নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি !

এখানে যে কি থাকবে তা নিজেই জানি না।

স্বাধীন খান

আমি আমার প্রোফাইল বৃত্তান্ত লিখতে চাচ্ছি, কিন্তু গুছিয়ে লিখতে পারছি না...

স্বাধীন খান › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি মানব, স্রষ্টার শ্রেষ্ঠ

০৯ ই মে, ২০১৩ সকাল ১১:২৭

.........বিসমিল্লাহির রাহমানির রাহীম.........



তুমি যদি মানব স্রষ্টার শ্রেষ্ঠ



তুমি যদি মানব স্রষ্টার শ্রেষ্ঠ নিজেকে কর দাবী,

মানবের ফরয করেছ কি আদায়? পেয়েছ তো তুমি সবি।



ভাল কাজকে করনি প্রলুব্ধ খারাপকে বুকে করে,

সারা পৃথিবী করেছ অশান্ত, আপন বলয় জোরে।



দিতে না পার নিওনা কেড়ে করনা ঘৃণিত কাজ,

কি অধিকার, তবু কেন কর, মরণ নিয়ে খেলা আজ?



এ যদি নয় বর্বরতা নয় কাজ পাষাণের,

তবে কেন বলি দিতে হয় এতো , তাজা প্রাণ নিরহের?



মূর্খ বল বাবা মাকে তুমি লজ্জায় ফেরাও মুখ,

যাদের জন্যে অর্জন তোমার, এই পৃথিবীর সুখ।



বড় করে দেখ নিজের সবি দেখ পার্থিব সুখ

রক্তের বাঁধন সে কিছু নয়, ভাবনা তাদের দুখ।



দন্ড দ্বিগুণ করে দাও তুমি একটু খানি ভুলে,

তোমার এতো ভুলের দন্ড কি হবে,



ভেবেছো হৃদয় খুলে?

আধুনিক বল নিজেকে তুমি একটুজ্ঞানী হয়ে,

করেই চলেছ গর্হিত কাজ সাফল্য আকাশ ছুঁয়ে।



কোরআন কে কর অবমাননা নবীকে অপমান,

কাঁপে না হৃদয় রোধে না কণ্ঠ, হে মানব সন্তান।



শাস্তির জন্য প্রস্তুত হও ওহে মানব সবাই,

নিকৃষ্ট স্থানে জ্বলবে তুমি, পাবে না কভু রেহাই।



-মনোয়ারা খাতুন শুভ্রা

৩০/০৪/২০১৩



[লেখিকা আমার মা হন]

For download this poem go to...

http://appfiles.wapka.mobi/site_kobita.xhtml

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মা খুব ভাল লেখেন উনাকে ব্লগে একটি নিক খুলে দেন আমরা এমন কবিতা তাহলে আরও পড়তে পাব

২| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:০৭

স্বাধীন খান বলেছেন: ধন্যবাদ ! মাকে বলে দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.