| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
~স্বপ্নজয়~
তোমায় যতটা জানি, তুমি জলে আগুন জ্বালো! বৃস্টি খোঁজোনি তুমি, তাই বৃস্টি তোমায় খোঁজে! প্রতিশোধ নেবে বলে, অভিমানে পুড়ছে নদী! চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি ।।
অনেক অনেকদিন আগের কথা। আমরা তখন ছোট। ছোট বোনটা মাত্র জন্মেছে বোধ হয় সে সময়। ড্রয়িংরুমে আমি, মামা আর ছোট বোনটা আছি, মা রান্না ঘরে। টিভিতে রাতের খবর দেখছিলাম। এমন সময় টিভিতে বলল - "এরপর প্রেসিডেন্ট জিয়া বন থেকে হেগে এলেন"। শুনে মামা খেপে গেলেন। "কোন দেশে গেছে জিয়া? শালার ফকিরা দেশ। প্রেসিডেন্টের জন্যেও বাথরুম বানায় নাই। বেচারাকে বনে যাইয়া বাতরুম করা লাগলো। আর টেলিভিশনের খবরে সেইটা না বললে কি হইতো? এই কথা বলাই লাগবে? যত্তোসব। টিভিই দেখবোনা আর" ... উঠে পাশের ঘরে চলে গেলেন মামা।
এই হলো আমাদের মামা। ভাগ্নে ভাগ্নিদের সবচেয়ে প্রিয় ছোট মামা। বিয়ে করেননি জীবনে। কাজকর্মও কিছু করেন না। মাথায় খুব সামান্য সমস্যা আছে। আমরা বলি "সাইড টাল", মানে ... মাঝে মাঝে দেখবেন রিক্সার চাকা ঘুরছে ঠিকই, কিন্তু একটু হেলে দুলে, সামান্য বাঁকা হয়ে। মামার মাথার চাকা সেভাবে ঘোরে বলে আমাদের ধারনা। তার জীবনের বেশীরভাগ সময় কেটেছে আমাদের সবার বাসায় ঘুরে ঘুরে। আজ এর বাসায়, তো কাল ওর বাসায়। ছোট মামা ইলেক্ট্রনিক্স করতেন, ঘরের ইলেকট্রিকের জিনিসপত্র ঠিক করে দিতেন। আমার ইলেক্ট্রনিক্স এর শখটাও তার কাছ থেকে পাওয়া। সেই মামার কিছু ঘটনা বলছি।
একবার ঈদের সময় নানাবাড়ি গিয়ে মামার কাছে একটা সুপার গ্লু টাইপ জিনিস দেখেছিলাম, নাম কুইক ফিক্স। একটা টিউবে থাকে। সেটা দিয়ে নিমিষেই ভাঙ্গা জিনিস জোড়া লাগানো যায়। আমরা তো অবাক। এই জিনিস আমাদের চাই ই চাই। মামার কাছে চাইলাম, মামা দেবেননা। কারণ টিউব থেকে বের করলেই এটা জমে যাবে। কিন্তু আমরা বিশ্বাস করিনি। এক ফাকে বেরিয়ে গিয়ে আমি আর রিজু, মানে আমার কাজিনটা, হোমিওপ্যাথির দোকান থেকে খালি শিশি চেয়ে আনলাম। কিন্তু মামা দিলেনই না।
বাসায় এসে ভুলে গেছিলাম সেই কথা। কিছুদিন পরে মামা এলেন বেড়াতে। এসে আব্বা আম্মাকে পড়তে দিলেন একটা চিঠি। সবাই তো হেসেই কুটিকুটি। পরে শুনলাম, দুর্দান্ত দুষ্টু রিজু চিঠি লিখেছে মামার কাছে ...
