| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
নিজেকে নেতা দাবী করা যাবে কি? নিজে থেকে নেতৃত্ব চেয়ে নেওয়াটা উচিৎ কি? এক্ষেত্রে, ইসলাম কি বলে? একটু খুঁজতেই যে উত্তর পেলাম, তা তুলে ধরছি -
১) ‘হে আবদুর রহমান ইবনে সামুরা! তুমি নেতৃত্ব চেয়ে নিয়ো না। কেননা চাওয়ার পর যদি তোমাকে দেওয়া হয়, তবে তার দায়-দায়িত্ব তোমার ওপরই বর্তাবে। আর যদি চাওয়া ছাড়া তোমাকে দেওয়া হয়, তবে এ ব্যাপারে তোমাকে সাহায্য করা হবে।'
(সহিহ বুখারি, হাদিস : ৬৬২২)
২) ‘নিশ্চয়ই তোমরা নেতৃত্বের লোভ করো, অথচ কিয়ামতের দিন তা লজ্জার কারণ হবে।' (সহিহ বুখারি, হাদিস : ৭১৪৮)
৩) আবু মুসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি ও আমার গোত্রের দুই ব্যক্তি নবী (সা.)-এর কাছে এলাম। সে দুজনের একজন বলল, হে আল্লাহর রাসুল! আমাকে আমির নিযুক্ত করুন। অন্যজনও অনুরূপ কথা বলল। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, যারা নেতৃত্ব চায় এবং এর লোভ করে, আমরা তাদের এ পদে নিয়োগ করি না।’ (সহিহ বুখারি, হাদিস : ৭১৪৯)
৪) মহানবী (সা) বলেন- ‘আমি এই দায়িত্বপূর্ণ কাজে এমন কোনও ব্যক্তিকে নিয়োগ করব না, যে তা পাওয়ার জন্য প্রার্থী হবে; অথবা এমন কাউকেও নয়, যে তা পাওয়ার জন্য লালায়িত হবে।’ (মুসলিম, হাদিস: ১,৮২৪)
সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ, দৈনিক প্রথম আলো।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ কেউ করেন কি?
জানতে ইচ্ছুক হলাম।
ধন্যবাদ।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২১
আহরণ বলেছেন: না ভাইয়া, ইসলাম দিয়ে হবে না। আউট ডেটেড।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি নতুন ধর্ম চালু করেছেন?
ধন্যবাদ।
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: আমাদের দুর্ভাগ্য বিশ্ব ইসলামের নিয়মে চলছে না।
আমাদের দেশ পর্যন্ত ইসলামের নিয়মে চলছে না। সবার আছে নিজস্ব সংবিধান।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সবাই নিজ নিজ সংবিধানে চলছে!!! তা হয়ে থাকলে এটা ভালো খবর না।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫
রবিন.হুড বলেছেন: ইসলাম শান্তির ধর্ম। ইসলামের হুকুম মেনে চললে দেশে শান্তি বিরাজ করবে ইনশাল্লাহ। তবে যারা ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ থেকে সাবধান।