। তবে কি তুমুল তারকাখ্যাতি আর আকাশচুম্বী সাফল্য শেষমেশ মেসির দু চোখেও বেঁধে দিয়েছে অহংকারের কালো পট্টি? মেসিকে ঘিরে উঠল আলোচনা সমালোচনার ঢেউ।পরে সেই খুদে ভক্তকে ডেকে নিলেন কাছে



না, মেসিকে কখনো ভুল চেনেনি বিশ্ব। পৃথিবীর হাজারো হূদয় ভরিয়েই যার কারবার, তিনি কি জেনেশুনে কখনো হূদয় ভাঙতে পারেন! সেই দিনের সেই খুদে ভক্তকে পরে ঠিকই খুঁজে বের করেছেন মেসি। সেদিনের কষ্ট হাজার গুণ আনন্দে পরিণত করেছেন শিশুটির জন্য। একসঙ্গে কাটিয়েছেন বেশ কিছু সময়। ছেলেটির মুখে তখন রাজ্য জয়ের হাসি। প্রিয় ফুটবলারকে এত কাছে পাওয়া যে রাজ্যজয়ের চেয়েও বড় কিছু!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.