নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আউলাবচন

মেন্টাল

ভালো লাগে না

মেন্টাল › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ধর্মত্যাগের শাস্তি

০১ লা মার্চ, ২০০৭ রাত ৩:৫২

উপরে ইসলাম ধর্ম ত্যাগ করলে কি শাস্তি হয় তা আল আজহার ফতোয়া কাউন্সিলের একটি লিখিত ফতোয়াতে দেখা যাচ্ছে।

অনুবাদ:

ু....... এই প্রশ্নটি জনাব আহমেদ দরবিশ কর্তৃক উত্থাপিত এবং এতে বলা হয়েছে জনাব ............ যার ধর্ম ছিল ইসলাম এবং তার জাতীয়তা ছিল মিশরীয়, তিনি একজন জার্মান খ্রিস্টানকে বিয়ে করেন এবং তারা সিদ্ধান্ত নেন যে স্বামীটি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবে।

১)এই ব্যক্তিটির বিষয়ে ইসলাম ধর্মের সিদ্ধান্ত কি?এই কর্মের শাস্তি কি?

২)সন্তানদের কি মুসলমান না খ্রিস্টান বলে গণ্য করা হবে?

উত্তর:

.........................................

সিদ্ধান্ত হইলো,

এই ব্যক্তি স্বধর্ম ত্যাগ করেছে, তাকে শোধরানোর সুযোগ দেয়া হবে এবং সে যদি তা না করে তবে তাকে শরীয়া মোতাবেক হত্যা করা হবে।তার সন্তানদের ব্যাপারে, যতক্ষণ তারা শিশু থাকবে ততদিন তাদের মুসলমান হিসেবে গণ্য করা হবে, তবে তারা বয়:স্বন্ধিতে পৌছার পর, যদি তারা ইসলামের সাথে থাকে তবে তারা মুসলিম কিন্তু যদি তারা ইসলাম ত্যাগ করে এবং নিজেদের না শোধরায় তবে তাদেরকেও অবশ্যই হত্যা করা হবে এবং আল্লাহ সর্বজ্ঞানী।

........চ্



হাসান মোরশেদ ভাই নাকি ত্রিভূজের ফতোয়া মতে এখন অমুসলিম। শরীয়া আইন মোতাবেক তার কি শাস্তি হইবো?ব্লগের ইসলামী বুদ্ধিজীবীদের মতামত কি?

এখন কথা হইলো এইটাই যদি শরীয়া আইন হয় আর আমাগো বিশিষ্ট ব্লগাররা যদি এই আইন মোতাবেক দেশ চালাইতে চায় তাইলে তো এগো দেশে রাখাটাই বিপদজনক।

--------

কুরআন শরীফে কোথাও ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদন্ড বলা নাই, তাইলে মোল্লারা এই ফতোয়া কোথা থিকা দিলো?

!@@!528797 !@@!528798

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-১

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ৯:৫৯

অতিথি বলেছেন: হুমম...

২| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:০৩

অতিথি বলেছেন: আল্লাহ তার সহায় হন।

৩| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:১২

অতিথি বলেছেন: ভাল ডকুমেন্ট। বলার কিছু নাই।

৪| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:১৪

অতিথি বলেছেন: ইসলাম যা বলে তাই করা উচিৎ। কারণ এটা আল্লাহ তায়ালার নির্ধারণ। আর আল্লাহ তায়ালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।

৫| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:২২

অতিথি বলেছেন: মেন্টাল,
আপনি কি তথাকথিত 'মুরতাদ শাস্তি'র কাঠমোল্লা -টাইপ ফতোয়াটাকে এ্যাকাডেমিক ফ্লেভার দিতে চাচ্ছেন? ...

