নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টার অভিমানে সৃষ্টির ধ্বংস ...

স্রষ্টার অভিমানে সৃষ্টির ধ্বংস

স্বপ্নময়ী_আমি

I feel like I am trapped in one of those terrifying nightmares, the one where you have to run, run till your lungs burst, but you can’t make your body move fast enough.

স্বপ্নময়ী_আমি › বিস্তারিত পোস্টঃ

হিসেব মেলে না

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

মানুষ বড়ই অদ্ভুত জীব। ভালোবাসা যখন পায়না তখন কাঙ্গাল হয়ে থাকে। আর যখন পেয়ে যায় তখন তাঁর মূল্য দিতে পারে না। ভেবে নেয়, "এ ভালোবাসা তো আমার পাবারই কথা, এটার জন্য আবার মূল্য দিতে হবে কেন?"



নিজের উপর মাঝে মাঝে রাগ হয় খুব। আমার ভাগ্যটাই খারাপ। একটা তোকে বারবার হারাতে হয়। একটা তুই অন্য রূপে বারবার ফিরে আসিস। আর আমি বার বারই ভুল করি।



আমার শূন্য হাতটা শূন্যই আছে, শূন্যই থাকবে। ভালোবাসা ভাগ্যে লিখে আনিনি হয়তো। তাই বারবার ব্যর্থ হই।



কষ্ট লাগে, অনেক কষ্ট। হিসেব মেলে না কোন কিছুর জানিস ?? খারাপ লাগার সময়টায় খুব করে আবোল তাবোল বকতে ইচ্ছে করে কারও কাছে। একদম আবোল তাবোল। মনে হয়, আমি শুধু বলি, আর মানুষটা শুনুক। আর আমাকে আদর করে বলুক, "সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও" ... আর এই কথা শোনা মাত্র আমি শান্ত হয়ে যাব। বলে নারে, কেউ বলে না। কেন এমন হয় ?? মেলে না, হিসেব মেলে না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

দিশার বলেছেন: ভালো কথা

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০০

হাসান মাহবুব বলেছেন: দীর্ঘ বিরতির পর লিখলেন। হিসেব মিলে যাক। শুভকামনা।

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

স্বপ্নময়ী_আমি বলেছেন: হুম অনেক দিন পর লিখলাম। কেমন আছেন ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.