নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজাউল ইসলাম সজীব

রেজাউল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

বাবা

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

ভাবছ কি বাবা?
আমায় নিয়ে?
ভেবোনা আর ভাবতে হবে না
আমায় ভেবে আর রাত জেগো না।

তাকিয়ে দেখ ছোট্টটি আমি
নেইকো আর ছোট
বুঝি এখন অনেক বুঝি
হয়েছি অনেক বড়।

তোমার নামটা পুরোটাই এখন
লিখতে গেছি শিখে
হাত ধরে আর শিখাতে হবে না
লাইন যায় না বেঁকে।

মনে হয় যেন দুনিয়াটা
একাই পারব চালাতে
সবাই বুঝে, তুমি কেন
পারনা বুঝে উঠে?

কাঁধের ভারটা দাওনা
এবার আমার কাঁধে
দেখ আমি পারি কিনা
একা বয়ে বেড়াতে

একটা লাইন অনেক দিনে
একা একা লিখেছি
হয়েছে কিনা......, তবু দেখ
“বাবা তোমায় অনেক ভালবাসি”।

(১৮ অক্টোবর ২০১৩)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + বাবা দায়িত্ব কাধে তোলে নেয়ার প্রচেষ্টায় ভাল লাগা ।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

রেজাউল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.