কোরাণে বেশ কয়েক জায়গায় ধর্মত্যাগীদের সম্পর্কে বলা আছে, এবং সব জায়গায় বলা আছে পরকালের ভয়াবহ শাস্তির কথা।

দেখেন, এমনিতেই এইসব বালছাল কাঠমোল্লারা সমাজটাকে খাইয়া ফেলতেছে;
তারওপর এরকম এ্যাকাডেমিক ফ্লেভারওয়ালা পোস্ট দেখে আরও অনেকেই বিভ্রান্ত হবে।
অনেকে হয়ত কোরান পড়ে খোঁজও নিবেনা আসলে কি বলা আছে!!
একনিতেই বিভ্রান্ত হয়ে যাবে।

আমাদের কি উলটোটা করা উচিৎ না?

৬| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:২৯

অতিথি বলেছেন: জ্বীণের বাদশাঃ
যদি আপনি কোরাণ বিশ্বাস করেন তবে আপনাকে উপরোক্ত সিদ্ধান্তঅবশ্যই বিশ্বাস করতে হবে। অবশ্য আপনি ভিন্ন ধর্মের হলে ভিন্ন কথা।

৭| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:৩৩

অতিথি বলেছেন: এই আইনরে আল্লাহর আইন কইয়া সেইডার প্রতিষ্ঠার লাইগা হারামজাদারা রাজনীতি চোদায়।

মেন্টাল ভাই, ভেরি গুড পোস্ট।

৮| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:৪১

অতিথি বলেছেন: চোরঃ
মন্তব্য করার আগে চিন্তা করা উচিৎ আপনাকে প্রদত্ত সীমারেখা কতটুকু(যদি মুসলিম হয়ে থাকেন)।

৯| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:৪২

অতিথি বলেছেন: হরিপদ কেরানী,
কোরাণের কোন আয়াতে ধর্মত্যাগের শাস্তি হিসেবে হত্যার কথা বলা আছে?

১০| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:৪৮

অতিথি বলেছেন: চোরঃ
যারা ইসলাম ত্যাগ করে তাদেরকে বলা হয় 'মুরতাদ'। তাদের শাস্তি মুত্যুদন্ড। এটা কোরাণের নির্ধারণ। আমি পড়েছি। এই মুহূর্তে সূরা বা আয়াতের নাম মনে পড়ছেনা। তবে আপনি চাইলে আমি আপনাকে অবশ্যই রেফারেনস দিতে পারবো।

১১| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১০:৫০

অতিথি বলেছেন: তাই নাকি?
কোরানের রেফারেন্স দেন।

১২| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:০২

অতিথি বলেছেন: ভাইটু হরিপদ,
কোরাণে কোথাও নাই ... কোরাণে ভয়াবহ শাস্তির কথা বলে সাবধান করা আছে ...

আয়াতগুলোও আপনাকে দিচ্ছি
16:106-109, 3:90-91, 5:54, 3:72, 4:137


কিছু হাদীসে আছে, কিন্তু সেগুলা যে কোন কাষ্ঠু মাওলানা কাউরে ফাঁসানোর জন্য বলেনাই তার নিশ্চয়তা কি?

১৩| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:১২

অতিথি বলেছেন: জ্বিনের বাদশা, আমি কখনোই শরীয়া আইনরে একাডেমিক ফ্লেভার দিতে চাই না, আমি বলতে চাইছি আবাল পাবলিকরা নিজেগো তৈরী আইন আল্লাহর আইন বইলা চালাইতেছে। তাতেই আমার আপত্তি।

১৪| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:২৩

অতিথি বলেছেন: জি্বনের বাদশা ভাই, ওই আয়াতগুলো আমিও পরে দেখেছি। কিন্তুএখানে উল্লেখ করি নি :)

বলটা কেরাণী সাহেবের কোর্টে ফেললাম। দেখি, উনি কেমন খেলেন।

১৫| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:২৬

অতিথি বলেছেন: হাসান মোরশেদরে তো কতল করার ঘোষনা আইছে।

ভাইয়েরা,চলি্লশা টা কবে হইব ?বিরিয়ানি না খিচুড়ি ?

