| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার মতো তেমন কোনো বৈশিষ্ট নেই। সাধারণ মানুষ ও অন্যায়ের বিপক্ষে থাকার চেষ্টা করি।
আমি আজ(১৯ এপ্রিল ২০১৩) সকালে ঢাকা চিড়িয়াখানা তে যাই, আমার সাথে আমার ২জন সহকর্মী ছিলেন । তো সকালে বাসা থেকে না খেয়ে আসার কারণে চিড়িয়াখানা ঢোকার পর ভাবলাম কিছু খাওয়া দরকার | তখন কিউরেটর অফিস এর পার্শের কেন্টিন টাতে খেতে গেলাম | ফুসকা দাম শুনলাম ৪০ টাকা যদিও সেটা একটু বেশি অন্য দের তুলনায় তারপরও আমরা ৩ টা ফুসকার অর্ডার দিলাম আমাদের কাছে অনুমতি ছাড়াই তারা ৩ টা ক্লেমন এর ক্যান খুলে নিয়ে আসল আমরা ভদ্রতা রক্ষার্থে কোন কিছু বললাম না | ভাবলাম ক্যান এর গায়ে লেখা আছে ২৫ টাকা, তো কত আর বেশি নিবে ৩০ থেকে ৩৫ টাকায় হয়তো নিবে | কিন্তু খাওয়া শেষে আমরা বিল দিতে গিয়ে দেখালাম আমাদের ধারণা সম্পূর্ণ ভুল, প্রতিটি ক্যান এর দাম নাকি ৬০ টাকা | আমরা জানতে চাইলাম কেন এত বেশি এটা কি বাংলাদেশ এর বাহিরের কোন রাষ্ট্র তারা বলল না এখানে এটাই দাম এটাই নিয়ম কিউরেটর অফিস নাকি এই নিয়ম করে দিয়েছে, চাইলে আমরা কমপ্লেইন করতে পারি | সুতরাং আমাদের ৬০ টাকা করে দিয়েই আসতে হল | আমাদের যেখানে ক্যান এর জন্য দেবার কথা ছিল ৭৫ টাকা সেখানে আমাদের দিতে হলো ১৮০ টাকা যা কিনা ৩গুন এর মত ।
তখন আমরা ভাবলাম টাকাটা কোন বিষয় না কিন্তু এটা তারা সব মানুষের সাথে করছে এবং করবে যেটা হয়তো একজন সচেতন মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন |
তাই আমরা কিউরেটর অফিস এ গেলাম , দেখলাম ডেপুটি কিউরেটর আছেন, ওনার রুম এর পিওন কে বললাম আমরা কমপ্লেইন করতে এসেছি তখন পিওন ডেপুটি কিউরেটর এর রুম এ যাবার পর ফিরে এছে বলল যে উনি এখন ব্যস্ত আছেন আপনাদের বসতে হবে । যখন পিওন ভিতরে গিয়াছিল তখন দরজার ফাক দিয়ে দেখলাম উনি টিভি দেখছিলেন। যাইহোক যদিও বলেছিলেন বসতে হবে কিন্তু আমাদের বসার কোন জায়গা ছিল না তাই আমরা দাড়িয়ে থাকলাম | ওনার টিভি অনুষ্ঠানে মনে হয় একটা বিজ্ঞাপন বিরতি এসেছিল তাই হয়তো আমদের কথা উনি শুনতে আগ্রহ প্রকাশ করে ছিলেন কারণ আমরা তখন বাহিরে দাড়িয়ে ছিলাম এবং তিনি ততক্ষণ এ বুঝে নিয়ে ছিলেন যে আমরা কথা না বলে যাবনা । আমাদের ভিতরে ডাকা হল আমরা গেলাম কিন্তু ওনার মনোযোগ ছিল টিভির উপর, টিভির সাউন্ড অনেক বেশি ছিল আমরাও নাছর বান্দা, আমরাও জোরে ভদ্রতার সহিত ওনাকে ঘটনা টা বললাম | এখানে কিভাবে একটা জিনিস এর দাম ৩গুন নেয়া হয় এটা নাকি আপনারই রেট্ করে দিয়াছেন এই প্রশ্নের জবাবে তিনি বললেন হা আমরা রেট্ করে দিয়েছি কিন্তু এত বেশি নয় কিছু বেশি | কেন কিছু বেশি এই প্রশ্ন টা এর করলাম না | কিন্তু এত বেশি নেবার কারণ বা তাদের করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদের বলেন আমাদের লিখিত আবেদন পত্র দিতে হবে তারপর উনি তাত্ক্ষনিক ব্যবস্থা নিবেন | ভাবেছিলেন হয়ত এটাকে ভেজাল মনে করে চলে যাবে কিন্তু আমরা এর শেষ দেখতে চাইলাম আমরা একটু পর একটা আবেদন পত্র লিখে জমা দিলাম | কিন্তু আমাদের শেষ দেখার ইচ্ছে ইচ্ছেই থেকে গেল | জমা দেবার পর উনি আমাদের বললেন উনি ব্যবস্থা নিবেন তবে জমা দেওয়ার আগে উনি আমাদের বলেছিলেন instant ওনি ব্যবস্থা নিবেন কিন্তু শেষ পর্যন্ত ওনার ব্যবস্থা আমাদের আর দেখা হল না | দেশের নাগরিক হিসেবে আমাদের যা করণীয় ছিল সেটা আমরা করেছি।