গাট্টা শালা, কুইকফিক্স দিলিনা। মোমেন্সিং (ময়মনসিংহ) আয় খালি, তরে এক্কেরে কুইট্টাল্বাম (কুইট্টা ফেলবো)
এই ভয়ঙ্কর হুমকির পরেও মামা তাদের বাসায় গেলে এক রাতে রিজু ফ্রিজ থেকে ঠাণ্ডা পানির বোতল নিয়ে ঘুমন্ত মামার গায়ে ঢেলে দিয়ে প্রতিশোধ নিয়েছিল।
আমি তখন স্কুলে পড়ি। ছোট বোনটা আধো আধো বোলে কথা বলতে পারে। মামা এলেই প্রতিদিন বিকেলে আমাদের নিয়ে কমলাপুর রেল স্টেশনের ধারে বেড়াতে যেতেন। সেদিনও গেলেন, আর মামার এক বন্ধুও সাথে ছিলেন। উনারা গল্প করলেন, আমি আর সীমা খেললাম, বাদাম খেলাম। মামারা সিগারেট খেলেন লুকিয়ে লুকিয়ে। আমাকে আসার পথে চকলেট ঘুষ দিয়ে বুঝিয়ে বললেন যেন সিগারেটের কথা কাউকে না বলি। বাসায় এলাম ঘুরে ফিরে। নানা নানী মা খালারা সবাই বসে ছিলেন বারান্দায়। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলেন না, জিজ্ঞেস করলেন সীমাকে "কোথায় কোথায় গেছিলে, কি করেছো" এইসব। সে বলে দিলো - আমি আর ভাইয়া খেললাম, বাদাম খেলাম, চকলেট খেলাম, আর মামা দুইটা সিগারেট খেলো ...। ধুপধাপ করে দৌড় আর দরজার খোলার শব্দে বুঝলাম মামা পালিয়েছেন।
এই গল্পটা মামার বন্ধুর মুখে শোনা। মামা লেখাপড়ায় বরাবরই ভাল ছিলেন, কাজেই ইন্টারমিডিয়েট ২ বারে পাশ না করাতে নানা উনাকে উচ্চশিক্ষার্থে গ্রামের কলেজে পাঠালেন। সেখানে পরীক্ষার দিন তার বন্ধুরা তাকে নকল সাপ্লাই দিয়ে গেছেন। সেদিন ছিল বাংলা পরীক্ষা। পরীক্ষা শুরু হবার কিছুক্ষণ পরেই প্রশ্ন বাইরে চলে এলো। মামার বন্ধুরা বেশ গুছিয়ে নকল পাঠিয়ে দিলেন ভেতরে। কলেজের বাথরুমের দেয়াল ছিল বাইরের দিকে। একঘণ্টা পর না কি মামা বাইরে বেরিয়ে হাতের ইশারায় বন্ধুদের ডাকেন। বাথরুমের ভেতর থেকে বলেন নকল না কি ঠিক মত দেয়া হয়নাই। ছবি বাদ গেছে, মামা আগে ছবি আঁকবেন পরে লিখবেন। তাড়াতাড়ি ছবি দিতে বলছেন। সবাই তো হা, বাংলা পরীক্ষায় ছবি আঁকে না কি কেউ? জানতে চাইলেন কোন প্রশ্ন। মামা বিরক্ত হয়ে বললেন - "কাদম্বিনীর চরিত্র অঙ্কন করতে বলছে না, সেইটার ছবি দে তাড়াতাড়ি"।
অনেকদিন চলে গেছে তার পর। মামা বুড়ো হয়ে গেছেন। আমরাও সবাই বড় হয়ে গেছি। কিন্তু এখনও ছোট মামা আমাদের সবচাইতে প্রিয় মামা। এখন মাঝে মাঝে মামাকে ফোন দিলে এই সব কথা চলেই আসে আর দুজনে হেসে গড়াগড়ি খাই ![]()
সবাই ভাল থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন ...
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
~স্বপ্নজয়~ বলেছেন: ঈদ মোবারক ভাই, কেমন আছেন? ![]()
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১১
রুদ্রপ্রতাপ বলেছেন:
![]()
ঈদ মুবারক বস। ম্যালাদিন পর!