১৬| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:২৮

অতিথি বলেছেন: নাহ! কাঙাবনে বইসা মুড়ি।

১৭| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:২৯

অতিথি বলেছেন: আহারে লোকটা ভালো আছিল।
এই ভাবে জেবন না দিয়া যদি জেহাদে শরিক হইতো...

১৮| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:৩৩

অতিথি বলেছেন: হাসান মোরশেদ কি ইসলাম ধর্ম ত্যাগ করছে?
অভিযোগটা যে (ত্রিভুজ) তুলেছেন তাঁর ধর্ম কী?
ইসলাম ধর্ম ত্যাগ করে হাসান মোরশেদ কোন ধর্মের চর্চা করতেছে বলে জানা গেছে?
সে নিজে কোনো ধর্ম বানাইছে কি না? অর্থাৎ তাকে ভন্ড নবী বলা যায় কি না?

নতুন ধর্ম বানাইলে তার কী শাস্তি হবে?
কিতাবওলা ধর্মে গেলে কী শাস্তি হবে?
কিতাবছাড়া ধর্মে গেলে কী শাস্তি হবে?

আপনারা এক কাজ করেন আল-আজহার মাদ্রাসায় একটা বোর্ড বসান। সালমান রুশদী আর হাসান মোরশেদের কেইস দুইটার একটা কম্পারেটিভ ফতোয়া হোক!

মনে রাখতে হবে, হাসান মোরশেদ কোন ইসলামে দাখিল ছিল সেটাও বের করা দরকার। শিয়া না সুন্নী, খারেজি, লা-মজহাব, জামাতে ইসলামী-কোনটা?

ইসলাম গেল, তাড়াতাড়ি ধরেন....

১৯| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:৩৬

অতিথি বলেছেন: আহারে ... বেচারাকে তো দেখি মেরেই ফেলবেন!!

মেন্টাল ভায়া, তাহলে ঠিক আছে। তবে বিনীতভাবে অনুরোধ করব কোরাণে যে এমন কোন কথা বলা নাই তা যোগ করে দিতে; নাইলে আপনার এমন ভালো একটা পোস্ট পড়ে অনেকে বিভ্রান্ত হতে পারে; কারণে অনেকেই হয়ত আল-আজহার নামটা দেখেই ভাববে, এরা যা বলবে তা তো ঠিক হবেই ...

চোর দা, স্যরি ... আপনার প্ল্যানে পানি ঢেলে দিলাম :)

২০| ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:৫২

অতিথি বলেছেন: জ্বিনের বাদশা ভাই, যোগ করে দিলাম।

২১| ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৯

অতিথি বলেছেন: ডরাইছি!

ইয়া মাবুদ রহম করো...

২২| ০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৩:৫৮

অতিথি বলেছেন: ধন্যবাদ, মেন্টাল
ভাল লাগছে

২৩| ০২ রা মার্চ, ২০০৭ সকাল ১০:৩২

শাওন বলেছেন: ভালো জিনিস লিখছেন । আমার মতে এখানে আরো মন্তব্য পড়ার দরকার ছিলো । আবার যা পড়েছে সেটাও একপেশে ।

মেন্টাল ভাই , কথা হলো পরিবেশ টা নিয়ে । কোনো ইসলামিক রাষ্ট্র যদি হয় , মানে ইসলামিক রাষ্ট্রে কেও যদি জেনেশুনেইসলাম থেকে অন্য ধর্মে যায় তাহলে শাস্তিটা ঠিকই আছে । তবে একি কেস যদি হয় ইউরোপে বা পাশ্চাত্যে তাহলে শাস্তি ঠিক নেই । তাহলে সে দেশের আইন যা বলবে সেটাই হবে ।

আমার কাছে পোস্টটা দারূন লাগলো । আরেকটু আলোচনা হলে ভালো লাগতো । :)

২৪| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:১৯

অতিথি বলেছেন: মেন্টাল কেরে ভাই ??

