| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ীর রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিষয়ে আমার একটি জিজ্ঞাসা আছে, আর তা হলো - আমি চট্টগ্রামের একজন ব্যক্তির নিকট হতে তার ক্রয়কৃত ব্যক্তিগত ব্যবহারের একটি গাড়ী ক্রয় করতে ইচ্ছুক । বর্তমান মালিক চট্টগ্রামে বসবাসরত এবং তার গাড়ীটিও চট্টগ্রামে রেজিষ্ট্রেশন করা, চট্টগ্রামের নম্বরযুক্ত, করপরিশোধ এবং ফিটনেস সংক্রান্ত সকল কাগজপত্র হালনাগাদ আছে । কিন্তু আমি ঢাকায় বসবাসকারী এবং গাড়িটিও ঢাকায় ব্যবহার করবো ।
(১) এক্ষেত্রে মালিকানা পরিবর্তনের জন্য আমার করণীয় কি কি বিষয় রয়েছে জানালে বাধিত হবো ।
(২) কেউ কেউ আমাকে বলেছেন চট্টগ্রামের নম্বরযুক্ত গাড়ী ঢাকায় চালালে সমস্যা হতে পারে, পুলিশ বিভিন্ন সময় গাড়ী চেক করতে পারে এবং নানান ঝামেলার সম্মুখীন হতে পারে । এ বিষয়টি সঠিক কিনা? যথাযথ ভাবে মালিকানা পরিবর্তন করা হলে এ ধরনের সমস্যার কোন সম্ভাবনা কি রয়েছে? বা কিভাবে এ ধরনের ঝামেলা এড়ানো যেতে পারে?
(৩) ভবিষ্যতে ঢাকা থেকে ফিটনেস টেস্ট করানোর জন্য কি কি করণীয়?
দয়া করে সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন । এ বিষয়ে কারো অভিজ্ঞতা থাকলে অনুগ্রহ করে শেয়ার করুন ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.