নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ষোলোআনা বাঙ্গালীআনা

একজন সাধারণ বাঙ্গালী ।

~স্বপ্নবিলাসী~

জীবন চলুক জীবনের মতো । আমি আমার মতো চলছি ।

~স্বপ্নবিলাসী~ › বিস্তারিত পোস্টঃ

বাস্তব অবাস্তব

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

বড়লোকের মেয়ে অপু বিশ্বাস । আর গরীবের ছেলে সাকিপ খান । হঠাত্‍ করেই কিভাবে জানি একজনকে আরেক জনের ভালো লেগে গেল । তারপর ভালোবাসা । ভালোবাসা না প্রেম সে তর্কে কেউ যাওয়ার আগেই নাচা গানা শুরু । দুই পরিবারের মধ্যে মতের অমিল । অনেক টানাপোড়েন শেষে অপু আর সাকিপের মিষ্টিমধুর মিলন । দর্শক আবেগাপ্লুত । আহা আমিও যদি এভাবে ভালোবাসতে পারতাম !! (dreaming....)

অপরদিকে সাকিপ আর অপুর শুটিং শেষ । দর্শককে তিন ঘন্টার বিনোদন দিয়ে তারা বেশ মোটা অঙ্কের টাকা হাতে পেলেন । তারপর তাদের বাস্তব জীবন শুরু যেখানে হয়তো নাচা গানা দূরের কথা কেউ কাউকে ভালোবাসি কথাটাও বলে নি । অথচ দর্শক এই জুটিকে নিয়ে কতো কি ভাবছে !! আহা কি প্রেম ! কি প্রেম ! কেউ কেউ হয়তো তিন ঘন্টায় সিদ্ধান্ত নিয়ে ফেলছে আমারও এরকম কিছু একটা করা লাগবে । না হলে লাইফটা বৃথা । ছেলে মেয়ে মাঠে নেমে পড়লেন তথাকথিত ভালবাসার খোঁজে । তারপর পেয়েও গেলেন একজনকে । আহা আমি পাইলাম ইহাকে পাইলাম । কিন্তু বাস্তবতার শুরু তারপরের সময়টাতে । গানা বাজানা কৈ ???!!! সিনেমার সাথে তো কিছুই আর মেলে না । জীবন বড় নিষ্ঠুর । ৩ ঘন্টায় পূর্ণ বিনোদনের পরিবর্তে আনলিমিটেড পেইন দিতে থাকে । সো ভাই বোনেরা , সিনেমা দেখ আবেগে আপ্লুত হও ঠিক আছে । কিন্তু খুব খেয়াল কৈরা । জীবনকে ৩ ঘন্টার বিনোদনের সাথে তুলনা করা চরম বোকামি ছাড়া আর কিছু না । B-)

(বি: দ্র: সাকিপ আর অপুর পরিবর্তে যে যার পছন্দমতো নায়ক নায়িকাকে বসায়ে কাহিনীটা বিবেচনা করতে পারেন । :P )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.