২৫| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:২১

অতিথি বলেছেন: আবার জিগায়। মেন্টাল হলো ব্লগে একমাত্র সুস্থলোক।

২৬| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:২৫

অতিথি বলেছেন: হ কথা সইত্য@চক্র

২৭| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৩২

অতিথি বলেছেন: নজর নাকি??

২৮| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৩৩

অতিথি বলেছেন: না। মেন্টালের ভাল নাম রাফিউল হাসান।

২৯| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৩৪

অতিথি বলেছেন: নিক ??

৩০| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৩৫

অতিথি বলেছেন: ভাই আমারে চিনা লাভটা কি?

৩১| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২১

অতিথি বলেছেন: শাওন কোরান শরীফে 5 জায়গায় সরাসরি ধর্মত্যাগের শাস্তি সম্পর্কে বলা আছে, কোথাও হত্যা করার কথা বলা নাই। এমনকি তাদের শাস্তি দেয়ার কথাও বলা নাই।
প্রত্যেকটা জায়গায় বলা আছে যে পরকালে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি!!

তারপরও একথাটা কিভাবে সমর্থন করেন যে ইসলামী রাষ্ট্র হলে শাস্তি দেয়ার বিধান আছে?

কোরআনে পরিস্কারভাবে বলা আছে, মুনাফিকরা জাহান্নামের সর্বনিন্ম স্তরে থাকবে, এবং সাধারন বুদ্ধিতে আপনিও বোঝেন যে কেউ বুঝে যে একজন মুনাফিক একজন মুরতাদের চেয়ে অনেক বেশী কষতি করার সম্ভাবনা রাখে।
সেই মুনাফিকদেরও তো হত্যা করার আদেশ দেয়া নাই, তাইলে মুরতাদদের কেন?
এই প্রশ্নটা কি মনে জাগেনাই?

আর ধর্মকে একপাশে রেখে সাধারন যুক্তি দিয়ে চিন্তা করুন,
ধরুন রহিম নামের একজন এক ইসলামী রাস্ট্রে থাকে ... যেভাবেই হোক তার মনে হলো ইসলাম মিথ্যা ... এখন সে প্রাণভয়ে নিজেকে ননমুসলিম দাবী নাও করতে পারে, আবার সাহস করে দাবী করতেও পারে।
তার এই দুটি অবস্থানে পার্থক্য কি?
কোন পার্থক্য নাই, তাইনা?

তাইলে একটা বাড়তি খুনের মাজেজা কি?

৩২| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২২

অতিথি বলেছেন: শাওনের পর কমা(,) বসবে ..স্যরি

৩৩| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২৪

অতিথি বলেছেন: কোরানে আছে কি না আছে, জানলে ভাল। না জানলেও চলে, কারণ এধরণের ফতোয়ার প্রতি যে কোন পরিস্থিতিতে আমার অসমর্থন থাকবে।

৩৪| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২৯

অতিথি বলেছেন: কোরানে আছে কি না আছে, তা জানা ভাল। তবে থাকলেও এ ধরণের অমানবিক ফতোয়ার প্রতিবাদ করবো ও সবারই সন্দেহাতীতভাবে করা দরকার।

নিজেদের জন্য সুবিধাজনক, এমন অনেক নির্দেশই আমরা প্রতিদিন অমান্য করছি। তখন তো এতো কথা আসে না। অন্য মানুষের কথা আসলেই কোরানে আছে কি না আছে, তার ব্যাখ্যা শুরু হয়ে যায়!

৩৫| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০৪

অতিথি বলেছেন: তীরুদা, আপনার কথা সত্য ...
প্রতিদিনই নিজের সুবিধামত অনেককিছুই মানছিনা ...