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
~স্বপ্নজয়~ বলেছেন: ঈদ মোবারক
আসি তো মাঝে মাঝে, কিন্তু ম্যাক্সিমাম সময় লগইন করতে গেলেই সামু নাই হইয়া যায়
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪
আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...মামা কাহিনী ভালো লাগলো।
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৮
রমিত বলেছেন: সুন্দর লিখেছেন। বেশ এনজয় করলাম।
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১০
সাজ্জাদ আলী চৌধুরী বলেছেন: অনেক ভালো লাগলো, ধন্যবাদ।
৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৩
দূর্বাঘাস বলেছেন: অনেক মজা পেয়েছি।
সেই সাথে আপনার ছোটি মামার জন্য শুভকামনা রইল।
কারণ আমি নিজেও একজন ছোট্ট মামা। বর্তমানে আমার ১৬ জন ভাগ্নে ভাগ্নি। তবে সবাইকে নিয়ে অনেক অনেক মজা হয়।
এবার ঈদেও অনেক মজা করেছি।
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০০
জানা বলেছেন:
মজা লাগলো মামা-কাহিনী
।
ব্যাপার কি, প্রায় সব ছোট মামারাই কি একটু ঘোলাটে হয় নাকি?
আমার নিজের ছোটমামা যেমন ছিলেন ইনটেলিজেন্ট তেমনি ঘোলাটে। কেবল মাত্র পরীক্ষার সময় নামকা ওয়াস্তে পড়াশোনা করেই খুব ভাল রেজাল্ট করতেন(জানিনা নকলবাজিতে কতটা পটু ছিলেন
) । বই এবং সিনেমাখোর হিসেবে তিনি সুপরিচিত ছিলেন এবং সিনেমার কারণে বেশ কয়েকবার বড়দের হাতে ধোলাইও খেয়েছেন, লাভ হয়নি। বড়রা বলতেন, 'ইয়ের
লেজে ঘি মালিশেও তা সোজা হয়না
। বাঁকা লেজেই
একবার ছোটমামা সিনেমা হল থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বেশ আয়েশ করে বিড়ি টানছে। আমাদের পারিবারিক ডাক্তার চাচা সে দৃশ্য দেখে ফেলায় মামা নির্দ্বিধায় দ্রুত সেই জলন্ত সিগারেট প্যান্টের পকেটে চালিয়ে দিয়ে সোজা একটা দৌড়...। তার উরুর এতখানিই পুড়ে গিয়েছিল যে তা লুকাতে এবং ধোলাইয়ের ভয়ে পরেরদিন বাড়ি থেকে সে গায়েব হয়ে গেল। ইতিমধ্যে ডাক্তার চাচাতো বাড়ির বড়দের সেই ঘটনা জানিয়ে তাঁর পবিত্র দায়িত্ব পালন করে ফেলেছেন। দুদিন পর এক বন্ধুর বাড়ি থেকে তাকে ধরে এনে হাসপাতালে নেয়া হলো। দিন পাঁচেক হাসপাতালে কাটাতে হলো।
একবার তাঁর এক ক্লাসমেটকে বান্ধবীসহ তার বাবা কোন এক মার্কেটে দেখে রক্তচক্ষু হয়ে মেয়েটির সামনেই প্রায় চড় মারতে উদ্ধত হলে আশেপাশেই সিগারেট হাতে দাঁড়িয়ে থাকা আমার গুণধর মামা(সিগারেট সামলাতে মনে ছিলনা
) বল্লেন' আপনি ওর উপর রাগ করবেন না চাচা; মেয়েটি আসলে আমার...। ওর কোন দোষ নেই। মাত্র কলেজ পড়ুয়া এই ছেলের কথা শুনে বেচারা মুরুব্বীতো পাথর... কি দুনিয়া হলো!
পরের দিন এই মুরুব্বীও তাঁর দায়িত্ব পালন করতে বড়দের কাছে গেলেন এবং ছোটমামাকে শাসিয়ে গেলেন আর যদি কোনদিন আমার নিষ্পাপ ছেলেটার সাথে তোমাকে ঘুরে বেড়াতে দেখি....
