| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপকরণ :
সাদা ভিনেগার/সিরকা- ১/৪ কাপ
পানি- প্রয়োজন মত
পাকা লাল মরিচ(শুকনো মরিচ নয়, পাকা লাল মরিচ)- ৪-৬ টি
রসুন- ২ কোয়া (খেতে না চাইলে বাদ দিন)
চিনি- ১/২ কাপ
লবণ – ১/২ চামচ
কর্ণ ফ্লাওয়ার- ২ টেবিল চামচ (সস কম ঘন চাইলে কম দিতে হবে)
প্রণালী :
-সিরকার সাথে পানি মিশিয়ে ১/৪ কাপ সিরকাকে ১ কাপ করতে হবে। তারপর চিনি মিশিয়ে চুলায় আঁচে দিতে হবে।
- রসুন মিহি কুচি করে নিতে হবে, যত ছোট সম্ভব। মরিচকেও মিহি কুচি করে নিতে হবে। চাইলে বীজ ফেলে দেয়া যায়। রাখলেও কোন সমস্যা নেই।
- রসুন ও মরিচ কুচি দিয়ে দিতে হবে সিরকার মিশ্রণে। ভালো করে জ্বাল দিতে হবে। লবণ দিতে হবে।
- ৩/৪ মিনিটের মাঝেই রসুন নরম হয়ে যাবে ও সুন্দর গন্ধ ছড়াবে। এবার পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে।
-নেড়ে নেড়ে জ্বাল দিতে হবে। সস পছন্দমতন ঘন হলে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করতে হবে।
-এবার বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।
২|
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
দৃষ্টিসীমানা বলেছেন: চেষ্টা করে দেখব ।আমার ব্লগে নিমন্ত্রণ রইল ।ভাল থকবেন ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রিয় একটি সসের রেসিপির জন্যে ধন্যবাদ।