| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
~স্বপ্নবিলাসী~
জীবন চলুক জীবনের মতো । আমি আমার মতো চলছি ।
গতকাল নৃসংশভাবে হত্যা করা হয় ব্লগার রাজিবকে । এ হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা ??? কেনই বা হত্যা করা হলো রাজিবকে ???
শাহবাগে এতো মানুষ থাকতে কেন রাজিবকে বেছে নেওয়া হলো ???
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ । আর এর সুযোগ নিচ্ছে কিছু গোষ্ঠী । একজন নাস্তিককে হত্যার মাধ্যমে তারা কি প্রমাণ করতে চাইছে ??? তারা কি বুঝাতে চাচ্ছে যে এই আন্দোলনের সমর্থকরাও নাস্তিক ??? যদি এটা তারা প্রমাণ করতে চায় , তবে তাদের ধারণা ভুল । শাহবাগের আন্দোলন কোন ধর্মীও আন্দোলন নয় । এটা আস্তিক, নাস্তিকদেরও আন্দোলন নয় । এটা বাংলাদেশের মানুষের আন্দোলন ।
এভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনকারীদের বিভক্ত করার সকল চেষ্টা ব্যর্থ হবে । দাবি একটাই, যুদ্ধাপরাধিদের ফাঁসি চাই ।
©somewhere in net ltd.