। বেচারা ছোট মামার কপালে এবার জুটলো বিনাদোষে রামধোলাই
।
এই ভ্রমণপ্রিয় ছোটমামা একজন বিনয়ী এবং অসাধারণ মানুষ। আমরা তাঁকে 'বইপোকা' বলি। দুনিয়াটা তাঁর নখদর্পনে। তিনি আমার মামী এবং দু'টো মামাত বোনের দায়িত্বশীল প্রিয় বন্ধু। ![]()
৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৫
জন ঢাকা বলেছেন: স্বপ্নজয় ভাইয়া এবং জানা আপু দুই জন এর লেখা পরেই অনেক ভাল লাগল ।
আর আপনাদের সবাই কে ঈদ এর বাসি শুভেচ্ছা রইল
৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৫
জন ঢাকা বলেছেন: স্বপ্নজয় ভাইয়া এবং জানা আপু দুই জন এর লেখা পরেই অনেক ভাল লাগল ।
আর আপনাদের সবাই কে ঈদ এর বাসি শুভেচ্ছা রইল
১০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৬
জানা বলেছেন:
happy birthday to 'pocha mama'
from
kinnori ![]()
১১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫৬
রেজোওয়ানা বলেছেন: হ্যাপি বার্থ ডে টম মামা (ফ্রম সোহা মনি)
১২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে ভাইয়ামনি।![]()
তোমার জন্য আমার জন্মদিনের উপহার ![]()
আলাদীনের আশ্চর্য্য প্রদীপ। যা যা খুশী চেয়ে নাও এই প্রদীপ দিয়ে।![]()
১৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৫
ত্রাতুল বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া। ![]()
আপনার মামা, এবং পরিবারের অন্য সবার জন্যেও শুভেচ্ছা।
১৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৭
মেহবুবা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল ।
আপনার জন্মদিনের অনুষ্ঠানে এই মামা কাহিনী পেয়ে কেক - কোক সব ভুলে গেলাম ।
আমার ছোট মামাও বিয়ে করেননি এবং আর সম্ভাবনাও নাই , উনিও এক মজার এবং আত্মমগ্ন মানুষ ।
১৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৪
নিমতিতা বলেছেন: মামারে সালাম দিয়েন
১৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৫
বড় বিলাই বলেছেন: যেমন মামু, তেমন তার ভাগ্নে।
১৭|
০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১০:৩১
শায়মা বলেছেন: ![]()
১৮|
০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১০:৩২
শায়মা বলেছেন: ![]()
১৯|
০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১১:৪৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভীষন ভালো লাগলো মামা গল্প।
শায়মাপু রাগলো কেন?? পরীদের লাল চোখ মানায়না।
২০|
০৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৫
সাগর রহমান বলেছেন: মামা কাহিনী ভাল লাগল
।।
২১|
২০ শে অক্টোবর, ২০১১ ভোর ৬:৫৪
আরিয়ানা বলেছেন: ওই জন্মদিন ছিল বলিস নাই কেন
মাইনাস।
মামা কাহিনী মজার!!!
আমার বাবা একটা পোস্ট কার্ড পাঠিয়েছিল হেগে পৌছুবার পরে। তাতে একটা লাইন ছিল "আমি হেগে এসে স্যুট প্যান্ট বানিয়েছি" পড়ে আমারা হাসতে হাসতে কাত, আমার বাবা এজন রাগি ও গম্ভির প্রকৃতির মানুষ ![]()
২২|
২৯ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪১
জেরী বলেছেন:
![]()
আই হেইট টম বদ। পুরান পোস্টে উঁকিঝুকি মারা ভালা না
২৩|
২৭ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৮
আবু সালেহ বলেছেন: মামা কাহানি বড়ই মজাদার হইছে.........................
সেই সাথে স্বৃতিচারনটাও ভালো লাগছে....
২৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৮
মেহবুবা বলেছেন: অনেকদিন কোন পোষ্ট নেই , কেন ?
১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০০
~স্বপ্নজয়~ বলেছেন: দিলাম আজকে ![]()
২৫|
০৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩২
শায়মা বলেছেন:
![]()
১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯
~স্বপ্নজয়~ বলেছেন: ![]()
২৬|
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:১৯
রিয়েল ডেমোন বলেছেন: হ্যালো :#> :#>
১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০১
~স্বপ্নজয়~ বলেছেন: না, সোজা হইয়া বইসা আছি ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৫
শ।মসীর বলেছেন: ঈদ মোবারক......।