কিন্তু একটা মিথ্যাকে কয়েকটা লোকের মুখের 'হ্যাঁ' 'হ্যাঁ' মুখের কথায় প্রতিষ্ঠিত হয়ে যেতে দেখলে খারাপ লাগে ... সেজন্যই পানি ঢেলে দেই

৩৬| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০৯

অতিথি বলেছেন: অবশ্যই আপনার বক্তব্য সঠিক বাদশা। আমি আমার কথাটি বললাম মাত্র।

৩৭| ১২ ই মার্চ, ২০০৭ রাত ৮:৩৫

অতিথি বলেছেন: শাওনের মন্তব্য বেশ গুরুত্বপুর্ন ।
ইসলামী রাষ্ট্র হলে এই ফতোয়া কার্যকর হওয়া ঠিকাছে , অতএব ইসলামী রাষ্ট্র হওয়া জরুরী ।

৩৮| ১২ ই মার্চ, ২০০৭ রাত ৮:৪৪

অতিথি বলেছেন: ফতোয়াটা কার্যকর করতে তেরভজরে সুযোগ দ্যায় িহউক।

৩৯| ১৬ ই মার্চ, ২০০৭ সকাল ৭:১০

অতিথি বলেছেন: এই তথ্য টা কি করে পেলেন? [ইউনিকোড]আলী তোমার
টোটাল পোস্ট=৬৯৯
নিজের লেখা=১০
কপি পেস্ট=৬৮৯
নিজের লেখার শতকরা হার=০.০১৪৩%
ইবরাহিমের লেখার শতকরা হার=০.০৩৩%
কাজেই তুমি তোমার মাথা থেইকা কিছু লেখার চেষ্টা করো আর নিজের সুনাম বাড়াও।আর কতো কফি+ ফেস্ট করবা?[ইউনিকোড]

[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/সুনষড়ম/ঢ়ড়ংঃ/28700901][/লিংক]

৪০| ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:১৫

নজমুল আলবাব বলেছেন: প্রিয় মেন্টাল,
পোস্ট বহির্ভুত মন্তব্য করছি কৃতজ্ঞতা জানানোর জন্য। আপনার দেয়া লিংক থেকে এজিপি কার্ডের ড্রাইভার ডাউনলোড করে কম্পিউটারে সেটাপ দিয়ে সেটি থেকেই কমেন্ট করছি। আপনি আমাকে বাঁচালেন। অনেক পুরনো মেশিন হলেও এটি আমার খব প্রিয়। একবারে কাছের মানুষের মত হয়ে গেছে! সাত বছর টানা আছে আমার সাথে।
কথা হবে অন্যসময়। ততদিন ভাল থাকবেন। ধন্যবাদ।

৪১| ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৩০

অতিথি বলেছেন: কেউ যদি ভিন্ন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে তাহলে তার জন্য রয়েছে পুরষ্কার।

তাহলে কেউ যদি ইসলাম ত্যাগ করে হিন্দু, বৌর্ধ কিমবা খ্রিষ্টান ধর্ম গ্রহণ করে তাহলে কি সে তার নতুন ধর্মানুসারে পুরষ্কৃত হবে না?

ব্যাপারটা একমুখী হলে ভাল দেখায় না। ভিন্ন ভিন্ন ধর্মের স্রষ্টারাও কি তাহলে নিজেদের মধ্যে হোগা মারামারিতে ব্যস্ত থাকেন নাকি?

৪২| ১৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৩৮

অংকন বলেছেন: শালার সব কমেন্ট গেছে কই ? দরকার আছিলো ঐগুলান ?

৪৩| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৫

বিহঙ্গ বলেছেন: গুরুত্বপূর্ন পোস্ট।৫

৪৪| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৫

বিহঙ্গ বলেছেন: প্রাপ্তির জন্য

৪৫| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৩

পুতুল বলেছেন: এখন কথা হইলো এইটাই যদি শরীয়া আইন হয় আর আমাগো বিশিষ্ট ব্লগাররা যদি এই আইন মোতাবেক দেশ চালাইতে চায় তাইলে তো এগো দেশে রাখাটাই বিপদজনক। ৫

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.