বাকিটা যাদের দায়িত্ব ছিল সেটা তারা কতটুকু করেছে বা করবে কিনা জানিনা । তবে প্রতিদিন অনেক মানুষ ওখানে এমন ডাকাতির শিকার হচ্ছে | আর বাংলাদেশ এর মানুষ সব কিছুই মেনে নেওয়ার অভ্যাশ বসত সব মেনে নিচ্ছে | আর মেনে নেওয়া ছাড়া কিবা করার আছে |
আবেদন পত্রের একটা ছবি আমরা মোবাইল ক্যামেরা দিয়া উঠিয়ে রেখেছিলাম যেটা নিচে দেওয়া হল |
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
জনসাধারণের একজন বলেছেন: একদম ঠিক বলছেন
২|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
েবনিটগ বলেছেন: +
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
জনসাধারণের একজন বলেছেন: ধন্যবাদ......
৩|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
যোগী বলেছেন:
: চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছা আছে। আপনার পরামর্শ কাজে লাগবে।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
জনসাধারণের একজন বলেছেন: শুনে ভালো লাগলো ...
ধন্যবাদ
৪|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
রমনা টেক বলেছেন: আগে চিরিয়াখানায় নিজেরা তো খাইতামই, লগে পশুপাখিরেও খাওয়াইতাম। নিয়ম হইল নিজে খাওয়া যাবে কিন্তু পশুপাখিকে খাওয়ানো যাবে না। তারপর নিয়ম হবে চিড়িয়াখানায় নিজেও খাওয়া যাবে না।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
জনসাধারণের একজন বলেছেন: আমার মনে হয় নিয়ম করতে হবে না , কারণ নাড়া একবারই বেল তলাই যাই এমনিতেই নিয়ম হয়ে যাবে.....
৫|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
আতিকুল০৭৮৪ বলেছেন: বাকপটু বলেছেন: চিড়িয়াখানায় চিড়িয়া ছাড়া আর কী দেখবেন????kotha ta pocondo hoice..asolei oder coraia thabrano dorkar
৬|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
নষ্ট কাক বলেছেন: এক ক্যান সফট ড্রিঙ্কস ৬০ টাকা । আজকাল দেখি চিড়িখানা তেও ব্যাফুক বিনুদুন ।
লিখেছেন ভালো "পেলাস "
৭|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ম্যাংগো পিপল বলেছেন: +++++
যাইয়া একজোগে হামলা করার দরকার, কেউ ব্যাবস্থা নিবনা, যা করার আমাগোই করতে হবে।
৮|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
সোহরাব হোসাইন বলেছেন: কিছু করার নেই ভাই ।আমরা আম্লাতান্ত্রিক দেশে বাস করছি ।এখানে কেউ নীতি চিনে না ।নীতি ভক্ষণ করীও না ।নীতি ভক্ষণগ্রস্থও না । মনের নাম মহাসয় ।যাহা সহায়বেন তাহাই সয় । এই নীতিটা ভাল মখস্থ আছে । তাই বাঙ্গালী সহ্য করে নিচ্ছে ।
৯|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
রাজ হাসান বলেছেন: ঐ সকল জানোয়ার রা হলো আস্তা কয়েকটা বন্য/শূ*র/ এর বাচ্চা।
