নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ষোলোআনা বাঙ্গালীআনা

একজন সাধারণ বাঙ্গালী ।

~স্বপ্নবিলাসী~

জীবন চলুক জীবনের মতো । আমি আমার মতো চলছি ।

~স্বপ্নবিলাসী~ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ও একটি ভালোবাসার গল্প

১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৩



ছেলে জার্মানি আর মেয়ে আর্জেন্টিনা । হুম, কথা হচ্ছে বিশ্বকাপ নিয়ে । যদিও দুই দলই ফাইনালে, তবুও কথা হচ্ছে কে কাপ জিতবে ???





নাহিয়ান আর প্রেমার ঝগড়া চলছে সকাল থেকে, সকাল মানে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর থেকেই । জার্মানির ম্যাচ আগে হওয়ায় নাহিয়ান সুযোগ পায় প্রেমা কে আরও বেশি জ্বালাতন করার । এইবার জিতবেনা এইবার জিতবেনা করে আর্জেন্টিনা এখন ঠিক ই ফাইনালে । আর ব্রাজিলকে ৭ গোল দেয়ার পর থেকে তো বলতে গেলে মাটিতে আর পা পড়ে না নাহিয়ানের ।





এই লাস্ট ম্যাচের কথা ধরা যাক । যখন আর্জেন্টিনা আর নেদারল্যাণ্ডের খেলা দেখতে দেখতে পুরা হার্ট অ্যাটাক হয়ে যাওয়া অবস্থা, তখন পাশ থেকে টিপ্পনী কেটেই চলছে নাহিয়ান ।





দেখছ এখনও একটাও গোল দিতে পারলো না আর্জেন্টিনা । সময় আছে, জার্মানিতে জয়েন করো । নইলে ম্যাচ শেষে কাঁদতে হবে ।





টিপ্পনীতে কান না দিয়ে চুপচাপ খেলা দেখছে প্রেমা । মাঝে মাঝে একটু বিরক্তিও বোধ হচ্ছে । কিন্তু কি করার?? আর্জেন্টিনা না জেতা পর্যন্ত কোন কথা বলাও যাচ্ছে না । তাই চুপচাপ আবার খেলা দেখছে প্রেমা । অবশেষে টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিততে দেখে প্রেমার চিৎকার ।





আর অন্যদিকে নাহিয়ানের মনে কিছুটা বিষাদের ছায়া । এবারও প্রেমাকে নিজের দলে ভিড়ানো হলো না । কই ভেবেছিলো হেরে যাবে আর্জেন্টিনা , নাহিয়ানের বুকে মাথা দিয়ে কাঁদবে হয়তো প্রেমা । আর এই ফাঁকে প্রেমাকে জার্মানির সমর্থক বানানোর চেষ্টা করবে ।





বিয়ের প্রায় দেড় বছর হয়ে গেছে । কি জেদি যে এই মেয়েটা !!! নাহিয়ানের এতো চেষ্টার পরও সে আর্জেন্টিনা বলে পাগল । আর সব চেয়ে খারাপ লাগে তখন যখন মেসি মেসি করে চিৎকার করে । একটু না হয় ভালোই খেলে, তাই বলে মেসি মেসি করে পাগল হওয়ার কি আছে ???!!! মনে মনে এসব কতো কি ভাবতে থাকে নাহিয়ান ।





যাইহোক আরও কয়েকটা দিন বাকি আছে ফাইনালের । এ কয়টা দিনে প্রচুর জ্বালাতন করা যাবে মেয়েটাকে । ভাবতে থাকে নাহিয়ান । যদিও প্রেমা সরাসরি নাহিয়ানকে কিছু বলে না । কিন্তু মেয়েটা অনেক রাগ করে থাকে মেসি বা আর্জেন্টিনাকে নিয়ে একটু উল্টাপাল্টা কিছু বললে । আর নাহিয়ানও হাতছাড়া করে না এরকম সুযোগ ।



(বিঃদ্রঃ ঘটনার চরিত্র সম্পূর্ণ কাল্পনিক । বাস্তব অবাস্তব কারও সাথে কিছু মেললে সব দোষ আর্জেন্টিনা আর জার্মানির :P আর কদিন বাদেই ফাইনাল । ওয়ার্ল্ডকাপ নিয়ে আশেপাশে এতো মারামারি!!! কেন আমরা শুধু মারামারি করি ??? কেন ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয় না ??!!! নিজের দলকে ভালোবাসবো বলে অন্য দলকে খারাপ চোখে দেখার কি আছে রে ভাই ??!!)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.