| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শফি মোঃ ওমরর ফারুক
কবি শফি মোঃ ওমর ফারুক
সংক্ষিপ্ত কবি পরিচিতি
কবি, শ ফি মোঃ ওমর ফারুক
কাব্য, কবিতা, শিল্প, ধর্ম, কর্ম, সমান্তরাল কর্মের উপাখ্যান, রহস্য ভেদী অনেক কিছু নয়। বিচ্যুত ভালবাসা নষ্ট মিছিলের গল্প বলে। কাব্য কি ? ধৈর্য্যের সাক্ষী দেয় ? একদিন সব কিছু চলে যাবে নষ্টদের মিছিলে। লুন্ঠনের চেয়েও মগজের শোষণ মারাত্বক । রক্ত চক্ষুর ভয়ে নত জাতি মেরুদন্ডহীন। সভ্যতা সে কি, সাক্ষী দেয় কাব্যের দেহে ? সভ্যতার দ্রোহ, সভ্যতার কাব্য । কাব্য সভ্যতার দর্পণ । কাব্য—সভ্যতার বির্বতনের সাক্ষী। কাব্য প্রকাশ করে, সভ্যতার গাঁথুনি, দৃঢ় বা রুঢ়, মেদুরতার গল্প বা লিখনি। কবি, শফি মোঃওমর ফারুক জম্ম সূত্রে, লক্ষীপুর জেলার, রামগঞ্জ থানার আলীপুর গ্রামের নিবাসী। জম্ম ১৯শে এপ্রিল, ১৯৭১ । বর্তমানে ১/২, লারমিনি ষ্টিট, ওয়ারী, ঢাকা । পেশায় একজন সফল ব্যাবসায়ী হলেও শিক্ষা জীবন তার খুব বেশী দূর এগিয়ে যায়নি, তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৯৬ সালে । রক্ষনশীল ও মধ্যবিত্ত ঘরের সন্তান হলেও তিনি থাকেন সাহিত্যের অনুরাগী । ওনার প্রায় পাঁচটি উপন্যাস ও দুইটি কবিতার বই বেরিয়েছে ।প্রথম উপন্যাস নাম রোদেলা, মিজান পাবলিশার্স বই মেলা ২০১৩ সালে, ব্দিতিয় উপন্যাস পদ্দপাতার জল, শাহিন পাবলিশার্স বই মেলা ২০১৪, তৃতীয় উপন্যাস মেঘল দীঘির পূর্ব পাড়ে, বই মেলা ২০১৫, চতুর্থ উপন্যাস সুগন্ধি শ্রাবণে মিজান পাবলিশার্স বই মেলা ২০১৬। এবং সভ্যতার দর্পণ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ও ষষ্ট গ্রন্থ, শ্রাবণ প্রকাশনী বই মেলা ২০১৭, এবং তাঁর প্রথম কাব্য গ্রন্থ অনুড়া শ্রাবণ প্রকাশনী ২০০০ সালে শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত হয় । দীর্ঘ প্রায় তেইশ বৎসর যাবৎ উনি নিরলস ভাবে সাহিত্য সাধনা করে গেছেন। পাহাড়, নদী, সাগর এই তিনের সম্বয়ে গড়া চাটগাঁয়ে কাটে তার শৈশব, কৈশর ও যৈাবন। সঙ্গত কারণে তিনি হয়ে উঠেন সাহিত্যের অনুরাগী । এ তাঁর একটি অনন্য প্রকাশ, এই প্রকাশের সাথকতা কোথায় তা পাঠকের হাতে বির্চায ।।

©somewhere in net ltd.