বিঃদ্রঃ উপোরোক্ত সকল বলতে বোঝানো হয়েছে,"যাহারা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত,দুর্নীতিবাজ,ঘুষখোর,তেলবাজ সহ ঐ সব শ্রেনীকে ধরা হয়েছে যাদের দ্বারা সাধারন জনগণ নিপীড়িত,নির্যাতিত,প্রতারিত,যাদের কাছ হতে সাধারণ জনগণ নিজ প্রাপ্য থেকে বঞ্চিত"।
১০|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা।
১১|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
বোকা_ছেলে বলেছেন: আমার মনে এটা যুদ্ধাপরাধী বিচার বানচাল এর অপকৌশল। জয় বাংলা।
১২|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
princejohn বলেছেন: সবচেয়ে ভাল হইত যদি তিন জনে মিলে তিন লাথিতে অফিসাররে চেয়ার থেকে ফেলে দিতে পারতেন।
১৩|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: আমার ফেসবুক ওয়ালে লেখাটা শেয়ার করলাম। আশা করছি কেউ না কেউ সতর্ক হবে বা সচেতন হবে।
১৪|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
সাইফুল ইসলাম নিপু বলেছেন: চলেন একদিন সবাই মিলে গিয়ে ৫০ ক্যান আর ৫০ প্লেট ফুচকা খেয়ে টাকা না দিয়ে কলা দিয়ে আসি
১৫|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
দিশার বলেছেন: ভাই আপনার হাতের লেখা এত সুন্দর কেন? আমি মুগ্ধ .
১৬|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
স্বপ্নসমুদ্র বলেছেন: বুদ্ধিটা ব্যাপক। একদিন ৩০/৪০ জনের একটা দল লয়া যামু। ৩/৪ জনরে পাঠামু। ওদের কাছে উল্টা পাল্টা দাম রাখলে শুরু হবে মাইর। কিউরেটররেও মাইর। মাইরের উপর কিছু নাই।
১৭|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
আকিল- বলেছেন: Chiriakhanar baireo ei eki obostha. Ame ekdin amar khalato bon o mami k neye gese. Khalatobon vitor e dam beshi hobe daikha baire theke 3ta 'Aloz' r 3 ta ice cream kinay. (3 ta Aloz dam hoi 3X15=45 r chock bar 3X20=60, total hoi 104.) Ora dam jiggas kore nai. 500 taka note desay 200 taka raikha desa. Ame ticket kattey geselam. Dakhi amar khalato bon daktasay. Ame sob sonar por dokandar k dam beshi rakhar karon jante chailam. Dokandar bollo ei khanay ei rokom daam e. Ame ferot nete bolla "bikrito mal ferot newa hoina, dorkar porlay apni police dakte paren" dialog delo.
১৮|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
অদ্ভূত বলেছেন: ঠিক একই রকম ঘটনা কয়েক বছর আগে আমার এক বন্ধুর মুখে শুনেছি... তবে খাবার দোকানের লোকেশন বলেছিল চিড়িয়ানার গেটের পাশেই।বাংলাদেশে অনেক দর্শনীয় স্থানে এরকম প্রতারনা চলে অহরহ। ঠিক এই ধরনের বিব্রতকর পরিস্থিতির কারনে দর্শনার্থির সংখ্যা দিন দিন কমছে চিড়িয়াখানা এবং পার্শ্ববর্তি বলধা গার্ডেনে.. আমার বাসা চিড়িয়াখানার খুব কাছাকাছি হওয়ায় এসব ব্যাপার অনেক বেশি শুনতে পাই।.. কত্যৃপক্ষ সরাসরি এসবের সাথে জড়িত হওয়ায় এখনও কোন পদক্ষেপ নেয়নি কেউ.. তাছাড়া এলাকার প্রভাবশালীদের সাথে এসব খাবার দোকান মালিকদের বেশ দহরম মহরম শোনা যায়।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
বাকপটু বলেছেন: চিড়িয়াখানায় চিড়িয়া ছাড়া আর কী দেখবেন????
ঐসব মানুষরে ধইরা থাবড়ান দরকার